Agamir Somoy E-Paper
শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
যমুনার চরের মানুষের ভরসা তুহিন
শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় শিক্ষা

ঢাকা কলেজের ঐতিহ্য ফিরিয়ে আনতে হবে: রাষ্ট্রপতি

ঢাকা কলেজ প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ২০ নভেম্বর ২০২৬, ১৩:৩৯
শেয়ার করুন:
ঢাকা কলেজের ঐতিহ্য ফিরিয়ে আনতে হবে: রাষ্ট্রপতি

ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: আগামীর সময়

ঢাকা কলেজকে উপমহাদেশের অন্যতম শ্রেষ্ঠ বিদ্যাপীঠ হিসেবে উল্লেখ করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, এ প্রতিষ্ঠানের মেধাবী ও সৃজনশীল শিক্ষার্থীরা দেশ পরিচালনাসহ বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। ব্রিটিশ ঔপনিবেশিক শাসনামল, পাকিস্তান আমল ও স্বাধীন বাংলাদেশে কলেজটির শিক্ষার্থীরা প্রশাসন, রাজনীতি, শিক্ষা ও সংস্কৃতিতে নেতৃত্ব দিয়েছেন। বরাবরই তারা মেধা ও দক্ষতার স্বাক্ষর রেখেছেন।

আজ শুক্রবার দুপুর ১২টায় ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

দেশের শিক্ষাব্যবস্থাকে আমূল ঢেলে সাজানোর ওপর গুরুত্ব দিয়ে রাষ্ট্রপতি বলেন, প্রতিবছর অনেক শিক্ষার্থী স্নাতক শেষ করে বের হলেও তাদের জন্য পর্যাপ্ত কর্মসংস্থান ও চাকরির সুযোগ তৈরি হচ্ছে না। শিক্ষাব্যবস্থা এমনভাবে সাজাতে হবে, যাতে শিক্ষার্থীদের অর্জিত জ্ঞান ও দক্ষতা দেশের মানুষের জীবনমান ও অর্থনীতিতে কার্যকর অবদান রাখতে পারে।

নিজের ছাত্রজীবনের স্মৃতিচারণ করে তিনি জানান, ১৯৬৩ থেকে ১৯৬৫ সাল পর্যন্ত তিনি ঢাকা কলেজে পড়াশোনা করেছেন। সে সময় কলেজে ছাত্ররাজনীতি নিষিদ্ধ ছিল। তৎকালীন অধ্যক্ষ জালালউদ্দিন কঠোরভাবে এ নিষেধাজ্ঞা কার্যকর করতেন। তবে সেই পরিস্থিতিতেও শিক্ষার্থীরা গোপনে শহীদ মিনারে ফুল দিয়েছেন এবং সংগঠন করার চেষ্টা করেছেন।

ঢাকা কলেজের বর্তমান শিক্ষার পরিবেশ ও অবকাঠামোগত সীমাবদ্ধতা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন রাষ্ট্রপতি। তিনি বলেন, কলেজের শিক্ষার্থীদের জন্য পর্যাপ্ত আবাসন ও হোস্টেলের ব্যবস্থা নেই। ভালো লাইব্রেরি, গবেষণাগার এবং কম্পিউটার ব্যবহারের সুযোগও সীমিত। দেশের অন্যতম গুরুত্বপূর্ণ এ শিক্ষাপ্রতিষ্ঠানের সমস্যাগুলোর দ্রুত সমাধান প্রয়োজন।

শিক্ষামন্ত্রী ও শিক্ষা সচিবের দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন, ঢাকা কলেজকে এর ঐতিহ্য ও অবস্থানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ প্রতিষ্ঠানে পরিণত করতে হবে। যে সরকারই দায়িত্বে থাকুক, কলেজটিকে যথাযথ গুরুত্ব দিতে হবে এবং শিক্ষার মানের দিক থেকে আবারও শীর্ষ অবস্থানে নিতে হবে।

শিক্ষাব্যবস্থার সামগ্রিক সংস্কারের প্রয়োজনীয়তা তুলে ধরে রাষ্ট্রপতি বলেন, দেশের অনেক গ্রাম ও এলাকার শিক্ষাপ্রতিষ্ঠানে ভালো ভবন ও অবকাঠামো থাকলেও পর্যাপ্ত শিক্ষক নেই। কোথাও কোথাও শিক্ষার্থীর সংখ্যাও কম। এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলো জাতীয় জীবনে কতটা ইতিবাচক অবদান রাখছে, তা মূল্যায়ন করা প্রয়োজন। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর কার্যকারিতা পর্যালোচনার সময় এসেছে।

