লভ্যাংশে ট্রাস্ট ব্যাংকের উত্থান, একই দিনে ৬ ব্যাংকের ‘নো ডিভিডেন্ড’

প্রতীকী ছবি
শেয়ারবাজারে তালিকাভুক্ত ৫ কোম্পানির পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। এরমধ্যে সবচেয়ে এগিয়ে রয়েছে ট্রাস্ট ব্যাংক। একইদিনে ৬ ব্যাংকের পর্ষদ শেয়ারহোল্ডারদের কোনো লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
কোম্পানিগুলোর প্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য (পিএসআই) থেকে এসব জানা গেছে।
কোম্পানিগুলোর মধ্যে ট্রাস্ট ব্যাংকের পরিচালনা পর্ষদ সর্বোচ্চ ১৬ শতাংশ (৮% নগদ ও ৮% বোনাস) লভ্যাংশ ঘোষণা করেছে। এ ব্যাংকটি থেকে আগের বছর ১৫ শতাংশ (৭.৫০% নগদ ও ৭.৫০% বোনাস) লভ্যাংশ দেওয়া হয়েছিল।
অন্যদিকে ৬টি ব্যাংকের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য কোনো লভ্যাংশ ঘোষণা করেনি। এরমধ্যে মুনাফা সত্ত্বেও ঘোষণা করেনি ৩ ব্যাংকের পর্ষদ। বাকি ৩টির লোকসান হয়েছে।
নিম্নে কোম্পানিগুলোর লভ্যাংশের বিস্তারিত তুলে ধরা হলো-
|
কোম্পানির নাম |
লভ্যাংশের হার |
ইপিএস (টাকা) |
রেকর্ড ডেট |
এজিএম |
|
ট্রাস্ট ব্যাংক |
৮% নগদ ও ৫% বোনাস |
৩.৫৬ |
১১ জুন |
২৮ জুলাই |
|
ইস্টার্ন ইন্স্যুরেন্স |
১৫% নগদ |
২.৮৮ |
১৬ জুন |
১৪ জুলাই |
|
এশিয়া প্যাসিফিক |
১৪% নগদ |
২.৫১ |
২১ মে |
৯ জুলাই |
|
প্রাইম ইসলামী ইন্স্যুরেন্স |
১০% নগদ |
১.৯৮ |
২১ মে |
১৫ জুন |
|
এক্সপ্রেস ইন্স্যুরেন্স |
৫% নগদ |
১.১৮ |
২১ মে |
১ জুলাই |
|
মার্কেন্টাইল ব্যাংক |
০০ |
১.১০ |
২১ মে |
২৪ জুন |
|
আল-আরাফাহ ব্যাংক |
০০ |
০.৭৪ |
৯ জুন |
২৯ জুলাই |
|
ইউসিবি |
০০ |
০.১৫ |
২০ মে |
১১ জুন |
|
ন্যাশনাল ব্যাংক |
০০ |
(৭.৫৫) |
১৫ জুন |
১৩ আগস্ট |
|
প্রিমিয়ার ব্যাংক |
০০ |
(৮.০৫) |
৩ জুন |
৮ জুলাই |
|
আইএফআইসি ব্যাংক |
০০ |
(১৩.৩২) |
২১ মে |
২৯জুন |



