Agamir Somoy E-Paper
সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
রহিমের ‘মানবতার সদাইঘর’
সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় শেয়ারবাজার

পাঁচ দিনের ছুটির আগে ঘুরে দাঁড়াল শেয়ারবাজার

অর্থনৈতিক প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৬, ১৫:৫১
পাঁচ দিনের ছুটির আগে ঘুরে দাঁড়াল শেয়ারবাজার

গ্রাফিকস: আগামীর সময়

দীর্ঘদিন ধরে দেশের শেয়ারবাজারে মূল্যসূচকের পতন চলছে। সূচকের পাশাপাশি লেনদেনেও ছিল নিম্নমুখী প্রবণতা। এর মধ্যে গত শনিবার চলতি বছরের সর্বনিম্ন লেনদেনের ঘটনা ঘটে। তবে পূজার ছুটির আগে শেষ কার্যদিবস আজ সোমবার দেশের দুই স্টক এক্সচেঞ্জেই মূল্যসূচক ও লেনদেন বেড়েছে। এতে কিছুটা স্বস্তি নিয়ে পাঁচ দিনের ছুটিতে যাচ্ছে শেয়ারবাজার।

আজ ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ২৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৪৫১ পয়েন্টে। এর আগে গত রোববার সূচকটি ১১ পয়েন্ট এবং শনিবার ১৯ পয়েন্ট কমেছিল। ফলে টানা দুই কার্যদিবসের পতনের পর শেষ কার্যদিবসে সূচকের উত্থান হলো।

এদিন ডিএসইতে শেয়ার ও ইউনিটের মোট লেনদেন হয়েছে ৫০২ কোটি ৬৩ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৩৬৫ কোটি ৬১ লাখ টাকা। সেই হিসাবে এক দিনের ব্যবধানে লেনদেন বেড়েছে ১৩৭ কোটি ২ লাখ টাকা বা প্রায় ৩৭ শতাংশ।

লেনদেনের পাশাপাশি অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ারদরও বেড়েছে। সোমবার ডিএসইতে লেনদেন হওয়া ৩৮১টি কোম্পানির মধ্যে ১৮৭টির বা ৪৯ দশমিক ০৮ শতাংশের শেয়ার ও ইউনিটের দর বেড়েছে। বিপরীতে ১৩৬টির বা ৩৫ দশমিক ৭০ শতাংশের দর কমেছে। আর ৫৮টির বা ১৫ দশমিক ২২ শতাংশের দর অপরিবর্তিত ছিল।

অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সোমবার শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে ২১ কোটি ১৭ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৮ কোটি ৭৯ লাখ টাকা। সে হিসাবে এক দিনের ব্যবধানে সিএসইতে লেনদেন বেড়েছে ১২ কোটি ৩৮ লাখ টাকা।

এদিন সিএসইতে লেনদেন হওয়া ১৫০টি কোম্পানির মধ্যে ৬৪টির শেয়ার ও ইউনিটের দর বেড়েছে। একই সংখ্যক, অর্থাৎ ৬৪টির দর কমেছে। আর ২২টির দর অপরিবর্তিত ছিল। দিন শেষে সিএসইর সার্বিক মূল্যসূচক সিএএসপিআই ৬৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ৬০৪ পয়েন্টে। এর আগের কার্যদিবসে সূচকটি ৩৬ পয়েন্ট কমেছিল।

দীর্ঘদিনের নিম্নমুখী প্রবণতার মধ্যে ছুটির আগে শেষ কার্যদিবসে সূচক ও লেনদেনের এই বৃদ্ধি বাজারে কিছুটা ইতিবাচক চিত্র তুলে ধরেছে।

    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    প্রতিমন্ত্রী ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর

    প্রতিমন্ত্রী ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর

    ঢাকায় জরুরি অবতরণ করা উড়োজাহাজে রোগীর মৃত্যু যে কারণে

    ঢাকায় জরুরি অবতরণ করা উড়োজাহাজে রোগীর মৃত্যু যে কারণে

    সৌদিতে মৃত্যুদণ্ড: দেশে নজরুলের পরিবারে শোকের মাতম, হৃদরোগে ফুফুর মৃত্যু

    সৌদিতে মৃত্যুদণ্ড: দেশে নজরুলের পরিবারে শোকের মাতম, হৃদরোগে ফুফুর মৃত্যু

    টুপটুপ রিসোর্টের মালিক তানভীরকে প্রধান আসামি করে মামলা

    টুপটুপ রিসোর্টের মালিক তানভীরকে প্রধান আসামি করে মামলা

    আগুনে ছাই বোনের বিয়ের জন্য জমানো ৭ লাখ টাকা

    আগুনে ছাই বোনের বিয়ের জন্য জমানো ৭ লাখ টাকা

    বকেয়া বিল আদায়ে গিয়ে মারধরের শিকার পল্লীবিদ্যুতের ২ কর্মী

    বকেয়া বিল আদায়ে গিয়ে মারধরের শিকার পল্লীবিদ্যুতের ২ কর্মী

    টাইগারের ওপর হামলা, ছুটে গেলেন সাবেক প্রেমিকা দিশা পাটানি

    টাইগারের ওপর হামলা, ছুটে গেলেন সাবেক প্রেমিকা দিশা পাটানি

    রাতে বললেন গুজব, সকালে ভোল পাল্টালেন ইশরাক, দুপুরে দেবেন পদত্যাগের ঘোষণা

    রাতে বললেন গুজব, সকালে ভোল পাল্টালেন ইশরাক, দুপুরে দেবেন পদত্যাগের ঘোষণা

    সচিব পর্যায়ে বড় রদবদল

    সচিব পর্যায়ে বড় রদবদল

    আইপিও ছাড়াই শেয়ারবাজারে তালিকাভুক্তি, মূল্য নির্ধারণে ২৫% ছাড়

    আইপিও ছাড়াই শেয়ারবাজারে তালিকাভুক্তি, মূল্য নির্ধারণে ২৫% ছাড়

    ছাত্রলীগে পদ পাওয়ায় জামায়াত সভাপতি বাবা বললেন ‘আগে জানলে ত্যাজ্য করতাম’

    ছাত্রলীগে পদ পাওয়ায় জামায়াত সভাপতি বাবা বললেন ‘আগে জানলে ত্যাজ্য করতাম’

    মিষ্টি থেকে ইশরাক: প্রধানমন্ত্রী তারেক রহমানের জিরো টলারেন্স

    মিষ্টি থেকে ইশরাক: প্রধানমন্ত্রী তারেক রহমানের জিরো টলারেন্স

    বিমানবাহিনীর সাবেক প্রধান হান্নান কাতারে গ্রেপ্তার

    বিমানবাহিনীর সাবেক প্রধান হান্নান কাতারে গ্রেপ্তার

    ‘স্বামীর নির্যাতন সইতে না পাইরা আমার পথ বাইছা নিলাম’

    ‘স্বামীর নির্যাতন সইতে না পাইরা আমার পথ বাইছা নিলাম’

    প্রধানমন্ত্রীকে বলেছি পদত্যাগ করতে চাই, তিনি সম্মতি দিয়েছেন : ইশরাক

    প্রধানমন্ত্রীকে বলেছি পদত্যাগ করতে চাই, তিনি সম্মতি দিয়েছেন : ইশরাক