Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মোবাইল আসক্তি ঠেকাতে খোকনের ‘পথ পাঠাগার’
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় শেয়ারবাজার

সিএসই এমডি

শেয়ারবাজারে নতুন প্রোডাক্ট আনতে কাজ চলছে

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ০৩ আগস্ট ২০২৬, ১৮:১১
শেয়ারবাজারে নতুন প্রোডাক্ট আনতে কাজ চলছে

দেশের শেয়ারবাজারকে আরও সম্প্রসারণ ও গতিশীল করতে নতুন নতুন প্রোডাক্ট চালুর কাজ চলছে বলে জানিয়েছেন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্যবস্থাপনা পরিচালক এম সাইফুর রহমান মজুমদার।

তিনি জানান, এর অংশ হিসেবে সিএসইর কমোডিটি মার্কেট স্থাপনের কাজও এগিয়ে চলছে।

সোমবার রাজধানীর বাংলাদেশ একাডেমি ফর সিকিউরিটিজ মার্কেটের (বিএএসএম) প্রশিক্ষণ হলে সিএসইর উদ্যোগে প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

ঢাকাভিত্তিক স্টেকহোল্ডার কোম্পানির কমপ্লায়েন্স অফিসার ও অথরাইজড রিপ্রেজেন্টেটিভদের জন্য আয়োজিত দুই দিনব্যাপী ‘সিকিউরিটিজ আইন পরিপালন’ শীর্ষক প্রশিক্ষণে আয়োজন করা হয়।


আরও পড়ুন

কারণ ছাড়াই বাড়ছে আমরা টেকনোলজিসের শেয়ারদর

০৩ আগস্ট ২০২৬


এম সাইফুর রহমান মজুমদার উল্লেখ করেন, দেশের শেয়ারবাজার বর্তমানে একটি রূপান্তরের মধ্য দিয়ে যাচ্ছে। এ সময়ে বাজারসংশ্লিষ্টদের দক্ষতা বাড়াতে নিয়মিত প্রশিক্ষণ, সেমিনার ও কর্মশালায় অংশগ্রহণের পাশাপাশি অভিজ্ঞতা বিনিময়ের ওপর গুরুত্ব দিতে হবে। দক্ষ মানবসম্পদ ও কার্যকর কমপ্লায়েন্স চর্চা ছাড়া শক্তিশালী ও স্বচ্ছ পুঁজিবাজার গড়ে তোলা সম্ভব নয়।

তার ভাষ্য, একটি প্রতিষ্ঠানের সুশাসন নিশ্চিত করা এবং বিনিয়োগকারীদের আস্থা অর্জনে শক্তিশালী নিয়ন্ত্রক কাঠামোর বিকল্প নেই। যে প্রতিষ্ঠান কমপ্লায়েন্স মেনে চলায় যত বেশি দক্ষ, সেই প্রতিষ্ঠান তত বেশি স্বচ্ছ, পেশাদার ও সফল।

তিনি আরও জানান, নতুন প্রোডাক্ট চালুর মাধ্যমে দেশের শেয়ারবাজারকে আরও বিস্তৃত করার উদ্যোগ নেওয়া হয়েছে। কমোডিটি মার্কেটে যুক্ত হওয়ার আগে সংশ্লিষ্ট আইন ও বিধিবিধান সম্পর্কে সম্যক ধারণা থাকা জরুরি বলেও মন্তব্য করেন তিনি।

প্রশিক্ষণ কর্মসূচিতে সিকিউরিটিজ আইনের বিভিন্ন দিক, সাম্প্রতিক সংশোধন ও পরিবর্ধন, সঠিকভাবে রিপোর্ট প্রস্তুতের পদ্ধতি এবং কমপ্লায়েন্স-সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি রিপোর্ট প্রস্তুতের সময় সাধারণত যেসব ভুল হয়, সেগুলো এড়িয়ে চলার বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হয়।

প্রশ্নোত্তর পর্বে অংশগ্রহণকারীরা সিকিউরিটিজ আইন বাস্তবায়নের সময় বিভিন্ন জটিলতা ও সংশয় নিয়ে প্রশ্ন করেন এবং প্রয়োজনীয় ব্যাখ্যা নেন। তারা এ ধরনের প্রশিক্ষণকে সময়োপযোগী ও কার্যকর উল্লেখ করে ভবিষ্যতেও নিয়মিত আয়োজনের আহ্বান জানান।

প্রশিক্ষণ পরিচালনা করেন সিএসইর কমপ্লায়েন্স, ইন্সপেকশন অ্যান্ড এনফোর্সমেন্ট বিভাগের কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম, দেওয়ান জাহিদুল ইসলাম এবং মো. রবিউল আউয়াল। অনুষ্ঠানে সিএসইর ডেপুটি জেনারেল ম্যানেজার ও হেড অব আইটি সার্ভিসেস হাসনাইন বারিসহ সংস্থাটির অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শেয়ারবাজারসিএসইচট্টগ্রাম এক্সচেঞ্জ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!