Agamir Somoy E-Paper
বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
শেষ ঠিকানার কারিগর
বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় শেয়ারবাজার

ডিএসইকে বিএসইসির চিঠি

সাত ব্রোকারের অনিয়ম খতিয়ে দেখার নির্দেশ

নুরুজ্জামান তানিম
নুরুজ্জামান তানিম
agamir somoy
প্রকাশ: ২১ মে ২০২৬, ০৯:৩৯
সাত ব্রোকারের অনিয়ম খতিয়ে দেখার নির্দেশ

মার্জিন ঋণের বিপরীতে অনাদায়ি ক্ষতি (নেগেটিভ ইক্যুইটি ও আনরিয়েলাইজড লস) সংক্রান্ত মাসিক প্রতিবেদন দাখিল করেনি নিবন্ধিত সাত ব্রোকারেজ হাউজ। এ ছাড়া বিভিন্ন অনিয়মের কারণে হাউজগুলোর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। একই সঙ্গে দীর্ঘদিন ধরে ধারাবাহিকভাবে নিয়ম অমান্য করা প্রতিষ্ঠানগুলোর আর্থিক অবস্থা, মার্জিন ঋণ এবং কার্যক্রমের বাস্তব চিত্র সরেজমিন পরিদর্শন করে এ-সংক্রান্ত প্রতিবেদন দাখিল করতে বলেছে কমিশন।

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্যবস্থাপনা পরিচালককে (এমডি) এ বিষয়ে কমিশন চিঠি দিয়েছে বলে জানা গেছে সংশ্লিষ্ট সূত্রে।

অভিযুক্ত ব্রোকারেজ হাউজগুলো হলো— সলতা ক্যাপিটাল, বেক্সিমকো সিকিউরিটিজ, ফারইস্ট স্টক অ্যান্ড বন্ডস, স্নিগ্ধা ইক্যুইটিজ, সোনালী সিকিউরিটিজ, ট্রেড এক্স সিকিউরিটিজ এবং এসবিআই সিকিউরিটিজ।

বিএসইসির ভাষ্য, নেগেটিভ ইক্যুইটি ও আনরিয়েলাইজড লস-সংক্রান্ত তথ্য বাজার তদারকির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এসব তথ্যের মাধ্যমে বোঝা যায় কোনো ব্রোকারেজ হাউজ অতিরিক্ত ঝুঁকিতে আছে কি না, তাদের মার্জিন ঋণের অবস্থা কী এবং বিনিয়োগকারীদের অর্থ কতটা নিরাপদ। কিন্তু সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো নিয়মিত প্রতিবেদন না দেওয়ায় কঠিন হয়ে পড়ছে বাজারের প্রকৃত পরিস্থিতি মূল্যায়ন।

কমিশন জানিয়েছে, চলতি বছরের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত পর্যালোচনায় দেখা গেছে, ওই সাত স্টেকহোল্ডার ধারাবাহিকভাবে প্রতিবেদন জমা দিচ্ছে না, যা গভীর উদ্বেগের। নিয়মিত রিপোর্ট না দেওয়া আইনের বড় ধরনের লঙ্ঘন। এতে বাজারের স্বচ্ছতা নষ্ট হয়, নজরদারিতে সমস্যা হয় এবং শেয়ারবাজারের স্থিতিশীলতার জন্য তৈরি হয় ঝুঁকি।

এ পরিস্থিতিতে ডিএসইকে চারটি গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছে বিএসইসি। প্রথমত, অবিলম্বে ওই সাত ব্রোকারেজ হাউজে সরেজমিন (অন-সাইট) পরিদর্শন করে তাদের প্রতিবেদন না দেওয়ার কারণ, প্রকৃত মার্জিন ঋণ, নেগেটিভ ইক্যুইটি ও লোকসানের বাস্তব অবস্থা এবং আইন পরিপালনের বিষয়টি খতিয়ে দেখতে হবে। দ্বিতীয়ত, নিয়মভঙ্গকারী প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নিতে হবে। তৃতীয়ত, হাউজগুলো যাতে দ্রুত বকেয়া প্রতিবেদন জমা দেয়, তা নিশ্চিত করতে হবে এবং চতুর্থত, এই চিঠি পাওয়ার ১০ কার্যদিবসের মধ্যে পরিদর্শনের ফলাফল, হাউজগুলোর আর্থিক ঝুঁকি ও সক্ষমতা, গৃহীত ব্যবস্থা এবং ডিএসইর সুপারিশসহ একটি বিস্তারিত প্রতিবেদন দাখিল করতে হবে কমিশনে।

