Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনামূল্যে চিকিৎসার ছয় দশক
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় শেয়ারবাজার

সূচকের সঙ্গে কমেছে লেনদেন

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ২৬ জুলাই ২০২৬, ১৫:২৬
সূচকের সঙ্গে কমেছে লেনদেন

গ্রাফিকস: আগামীর সময়

গত সপ্তাহের ধারবাহিকতায় রোববার সূচকের সঙ্গে লেনদেনেও নেতিবাচক প্রবণতায় দিন শেষ হয়েছে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)। ধারাবাহিক পতনে বিনিয়োগকারীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। অনেকেই আবার এই পতনকে স্বাভাবিক দরপতন বলছেন।

বাজারের বর্তমান পরিস্থিতি নিয়ে ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ডিবিএ) সভাপতি সাইফুল ইসলাম বলেছেন, “দেশের রাজনৈতিক পরিস্থিতি এখন স্থিতিশীল এবং অর্থনীতিও পুনরুদ্ধারের দিকে এগোচ্ছে। ফলে বাজারে বড় ধসের মতো কোনো সংকট নেই। নতুন সরকার ও বর্তমান বিএসইসি কমিশন দায়িত্ব নেওয়ার পর বাজারে যে ইতিবাচক জোয়ার তৈরি হয়েছিল, সাম্প্রতিক পতনটি মূলত তারই একটি স্বাভাবিক হিসাব-নিকাশ ও 'প্রাইস কারেকশন'।”

অন্যদিকে শেয়ারবাজারে কেবল ব্যক্তিবদলে স্থায়ী পরিবর্তন আসে না উল্লেখ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের অধ্যাপক মো. আল-আমিন বললেন, “টেকসই গতি ফেরাতে হলে শক্তিশালী নিয়ন্ত্রক সংস্থা ও শক্তিশালী অর্থনৈতিক ভিত্তি প্রয়োজন। সম্প্রতি বাজারে যে ঊর্ধ্বমুখী প্রবণতা ছিল, তাতে কম দামে কেনা শেয়ার থেকে অনেকে মুনাফা তুলে নেওয়া শুরু করায় বিক্রয়চাপ তৈরি হয়েছে। এছাড়া মধ্যপ্রাচ্যের চলমান বৈশ্বিক অস্থিরতাও বিনিয়োগকারীদের মধ্যে এক ধরনের মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টি করছে, যার কারণে অনেকে সাময়িকভাবে সাইডলাইনে গিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন।”

এদিন ডিএসই প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ১৯ পয়েন্ট কমে ৫ হাজার ৭৮৪ পয়েন্টে দাঁড়িয়েছে। শরিয়া ভিত্তিক পরিচালিত কোম্পানি নিয়ে গঠিত ডিএসএস সূচক আগের দিন থেকে ৫ পয়েন্ট কমে ১ হাজার ১৭৭ পয়েন্টে স্থির হয়েছে। অন্যদিকে শীর্ষ ৩০টি কোম্পানি নিয়ে গঠিত ডিএসই৩০ সূচক ৬ পয়েন্ট কমে ২ হাজার ১৮৬ পয়েন্টে নেমেছে।

লেনদেন হওয়া প্রতিষ্ঠানের মধ্যে ২৪০টি প্রতিষ্ঠানের শেয়ার দর কমেছে। দর বেড়েছে ১১৬টির আর দর অপরিবর্তিত রয়েছে ৩৩টি প্রতিষ্ঠানের। ডিএসইতে লেনদেন হয়েছে ৭৮০ কোটি ৬৩ লাখ টাকা। এর আগের কার্যদিবস বৃহস্পতিবার লেনদেন হয়েছিল ৯৩৮ কোটি ৮৮ লাখ টাকা।

রোববার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে বাংলাদেশ ইন্স্যুরেন্স কোম্পানি, এম এল ডাইং, বিডি থাই ফুড এন্ড ব্যাভারেজ, আমার টেকনোলজিস, জিল বাংলা সুগার মিলস, ফ্যামেলি টেক্স, প্রিমিয়ার ব্যাংক, রিলাইয়েন্স ইন্স্যুরেন্স এবং নূরানী ডাইং এন্ড সুয়েটার।

দর পতনের শীর্ষে রয়েছে সিএপিএম আইবিবিএল ইসলামীক মিউচ্যুয়াল ফান্ড, ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, মেঘনা পেট ইন্ডাস্ট্রিজ, ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স, এএফসি এগ্রো বায়োটেক, একমি পেস্টি সাইডস, ইবিএল এনআরবি মিউচ্যুয়াল ফান্ড, ফাস্ট জনতা ব্যাংক মিউচ্যুয়াল ফান্ড এবং পপুলার লাইফ ফাস্ট মিউচুয়্যাল ফান্ড।

সূচকলেনদেনশেয়ারবাজার
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    এনসিটির পর সিসিটিও যাচ্ছে বিদেশিদের হাতে

    এনসিটির পর সিসিটিও যাচ্ছে বিদেশিদের হাতে