Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনামূল্যে চিকিৎসার ছয় দশক
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় শেয়ারবাজার

সূচক ও লেনদেনের পতন দিয়ে সপ্তাহ শুরু

আগামীর সময় রিপোর্টার
agamir somoy
প্রকাশ: ১০ মে ২০২৬, ১৬:৩৭
সূচক ও লেনদেনের পতন দিয়ে সপ্তাহ শুরু

গ্রাফিকস: আগামীর সময়

সপ্তাহের প্রথম কর্মদিবস রবিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের বড় পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন সূচকের সঙ্গে কমেছে টাকার পরিমাণে লেনদেন ও বেশিরভাগ কোম্পানির শেয়ার দর।

জানা গেছে, দিনশেষে ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ১৩ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ২২০ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৫৬ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ১১ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৯৯০ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ৩৯৪ কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৬১টির, দর কমেছে ১৯৪টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৩৯টির। ডিএসইতে ৭২৭ কোটি ৪৫ লাখ টাকার লেনদেন হয়েছে, যা আগের কার্যদিবস থেকে ১১৭ কোটি ৪৭ লাখ টাকা কম। এর আগের দিন লেনদেন হয়েছিল ৮৪৪ কোটি ৯২ লাখ টাকার।

অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৫৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৪ হাজার ৬৪৬ পয়েন্টে। সিএসইতে ২১৫টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ৮৮টির দর বেড়েছে, কমেছে ৯৮টির এবং ২৯টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ১৪ কোটি ৯৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

ডিএসইতে শেয়ার দর পতনের শীর্ষে উঠে সায়হাম কটন মিলস লিমিটেড। জানা গেছে, কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ৫ দশমিক ৬১ শতাংশ কমেছে। কোম্পানিটির ১ হাজার ৫৫৭ বারে ৩১ লাখ ৯২ হাজার ৪৬৬টি শেয়ার লেনদেন হয়। যার বাজার মূল্য ৬ কোটি ৬১ লাখ টাকা।

তালিকায় দ্বিতীয় স্থানে থাকা আলিফ ম্যানুফ্যাকচারিংয়ের শেয়ার দর আগের দিনের চেয়ে ৫ দশমিক ৫৬ শতাংশ কমেছে। ২৪২ বারে কোম্পানিটির ৫ লাখ ২৫ হাজার ১৭৩টি শেয়ার লেনদেন হয়। যার বাজার মূল্য ২৭ লাখ টাকা। তালিকায় তৃতীয় স্থানে থাকা সোনার বাংলা ইন্স্যুরেন্সের শেয়ার দর আগের দিনের চেয়ে ৪ দশমিক ৮৫ শতাংশ কমেছে। ১ হাজার ৩০০ বারে কোম্পানিটির ১২ লাখ ৮৮৫টি শেয়ার লেনদেন হয়। যার বাজার মূল্য ৪ কোটি ৩০ লাখ টাকা।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে-পিপলস লিজিংয়ের ৪.৫৫ শতাংশ, মীর আখতারের ৪.০৭ শতাশ, কুইন সাউথের ৪.০৭ শতাংশ, রানারঅটোর ৩.৯৩ শতাংশ, জেএমআই সিরিঞ্জের ৩.৯৩ শতাংশ, লাভেলো আইসক্রিমের ৩.৯১ শতাংশ ও বিবিএসের ৩.৯১ শতাংশ শেয়ার দর কমেছে।

এদিকে, ডিএসইতে শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে এবি ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড। ফান্ডটির ইউনিট দর বৃদ্ধি পেয়েছে ১০ শতাংশ। ৩ হাজার ১৮ বারে ফান্ডটির ২৪ লাখ ৯৮ হাজার ৫৫৫টি ইউনিট লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৮২ লাখ টাকা। তালিকায় দ্বিতীয় স্থানে থাকা কনটিনেন্টাল ইন্স্যুরেন্সের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ১০ শতাংশ। ১ হাজার ৮৪৫ বারে কোম্পানিটির ৩৪ লাখ ৬৪ হাজার ৮৯৩টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১০ কোটি ৮৭ লাখ টাকা। তালিকার তৃতীয় স্থানে থাকা ফার্স্ট বাংলাদেশ ফিক্সড ইনকাম ফান্ডের ইউনিট দর বৃদ্ধি পেয়েছে ১০ শতাংশ। ফান্ডটি ১৬৭ বারে ১৪ লাখ ১ হাজার ৬১৬টি ইউনিট লেনদেন করেছে। যার বাজার মূল্য ৪৫ লাখ টাকা।

তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে আইএফআইএল ইসলামিক মিউচুয়াল ফান্ড ওয়ানের ১০ শতাংশ, পিএইচপি মিউচুয়াল ফান্ড ওয়ানের ১০ শতাংশ, ট্রাস্ট ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ১০ শতাংশ, অ্যাপেক্স ট্যানারির ৯.৯১ শতাংশ, এনসিসি ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড ওয়ানের ৯.৭৬ শতাংশ, ইবিএল এনআরবি মিউচুয়াল ফান্ডের ৯.৬৮ শতাংশ ও এলআর গ্লোবাল মিউচুয়াল ফান্ড ওয়ানের ৯.৬৮ শতাংশ ইউনিট দর বেড়েছে।

লেনদেনের শীর্ষ স্থান ধরে রেখেছে মুন্নু সিরামিকস লিমিটেড। কোম্পানিটির ৩৭ কোটি ৮০ লাখ ৯২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ডমিনেজের শেয়ার লেনদেন হয়েছে ৩৩ কোটি ৫৩ লাখ ৩৯ হাজার টাকা। ১৫ কোটি ৩৯ লাখ ৯ হাজার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে বিডি থাই ফুড লিমিটেড।

লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে সামিট অ্যালায়েন্স পোর্ট, এপেক্স স্পিনিং, টেকনো ড্রাগস, কনটিনেন্টাল ইন্স্যুরেন্স, লাভেলো আইসক্রিম, সিটি ব্যাংক ও অগ্নি সিস্টেম।


শেয়ারবাজারপতন
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    এনসিটির পর সিসিটিও যাচ্ছে বিদেশিদের হাতে

    এনসিটির পর সিসিটিও যাচ্ছে বিদেশিদের হাতে