Agamir Somoy E-Paper
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় শেয়ারবাজার

শেয়ারবাজারে উত্থান অব্যাহত

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ৩০ জুন ২০২৬, ১৮:১৭
শেয়ারবাজারে উত্থান অব্যাহত

গ্রাফিকস: আগামীর সময়

সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক ও লেনদেনের বড় উত্থান ঘটেছে। এদিন বাজারটিতে অংশ নেওয়া অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম বাড়ার পাশাপাশি মোট লেনদেনের পরিমাণও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।

ডিএসই সূত্রে জানা গেছে, দিনশেষে ডিএসইর প্রধান সূচক বা ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৪০ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৭৬২ পয়েন্টে অবস্থান করছে। এ ছাড়া ডিএসই শরিয়াহ সূচক ১১ পয়েন্ট বেড়ে ১ হাজার ১৬৮ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১১ পয়েন্ট বেড়ে ২ হাজার ১৭৮ পয়েন্টে থিতু হয়েছে।

এদিন বাজারটিতে ৩৯৭টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার ও ইউনিট লেনদেন হয়, যার মধ্যে ২৪৯টির দাম বেড়েছে, কমেছে ৯৪টির এবং অপরিবর্তিত রয়েছে বাকি ৫৪টি প্রতিষ্ঠানের শেয়ার দর।

অন্যদিকে দেশের অন্য শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেছে। সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৯৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৫ হাজার ৪৫০ পয়েন্টে। এদিন সিএসইতে ২৬১টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নেয়, যার মধ্যে ১৫১টির দর বেড়েছে, কমেছে ৬৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৪১টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। দিনশেষে সিএসইতে ৪১ কোটি ১৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

সূচক বৃদ্ধির পাশাপাশি এদিন ডিএসইতে হাতবদলের পরিমাণও বেড়েছে। দিনভর বাজারটিতে ১ হাজার ৫৭৩ কোটি ৬৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এই অঙ্ক আগের কার্যদিবসের তুলনায় ২২২ কোটি ১৪ লাখ টাকা বেশি, কারণ এর আগের দিন ডিএসইতে লেনদেনের পরিমাণ ছিল ১ হাজার ৩৫১ কোটি ৫১ লাখ টাকা।

মঙ্গলবার ডিএসইতে লেনদেনের দিক থেকে শীর্ষস্থান দখল করেছে ব্র্যাক ব্যাংক পিএলসি। দিনভর কোম্পানিটির ৭৪ কোটি ৮৬ লাখ ২৩ হাজার টাকার শেয়ার হাতবদল হয়েছে। লেনদেনের তালিকায় ৬০ কোটি ৭৯ লাখ ২২ হাজার টাকার শেয়ার বিক্রি করে দ্বিতীয় অবস্থানে রয়েছে বেক্সিমকো এবং ৫৭ কোটি ৪৯ লাখ ৫৩ হাজার টাকার শেয়ার লেনদেন করে তৃতীয় স্থানে উঠে এসেছে মালেক স্পিনিং মিলস পিএলসি।

এ ছাড়া শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে ছিল— সামিট অ্যালায়েন্স পোর্ট, আইপিডিসি ফাইন্যান্স, ইনফরমেশন টেকনোলজি কনসালট্যান্টস, বেক্সিমকো ফার্মা, সিটি ব্যাংক, ফারইস্ট নিটিং অ্যান্ড ডাইং ইন্ডাস্ট্রিজ পিএলসি এবং স্কয়ার ফার্মাসিউটিক্যালস।

শেয়ারবাজারডিএসইসূচকলেনদেন
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise