Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
সড়ক-মাইলফলক সংস্কারে রাকিব
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় শেয়ারবাজার

এমএল ডাইংয়ের আর্থিক অনিয়ম খতিয়ে দেখবে বিএসইসি

নুরুজ্জামান তানিম
নুরুজ্জামান তানিম
agamir somoy
প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৬, ১৫:১৪
শেয়ার করুন:
এমএল ডাইংয়ের আর্থিক অনিয়ম খতিয়ে দেখবে বিএসইসি

শেয়ারবাজারে বস্ত্র খাতে তালিকাভুক্ত কোম্পানি এমএল ডাইং লিমিটেডের আর্থিক পরিস্থিতি, উৎপাদন কার্যক্রম ও বিনিয়োগের হিসাব নিয়ে একাধিক প্রশ্ন উঠেছে। বিশেষ করে কোম্পানিটির মূল ডাইং ইউনিট বন্ধ হয়ে যাওয়া, সম্পদের ব্যবহার অনুপযোগিতা, মুনাফা কমে যাওয়া, পরিচালন কার্যক্রমে ঋণাত্মক নগদ প্রবাহ এবং আর্থিক ব্যয় অস্বাভাবিক হারে বৃদ্ধির বিষয়গুলো খতিয়ে দেখতে অনুসন্ধানে নেমেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। একই সঙ্গে সহযোগী প্রতিষ্ঠানে ২০ কোটি ৪২ লাখ টাকার বিনিয়োগ অবলোপন, মজুত পণ্যের হিসাব এবং দাবি না করা লভ্যাংশ স্থানান্তরের বিষয়েও অনুসন্ধান করবে নিয়ন্ত্রক সংস্থাটি।

বিভিন্ন অভিযোগের পরিপ্রেক্ষিতে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে বিএসইসি। গঠিত তদন্ত কমিটির সদস্যরা হলেন- বিএসইসির অতিরিক্ত পরিচালক সৈয়দ মুহাম্মদ গোলাম মওলা, সহকারী পরিচালক মো. তারিকুল ইসলাম ও মিজানুর রহমান। গঠিত কমিটিকে ৬০ কার্যদিবসের মধ্যে অনুসন্ধান শেষ করে কমিশনে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

সম্প্রতি বিএসইসির মার্কেট ইন্টেলিজেন্স অ্যান্ড ইনভেস্টিগেশন ডিভিশন থেকে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ অর্ডিন্যান্স, ১৯৬৯-এর ২১ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এ আদেশ জারি করা হয়।

আজ বৃহস্পতিবার আগামীর সময়কে এ তথ্য নিশ্চিত করেছেন বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. আবুল কালাম।

বিএসইসির আদেশে বলা হয়েছে, ২০২৫ সালের ৩০ জুন সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে কোম্পানিটির মূল উৎপাদন ইউনিট বা ডাইং ইউনিট বন্ধ থাকার তথ্য উঠে এসেছে। কেন এই ইউনিটের কার্যক্রম বন্ধ হয়েছে, সংশ্লিষ্ট সম্পদ কেন ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে এবং কী কারণে কোম্পানির মুনাফা কমেছে, তা খতিয়ে দেখবে কমিটি। পাশাপাশি পরিচালন কার্যক্রম থেকে ঋণাত্মক নগদ প্রবাহের কারণ তদন্ত করা হবে। ডাইং ইউনিট বন্ধ হওয়ার বিষয়ে বিনিয়োগকারীদের জন্য যথাযথভাবে মূল্যসংবেদনশীল তথ্য (পিএসআই) প্রকাশ করা হয়েছিল কি না, সেটিও যাচাই করা হবে।

এ ছাড়া ২০২৫ সালের জুলাই থেকে ২০২৬ সালের মার্চ পর্যন্ত নয় মাসে কোম্পানিটির আর্থিক ব্যয় ১৭৭ শতাংশ বৃদ্ধির কারণ জানতে চেয়েছে কমিশন। একই সঙ্গে সহযোগী প্রতিষ্ঠান শার্প ইন্ডাস্ট্রিজ পিএলসি ও আরএন স্পিনিং মিলস লিমিটেডে করা ২০ কোটি ৪২ লাখ টাকার বিনিয়োগ অবলোপনের বিষয়টি পর্যালোচনা করা হবে। এ ক্ষেত্রে আন্তর্জাতিক হিসাবমান ও আর্থিক প্রতিবেদন মান অনুসরণ করা হয়েছে কি না, তা যাচাই করে মতামত দিতে বলা হয়েছে অনুসন্ধান কমিটিকে।