এ বিষয়ে জানতে চাইলে বিএসইসির পরিচালক ও মুখপাত্র মো. আবুল কালাম আগামীর সময়কে বলেছেন, সাত ব্রোকারেজ হাউজ সরেজমিন পরিদর্শনের জন্য ডিএসইকে নির্দেশনা দেওয়া হয়েছে। পরিদর্শন কার্যক্রমে কী অনিয়ম পাওয়া গেছে এবং প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়েছে— সে বিষয়ে ডিএসইকে জানাতে বলা হয়েছে। একই সঙ্গে এ বিষয়ে ডিএসইর সুপারিশসহ বিস্তারিত প্রতিবেদন কমিশনে দাখিল করতে বলা হয়েছে।

ব্রোকারডিএসইবিএসইসি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    সানার দখল নিতে হুতিদের বিরুদ্ধে পাল্টা অভিযানে ইয়েমেনি বাহিনী, নিহত ৭

    সানার দখল নিতে হুতিদের বিরুদ্ধে পাল্টা অভিযানে ইয়েমেনি বাহিনী, নিহত ৭

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৮

    ইসরায়েলি পণ্যে নিষেধাজ্ঞা দিতে চলেছে ব্রিটেন

    ইসরায়েলি পণ্যে নিষেধাজ্ঞা দিতে চলেছে ব্রিটেন

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৩

    স্বাস্থ্যব্যবস্থা হবে প্রতিরোধকেন্দ্রিক: ড. এস এম জিয়াউদ্দিন হায়দার

    স্বাস্থ্যব্যবস্থা হবে প্রতিরোধকেন্দ্রিক: ড. এস এম জিয়াউদ্দিন হায়দার

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:০০

    পকেট কাটছে চিকিৎসা ব্যয়, বীমায় সমাধানের সন্ধান

    পকেট কাটছে চিকিৎসা ব্যয়, বীমায় সমাধানের সন্ধান

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৪

    ৯দিন সুড়ঙ্গে কাদামাটি খেয়ে বেঁচে ছিলেন দুই নেপালি শ্রমিক

    ৯দিন সুড়ঙ্গে কাদামাটি খেয়ে বেঁচে ছিলেন দুই নেপালি শ্রমিক

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩০

    গরমের সঙ্গে বেড়েছে লোডশেডিংও

    গরমের সঙ্গে বেড়েছে লোডশেডিংও

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৯

    হিন্দু সংগঠনের সফরে নারী কর্মীদের না রাখার অভিযোগ, ধর্মঘটে বন্ধ আইফেল টাওয়ার

    হিন্দু সংগঠনের সফরে নারী কর্মীদের না রাখার অভিযোগ, ধর্মঘটে বন্ধ আইফেল টাওয়ার

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫২

    বদলে যাচ্ছে সাক্ষরতার সংজ্ঞা

    বদলে যাচ্ছে সাক্ষরতার সংজ্ঞা

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৯

    রাজনীতিতে আওয়ামী লীগের ফেরায় তথ্য উপদেষ্টার ‘না’

    রাজনীতিতে আওয়ামী লীগের ফেরায় তথ্য উপদেষ্টার ‘না’

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৩

    ওবায়দুল কাদের কি সাধারণ সম্পাদক থাকছেন

    ওবায়দুল কাদের কি সাধারণ সম্পাদক থাকছেন

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৯

    ট্রাম্পের দখলের হুমকির মধ্যেই গ্রিনল্যান্ডকে মোটা অঙ্কের সহায়তা ইইউর

    ট্রাম্পের দখলের হুমকির মধ্যেই গ্রিনল্যান্ডকে মোটা অঙ্কের সহায়তা ইইউর

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:১১

    ‘এত বড় কথা’ বলে এজলাস থেকে উঠে যান প্রধান বিচারপতি

    ‘এত বড় কথা’ বলে এজলাস থেকে উঠে যান প্রধান বিচারপতি

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২০:৫৯

    ঢাকা-দিল্লির রেল বৈঠকের প্রথম দিন সিদ্ধান্তহীন

    ঢাকা-দিল্লির রেল বৈঠকের প্রথম দিন সিদ্ধান্তহীন

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২০:৪৪

    সম্পত্তি হস্তান্তর আইন সংশোধনে জটিলতা কমবে

    সম্পত্তি হস্তান্তর আইন সংশোধনে জটিলতা কমবে

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২১:৫৬

    ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে টাকা আদায়ের অভিযোগ, এনসিপি নেত্রী আটক

    ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে টাকা আদায়ের অভিযোগ, এনসিপি নেত্রী আটক

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২১:১৯

    advertiseadvertise