আরও পড়ুন

গৌরবের ১৮৬ বছর, সংকটের বৃত্তে ঢাকা কলেজ

২০ নভেম্বর ২০২৬

প্রযুক্তিগত পরিবর্তনের সঙ্গে শিক্ষাব্যবস্থাকে খাপ খাইয়ে নেওয়ার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, চতুর্থ শিল্পবিপ্লব ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মানুষের কাজ ও জ্ঞানচর্চার ধরন বদলে দিচ্ছে। নতুন প্রজন্ম এসব প্রযুক্তি ব্যবহারে আগ্রহী। তাই শিক্ষায় তথ্যপ্রযুক্তি ও এআইয়ের ব্যবহার বাড়ানোর পাশাপাশি প্রযুক্তিগুলো কীভাবে মানুষের কল্যাণে কাজে লাগানো যায়, সে বিষয়েও ভাবতে হবে।

তিনি আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শিক্ষাব্যবস্থাকে উন্নয়ন ও কর্মসংস্থান উপযোগী করে গড়ে তুলতে একটি শিক্ষা কমিশন গঠন করেছিলেন। সেই কমিশনের প্রতিবেদন এখনো সংরক্ষিত আছে কি না, তা খুঁজে দেখার জন্য তিনি শিক্ষামন্ত্রীর প্রতি আহ্বান জানান। জিয়াউর রহমানের সময় শিক্ষার্থীদের মাধ্যমে নিরক্ষর মানুষকে সাক্ষর করার উদ্যোগ নেওয়া হয়েছিল। এ কাজে অংশগ্রহণের জন্য এসএসসি পরীক্ষায় ৫০ নম্বর রাখার ব্যবস্থাও করা হয়েছিল।

শিক্ষকদের দায়িত্ব সম্পর্কে রাষ্ট্রপতি বলেন, তাদের কাজ শুধু পাঠদানে সীমাবদ্ধ নয়। শিক্ষার্থীদের চিন্তা, বিবেক, মূল্যবোধ ও মানবিক চরিত্র গঠনেও শিক্ষকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। শিক্ষার্থীদের মুক্তবুদ্ধির চর্চা, জ্ঞান অনুসন্ধান, গবেষণামনস্কতা ও সৃজনশীল চিন্তার পরিবেশ তৈরি করতে হবে। ঢাকা কলেজের ঐতিহ্য ধরে রাখতে শিক্ষার মানোন্নয়ন, গবেষণা ও সহশিক্ষা কার্যক্রম আরও সম্প্রসারণ করা প্রয়োজন।

দেশের গণতান্ত্রিক আন্দোলনে শিক্ষার্থীদের ভূমিকার কথা উল্লেখ করে তিনি বলেন, ভাষা আন্দোলন থেকে শুরু করে ২০২৪ সালের আন্দোলন পর্যন্ত বিভিন্ন সময়ে শিক্ষার্থীরা অগ্রণী ভূমিকা পালন করেছেন। তারা সমাজ ও রাষ্ট্রব্যবস্থার পরিবর্তন চেয়েছেন। একটি শিক্ষিত, নৈতিক ও মানবিক প্রজন্মই সমৃদ্ধ, গণতান্ত্রিক ও উন্নত বাংলাদেশ গড়ে তুলতে পারে।

দেশের চলমান বিভিন্ন সমস্যার প্রসঙ্গ তুলে রাষ্ট্রপতি বলেন, স্বাধীনতার এত বছর পরও অনেক মৌলিক সমস্যার সমাধান হয়নি। এখনো অগ্নিসংযোগ, নিরীহ মানুষ হত্যা, বাসে আগুন দেওয়া এবং কলকারখানা বন্ধ করে দেওয়ার মতো ঘটনা ঘটছে। এ ধরনের পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে হবে। নিজেদের ধ্বংস করে কোনো জাতি উন্নতির লক্ষ্যে পৌঁছাতে পারে না।

ঢাকা কলেজের শিক্ষার্থীসংখ্যা বৃদ্ধির প্রসঙ্গ তুলে তিনি জানান, তার সময়ে কলেজে শিক্ষার্থীর সংখ্যা ছিল প্রায় দুই হাজার। এখন তা বেড়ে কমপক্ষে ১৭ হাজার হয়েছে। শিক্ষার্থীর সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে তাদের চাহিদা ও প্রয়োজনও বেড়েছে। এসব চাহিদা পূরণে দ্রুত কার্যকর উদ্যোগ নেওয়া প্রয়োজন।

ঢাকা কলেজের উন্নয়নে শিক্ষক, শিক্ষার্থী ও প্রাক্তন শিক্ষার্থীদের সম্মিলিত উদ্যোগের আহ্বান জানিয়ে রাষ্ট্রপতি বলেন, শিক্ষামন্ত্রী জানিয়েছেন, বাজেটের অভাব নেই। এখন প্রয়োজন উদ্যোগ ও কাজের অগ্রগতি। কলেজের শিক্ষার পরিবেশ উন্নত করতে সংশ্লিষ্ট সবাইকে এগিয়ে আসতে হবে। এ ক্ষেত্রে তিনি নিজের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরঢাকা কলেজের প্রতিষ্ঠাবার্ষিকীঢাকা কলেজ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বহিষ্কৃত ৭০ এমপি প্রার্থীকে ফেরাচ্ছে বিএনপি

    বহিষ্কৃত ৭০ এমপি প্রার্থীকে ফেরাচ্ছে বিএনপি

    সাড়ে ৮ ঘণ্টায় ২ কোটি টাকার বিদ্যুৎ দিল রূপপুর

    সাড়ে ৮ ঘণ্টায় ২ কোটি টাকার বিদ্যুৎ দিল রূপপুর

    এবার শেখ হাসিনার স্বাক্ষরসহ পাসপোর্টের আবেদন তার আইনজীবীর

    এবার শেখ হাসিনার স্বাক্ষরসহ পাসপোর্টের আবেদন তার আইনজীবীর

    মুছে ফেলেও শেষ রক্ষা হয়নি অভিনেত্রী জ্যোতিকা জ্যোতির

    মুছে ফেলেও শেষ রক্ষা হয়নি অভিনেত্রী জ্যোতিকা জ্যোতির

    পাঁচ ধাপে ইউপি নির্বাচন, উপজেলাভিত্তিক তালিকা প্রকাশ

    পাঁচ ধাপে ইউপি নির্বাচন, উপজেলাভিত্তিক তালিকা প্রকাশ

    বরিশালে নাশকতার নেপথ্যে তিন যুবলীগ নেতা

    বরিশালে নাশকতার নেপথ্যে তিন যুবলীগ নেতা

    ফোনে প্রধানমন্ত্রীর ছবি, বিএনপি নেতাকে তুলে নিয়ে গেল কার্যক্রম নিষিদ্ধ আ. লীগ নেতাকর্মীরা

    ফোনে প্রধানমন্ত্রীর ছবি, বিএনপি নেতাকে তুলে নিয়ে গেল কার্যক্রম নিষিদ্ধ আ. লীগ নেতাকর্মীরা

    গভীর রাতে জ্যোতিকা জ্যোতির বাড়িতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী

    গভীর রাতে জ্যোতিকা জ্যোতির বাড়িতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী

    ফ্যাসিবাদকে মাঠে দাঁড়াতে দেব না: গোলাম পরওয়ার

    ফ্যাসিবাদকে মাঠে দাঁড়াতে দেব না: গোলাম পরওয়ার

    ডিআইজি-এসপিসহ পুলিশের ১৭ কর্মকর্তা বদলি

    ডিআইজি-এসপিসহ পুলিশের ১৭ কর্মকর্তা বদলি

    জরুরি বৈঠকে এনসিপির রাজনৈতিক পর্ষদ

    জরুরি বৈঠকে এনসিপির রাজনৈতিক পর্ষদ

    জিয়াউল আহসানের ব‌রিশালের বাড়িতে আগুন, ভাঙচুর

    জিয়াউল আহসানের ব‌রিশালের বাড়িতে আগুন, ভাঙচুর

    মধ্যরাতে বাসা থেকে আটক অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি

    মধ্যরাতে বাসা থেকে আটক অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি

    সাজু খাদেমকে ‘লাল’ করে দেওয়ার হুমকি দিলেন ইথুন বাবু

    সাজু খাদেমকে ‘লাল’ করে দেওয়ার হুমকি দিলেন ইথুন বাবু

    যুক্তরাষ্ট্র, ভারত, চীনসহ পাঁচ দেশের রাষ্ট্রদূতের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

    যুক্তরাষ্ট্র, ভারত, চীনসহ পাঁচ দেশের রাষ্ট্রদূতের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক