লীগ্যাছি ফুটওয়্যারের ব্যবসায় ধস

সংগৃহীত ছবি
শেয়ারবাজারে তালিকাভুক্ত লীগ্যাছি ফুটওয়্যারের চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর ২০২৬) শেয়ারপ্রতি মুনাফা কমেছে ৭৫ শতাংশ। আগের বছরের একই সময়ের তুলনায় কোম্পানিটির মুনাফা ৩ পয়সা কমেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিটির চলতি অর্থবছরের প্রথম তিন মাসে শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১ পয়সা। আগের বছরের একই সময়ে যার পরিমাণ ছিল ৪ পয়সা। সে হিসাবে আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা কমেছে ৩ পয়সা বা ৭৫ শতাংশ।
গত ৩০ সেপ্টেম্বর ২০২৬ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১১ টাকা ৩০ পয়সায়।
এদিকে ২০২৫-২৬ অর্থবছরের ব্যবসার জন্য সাধারণ শেয়ারহোল্ডারদের ১ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কোম্পানিটির পরিচালনা পর্ষদ। এ হিসাবে প্রতিটি শেয়ারের বিপরীতে ১০ পয়সা লভ্যাংশ পাবেন সাধারণ শেয়ারহোল্ডাররা। ওই অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছিল ১১ পয়সা।
ঘোষিত লভ্যাংশসহ অন্যান্য আলোচ্য বিষয় শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য আগামী ২৬ ডিসেম্বর বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এ জন্য শেয়ারহোল্ডার নির্বাচনে আগামী ২৩ নভেম্বর রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে।