কোম্পানিটির মজুত পণ্যের হিসাব নিয়েও সন্দেহের বিষয়টি গুরুত্ব পেয়েছে বিএসইসির আদেশে। ২০২৫ সালের ৩০ জুনের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে দেখানো মজুত পণ্যের তথ্যের যথার্থতা যাচাই করতে হবে। এ জন্য কোম্পানির নিরীক্ষকের কাছ থেকে সংশ্লিষ্ট বিস্তারিত কার্যপত্র সংগ্রহের নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে ২০১৯-২০ অর্থবছর থেকে ২০২৫ সালের ৩০ জুন পর্যন্ত দাবি না করা লভ্যাংশের হিসাব এবং সেই অর্থ ক্যাপিটাল মার্কেট স্ট্যাবিলাইজেশন ফান্ডে (সিএমএসএফ) স্থানান্তরের ক্ষেত্রে কোনো অনিয়ম হয়েছে কি না, তা অনুসন্ধান করবে কমিটি। কোম্পানিটির বর্তমান আর্থিক অবস্থা বিবেচনায় ব্যবসা ও কার্যক্রম চালিয়ে যাওয়ার সক্ষমতা বা ‘গোয়িং কনসার্ন’ ঝুঁকির মুখে রয়েছে কি না, সেটিও মূল্যায়ন করা হবে।

নিরীক্ষকের প্রতিবেদনেও একটি বিধিগত অসংগতির বিষয় তুলে ধরেছে বিএসইসি। ২০২৫ সালের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনের আইনগত ও নিয়ন্ত্রকসংক্রান্ত অংশে বর্তমানে কার্যকর সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ রুলস, ২০২০-এর পরিবর্তে আগের ১৯৮৭ সালের বিধিমালা উল্লেখ করার কারণ জানতে নিরীক্ষকের ব্যাখ্যা সংগ্রহ করতে বলা হয়েছে।

এ ছাড়া ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ১০ আগস্ট ২০২৬ তারিখের প্রতিবেদনে উঠে আসা পর্যবেক্ষণগুলোও পর্যালোচনা করবে তদন্ত কমিটি। সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছ থেকে ব্যাখ্যা নিয়ে কোনো অনিয়ম পাওয়া গেলে তা প্রতিবেদনে উল্লেখ করতে বলা হয়েছে।

বিএসইসি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বহিষ্কৃত ৭০ এমপি প্রার্থীকে ফেরাচ্ছে বিএনপি

    বহিষ্কৃত ৭০ এমপি প্রার্থীকে ফেরাচ্ছে বিএনপি

    ভাত খেয়ে এসে পুলিশ সদস্যরা দেখলেন তাদের গাড়ি নিয়ে গেছে চোর

    ভাত খেয়ে এসে পুলিশ সদস্যরা দেখলেন তাদের গাড়ি নিয়ে গেছে চোর

    চট্টগ্রাম নগরের ৭০ ভাগ এলাকায় পানি নেই

    চট্টগ্রাম নগরের ৭০ ভাগ এলাকায় পানি নেই

    স্ত্রীসহ কন্টেন্ট ক্রিয়েটর ‘লিহন প্রাইম’কে গ্রেপ্তার করেছে পুলিশ

    স্ত্রীসহ কন্টেন্ট ক্রিয়েটর ‘লিহন প্রাইম’কে গ্রেপ্তার করেছে পুলিশ

    সাড়ে ৮ ঘণ্টায় ২ কোটি টাকার বিদ্যুৎ দিল রূপপুর

    সাড়ে ৮ ঘণ্টায় ২ কোটি টাকার বিদ্যুৎ দিল রূপপুর

    চট্টগ্রামে পুলিশ বক্সে আগুন

    চট্টগ্রামে পুলিশ বক্সে আগুন

    গভীর রাতে জ্যোতিকা জ্যোতির বাড়িতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী

    গভীর রাতে জ্যোতিকা জ্যোতির বাড়িতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী

    মাঠে থাকবে জামায়াত, সরকারকে চাপেও রাখবে

    মাঠে থাকবে জামায়াত, সরকারকে চাপেও রাখবে

    বিভাগের চেয়ারম্যান পদ পেতে উপাচার্যকে চিঠি ঢাবির বঞ্চিত সেই শিক্ষকের

    বিভাগের চেয়ারম্যান পদ পেতে উপাচার্যকে চিঠি ঢাবির বঞ্চিত সেই শিক্ষকের

    হাসিনাকে ‘কওমি জননী’ উপাধি দেওয়া রুহুল আমিন গ্রেপ্তার

    হাসিনাকে ‘কওমি জননী’ উপাধি দেওয়া রুহুল আমিন গ্রেপ্তার

    ব‌রিশালে বাসে আগুন

    ব‌রিশালে বাসে আগুন

    ফোনে প্রধানমন্ত্রীর ছবি, বিএনপি নেতাকে তুলে নিয়ে গেল আ.লীগ নেতাকর্মীরা

    ফোনে প্রধানমন্ত্রীর ছবি, বিএনপি নেতাকে তুলে নিয়ে গেল আ.লীগ নেতাকর্মীরা

    মধ্যরাতে বাসা থেকে আটক অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি

    মধ্যরাতে বাসা থেকে আটক অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি

    সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ উত্তরা থেকে গ্রেপ্তার

    সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ উত্তরা থেকে গ্রেপ্তার

    নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের মিছিল চট্টগ্রামে

    নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের মিছিল চট্টগ্রামে