Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনামূল্যে চিকিৎসার ছয় দশক
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় শেয়ারবাজার

সূচকের বড় পতনের দিনে কমল লেনদেনও

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ২২ জুন ২০২৬, ১৯:০৮
সূচকের বড় পতনের দিনে কমল লেনদেনও

গ্রাফিকস: আগামীর সময়

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস  সোমবারে বড় ধরনের বিপর্যয়ের মুখোমুখি হয়েছে দেশের শেয়ারবাজার। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) এদিন প্রধান সূচকগুলোর বড় পতনের পাশাপাশি অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার দর ও মোট লেনদেনের পরিমাণেও বড়সড় পতন রেকর্ড করা হয়েছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, আজ দিনশেষে ডিএসইর ব্রড ইনডেক্স আগের দিনের তুলনায় ৮৫ পয়েন্ট হারিয়ে ৫৫৫৪ পয়েন্টে অবস্থান করছে। একইভাবে শরিয়াহ সূচক ১৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১১২৯ পয়েন্টে এবং শীর্ষ ৩০ কোম্পানির সূচক ৩৫ পয়েন্ট কমে থিতু হয়েছে ২১১০ পয়েন্টে।

এদিন ডিএসইতে হাতবদল হওয়া ৩৮৯টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে মাত্র ৩৬টির দর বেড়েছে, যেখানে দর হারিয়েছে ৩১৯টি এবং অপরিবর্তিত রয়েছে ৩৪টি প্রতিষ্ঠানের শেয়ার মূল্য। সূচকের এই পতনের দিনে লেনদেনেও মন্দা দেখা গেছে। আজ ডিএসইতে মোট ৮৭৬ কোটি ৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের কার্যদিবসের ১ হাজার ২ কোটি ৪৩ লাখ টাকার চেয়ে ১২৬ কোটি ৩৭ লাখ টাকা কম।

ডিএসইর এই নেতিবাচক প্রভাব দেখা গেছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই)। আজ সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১৬৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৫০৮২ পয়েন্টে। সিএসইতে লেনদেনে অংশ নেওয়া ২৩৯টি প্রতিষ্ঠানের মধ্যে ৩৯টির দর বেড়েছে, ১৭৪টির কমেছে এবং ২৬টির দর অপরিবর্তিত রয়েছে। দিনশেষে সেখানে মোট ৭৪ কোটি ৪২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়।

বাজারে এমন মন্দাভাবের মধ্যেও কিছু নির্দিষ্ট শেয়ারে বিনিয়োগকারীদের ভালোই আগ্রহ ছিল। এর মধ্যে সর্বোচ্চ ৬৫ কোটি ৫০ লাখ ৪৮ হাজার টাকার শেয়ার লেনদেন করে শীর্ষে জায়গা করে নিয়েছে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড। দ্বিতীয় স্থানে থাকা সামিট অ্যালায়েন্সের লেনদেন হয়েছে ২৭ কোটি ৫৮ লাখ ৮৮ হাজার টাকার এবং ২৪ কোটি ৩৩ লাখ ৪৮ হাজার টাকার শেয়ার লেনদেন নিয়ে তৃতীয় স্থানে উঠে এসেছে ন্যাশনাল ফিড মিল লিমিটেড। লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে বাংলাদেশ থাই অ্যালুমিনিয়াম, রবি আজিয়াটা, ব্র্যাক ব্যাংক, স্কয়ার ফার্মাসিউটিক্যালস, ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমস, এনসিসি ব্যাংক এবং অ্যাপেক্স স্পিনিং অ্যান্ড নিটিং মিলস লিমিটেড।

এদিকে সোমবার ডিএসইতে শেয়ারের দর কমার ক্ষেত্রে সবচেয়ে বড় ধাক্কা খেয়েছে ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমস লিমিটেড। কোম্পানিটির শেয়ার দর আগের দিনের চেয়ে ৯ দশমিক ৯৩ শতাংশ কমেছে। আজ ২ হাজার ১৯৬ বারে প্রতিষ্ঠানটির মোট ২৩ লাখ ৩১ হাজার ৭১টি শেয়ার হাতবদল হয়, যার বাজারমূল্য ছিল ১৭ কোটি ৮ লাখ টাকা। দর পতনের তালিকায় দ্বিতীয় স্থানে থাকা বেক্সিমকোর শেয়ার দর আগের দিনের চেয়ে ৯ দশমিক ৭৯ শতাংশ কমেছে। আজ ১ হাজার ৭১৭ বারে কোম্পানিটির ১১ লাখ ৬২ হাজার ৯৪৪টি শেয়ার লেনদেন হয়, যার বাজারমূল্য ৪ কোটি ৫০ লাখ টাকা। এ ছাড়া তৃতীয় স্থানে থাকা বিডি থাই অ্যালুমিনিয়ামের শেয়ার দর কমেছে ৮ দশমিক ০২ শতাংশ। কোম্পানিটি ৩ হাজার ৫৭৮ বারে ১ কোটি ৮ লাখ ৪২ হাজার ৮৩৮টি শেয়ার লেনদেন করে, যার বাজারমূল্য ছিল ২১ কোটি ৭৪ লাখ টাকা।

দর পতনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য প্রতিষ্ঠানের মধ্যে আইপিডিসি ফাইন্যান্সের ৭ দশমিক ৫৮৯ শতাংশ, জিকিউ বলপেনের ৭ দশমিক ৪৯ শতাংশ, ফাইন ফুডসের ৭ দশমিক ৪৯ শতাংশ, বিআইএফসির ৬ দশমিক ৯৮ শতাংশ, উসমানিয়া গ্লাসের ৬ দশমিক ২৮ শতাংশ, আমান কটন ফাইবার্সের ৬ দশমিক ১৫ শতাংশ এবং বিডি থাই ফুড অ্যান্ড বেভারেজের ৬ দশমিক ০২ শতাংশ দাম কমেছে।

সূচকলেনদেনডিএসই
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    এনসিটির পর সিসিটিও যাচ্ছে বিদেশিদের হাতে

    এনসিটির পর সিসিটিও যাচ্ছে বিদেশিদের হাতে