ছয় মাসে সামান্য কমেছে মুনাফা, দ্বিতীয় প্রান্তিকে বেড়েছে দ্বিগুণের বেশি

সংগৃহীত ছবি
শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ কোম্পানি লিমিটেডের (বিএটিবিসি) চলতি অর্থবছরের প্রথম ছয় মাসে (জানুয়ারি-জুন ২০২৬) মুনাফায় সামান্য পতন হয়েছে। তবে দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) কোম্পানিটির মুনাফায় শক্তিশালী প্রবৃদ্ধি দেখা গেছে।
মূল্য সংবেদনশীল তথ্য (পিএসআই) থেকে এ এসব জানা গেছে।
তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি-জুন সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ৭ টাকা ৬৫ পয়সা। এ সময়ে মোট মুনাফা হয়েছে ৪১৩ কোটি ১৮ লাখ টাকা। আগের বছরের একই সময়ে শেয়ারপ্রতি মুনাফা ছিল ৭ টাকা ৬৯ পয়সা এবং মোট মুনাফা হয়েছিল ৪১৫ কোটি ২২ লাখ টাকা। ফলে এক বছরের ব্যবধানে কোম্পানিটির মুনাফা কমেছে ২ কোটি ৪ লাখ টাকা।
কোম্পানিটি জানিয়েছে, পণ্য বিক্রি কমে যাওয়ায় প্রথম ছয় মাসে মুনাফায় সামান্য পতন হয়েছে।
অন্যদিকে, চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ৩ টাকা ৭৭ পয়সা। এ সময়ে মোট মুনাফা হয়েছে ২০৩ কোটি ৬৮ লাখ টাকা। আগের বছরের একই প্রান্তিকে শেয়ারপ্রতি মুনাফা ছিল ১ টাকা ৮০ পয়সা এবং মোট মুনাফা হয়েছিল ৯৭ কোটি ২৭ লাখ টাকা। সে হিসাবে দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির মুনাফা বেড়েছে ১০৬ কোটি ৪১ লাখ টাকা, যা প্রায় ১০৯ শতাংশ।
এদিকে, ২০২৬ সালের ৩০ জুন শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১০৭ টাকা ১৫ পয়সা।




