Agamir Somoy E-Paper
সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
প্রতিবন্ধীদের সেবায় কাজল
সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় শেয়ারবাজার

প্রগতি লাইফের প্রিমিয়াম বেড়েছে, ঘাটতি কমেছে প্রাইম লাইফের

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ১৫ জুলাই ২০২৬, ০৪:৩৭
প্রগতি লাইফের প্রিমিয়াম বেড়েছে, ঘাটতি কমেছে প্রাইম লাইফের

গ্রাফিকস: আগামীর সময়

শেয়ারবাজারে তালিকাভুক্ত দুই জীবন বীমা কোম্পানি প্রগতি লাইফ ইন্স্যুরেন্স ও প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স চলতি বছরের প্রথমার্ধের (জানুয়ারি-জুন) আর্থিক তথ্য প্রকাশ করেছে। এ সময়ে প্রগতি লাইফের নেট প্রিমিয়াম ও লাইফ ইন্স্যুরেন্স তহবিল উল্লেখযোগ্য হারে বেড়েছে। অন্যদিকে, প্রাইম ইসলামী লাইফের আয়-ব্যয়ের ঘাটতি কমার পাশাপাশি বেড়েছে লাইফ ইন্স্যুরেন্স তহবিলও।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে এ তথ্য।

প্রগতি লাইফের রাজস্ব হিসাব অনুযায়ী, ২০২৬ সালের জানুয়ারি-জুন সময়ে কোম্পানিটির নেট প্রিমিয়াম আয় হয়েছে ৩৭৫ কোটি ৪৯ লাখ ৮৩ হাজার টাকা, যা আগের বছরের একই সময়ে ছিল ৩০৩ কোটি ৪২ লাখ ২৯ হাজার টাকা। অর্থাৎ এক বছরের ব্যবধানে নেট প্রিমিয়াম আয় বেড়েছে প্রায় ৭২ কোটি ৭ লাখ টাকা বা ২৩ দশমিক ৮ শতাংশ।

একই সময়ে কোম্পানিটির মোট ব্যয় বেড়ে ৩২৬ কোটি ৬৪ লাখ ৩৮ হাজার টাকায় দাঁড়িয়েছে, যা আগের বছরের একই সময়ে ছিল ২৯৫ কোটি ৬৮ লাখ ৯৫ হাজার টাকা। ফলে ব্যয় বেড়েছে প্রায় ৩০ কোটি ৯৫ লাখ টাকা বা ১০ দশমিক ৫ শতাংশ।

এদিকে, চলতি বছরের ৩০ জুন শেষে প্রগতি লাইফের লাইফ ইন্স্যুরেন্স তহবিল দাঁড়িয়েছে ৮৬৩ কোটি ৮৯ লাখ ২৩ হাজার টাকা, যা এক বছর আগে একই সময়ে ছিল ৬৯৭ কোটি ৬২ লাখ ৬০ হাজার টাকা। অর্থাৎ তহবিল বেড়েছে প্রায় ১৬৬ কোটি ৬৭ লাখ টাকা বা ২৩ দশমিক ৮৯ শতাংশ।

অন্যদিকে, প্রাইম ইসলামী লাইফের সমন্বিত (কনসোলিডেটেড) লাইফ রেভিনিউ হিসাব অনুযায়ী, ২০২৬ সালের এপ্রিল-জুন প্রান্তিকে মোট আয় থেকে দাবি (ক্লেইম) ও অন্যান্য ব্যয়সহ মোট ব্যয় বেশি হয়েছে ২ কোটি ১৫ লাখ ৯০ হাজার টাকা। আগের বছরের একই সময়ে এ ঘাটতির পরিমাণ ছিল ২০ কোটি ৬২ লাখ ২০ হাজার টাকা। ফলে দ্বিতীয় প্রান্তিকে ঘাটতি কমেছে প্রায় ৮৯ দশমিক ৫ শতাংশ।

এ ছাড়া জানুয়ারি-জুন সময়ে কোম্পানিটির মোট আয় থেকে দাবি ও অন্যান্য ব্যয়সহ মোট ব্যয় বেশি হয়েছে ৫৯ কোটি ৮২ লাখ ৭০ হাজার টাকা, যা আগের বছরের একই সময়ে ছিল ৯৫ কোটি ৭ লাখ ৫০ হাজার টাকা। অর্থাৎ ছয় মাসে ঘাটতি কমেছে প্রায় ৩৫ কোটি ২৫ লাখ টাকা বা প্রায় ৩৭ শতাংশ।

চলতি বছরের ৩০ জুন শেষে প্রাইম ইসলামী লাইফের লাইফ ইন্স্যুরেন্স তহবিল দাঁড়িয়েছে ৬৭৯ কোটি ৮৭ লাখ ৪০ হাজার টাকা, যা আগের বছরের একই সময়ে ছিল ৬৫৪ কোটি ১১ লাখ ৫০ হাজার টাকা। ফলে এক বছরের ব্যবধানে তহবিল বেড়েছে ২৫ কোটি ৭৫ লাখ ৯০ হাজার টাকা।

ডিএসইঢাকা স্টক এক্সচেঞ্জপ্রগতি লাইফ ইন্স্যুরেন্সপ্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    দেশ ছাড়ার খবর দিয়ে রুমি বললেন— ‘আপনারা ভালো থাকেন’

    দেশ ছাড়ার খবর দিয়ে রুমি বললেন— ‘আপনারা ভালো থাকেন’

    গুলশানের কিংফিশার বারে অভিযান, গোপন কক্ষের সন্ধান

    গুলশানের কিংফিশার বারে অভিযান, গোপন কক্ষের সন্ধান

    ভয় না পেয়ে পরিবর্তন গ্রহণ করেন যারা ভবিষ্যৎ তাদেরই

    ভয় না পেয়ে পরিবর্তন গ্রহণ করেন যারা ভবিষ্যৎ তাদেরই

    ইসলামী ব্যাংকে ১ মাসে আমানত কমল ১৯ হাজার কোটি

    ইসলামী ব্যাংকে ১ মাসে আমানত কমল ১৯ হাজার কোটি

    দিনাজপুর থেকে ফিরছিলেন সিলেটে, ব্রাহ্মণবাড়িয়ায় প্রাণ গেল শাবিপ্রবি ছাত্রীর

    দিনাজপুর থেকে ফিরছিলেন সিলেটে, ব্রাহ্মণবাড়িয়ায় প্রাণ গেল শাবিপ্রবি ছাত্রীর

    প্রেমের সম্পর্ক ঘিরে বিএনপি নেতাদের সালিশ, পরদিন নারীর আত্মহত্যা

    প্রেমের সম্পর্ক ঘিরে বিএনপি নেতাদের সালিশ, পরদিন নারীর আত্মহত্যা

    ধানমন্ডিতে ‘জয় বাংলা’ স্লোগানে পুলিশের বাধা, ছাত্র ইউনিয়নের সাবেক নেতা দীপক আটক

    ধানমন্ডিতে ‘জয় বাংলা’ স্লোগানে পুলিশের বাধা, ছাত্র ইউনিয়নের সাবেক নেতা দীপক আটক

    পদোন্নতির দাবিতে মাউশিতে শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের অবস্থান

    পদোন্নতির দাবিতে মাউশিতে শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের অবস্থান

    সাঈদীর মামলার সাক্ষী মানিক পশারীর কবর খুঁড়লেন স্ত্রী-কন্যা, দাফন প্রশাসনের সহায়তায়

    সাঈদীর মামলার সাক্ষী মানিক পশারীর কবর খুঁড়লেন স্ত্রী-কন্যা, দাফন প্রশাসনের সহায়তায়

    প্রধানমন্ত্রীর জাপান সফরে আলোচনায় মাতারবাড়ী বিজনেস হাব

    প্রধানমন্ত্রীর জাপান সফরে আলোচনায় মাতারবাড়ী বিজনেস হাব

    পর্যটকদের জন্য ১ নভেম্বর খুলছে সেন্টমার্টিন

    পর্যটকদের জন্য ১ নভেম্বর খুলছে সেন্টমার্টিন

    ২৪ বছরেও বেতন নেই, শিক্ষক হামিদ বিক্রি করেন কাঁঠালপাতা

    ২৪ বছরেও বেতন নেই, শিক্ষক হামিদ বিক্রি করেন কাঁঠালপাতা

    ভিডিও করেন পাকিস্তানি, ছড়িয়ে দেওয়া ভারতীয় যুবকও সৌদি কারাগারে

    ভিডিও করেন পাকিস্তানি, ছড়িয়ে দেওয়া ভারতীয় যুবকও সৌদি কারাগারে

    সিজার বাণিজ্য : ৫০ হাজারের চুক্তি, বিল দেড় লাখ টাকা

    সিজার বাণিজ্য : ৫০ হাজারের চুক্তি, বিল দেড় লাখ টাকা

    ৩০ মিলিয়ন ঘনফুট গ্যাস মিলবে দিনে

    ৩০ মিলিয়ন ঘনফুট গ্যাস মিলবে দিনে