Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনামূল্যে চিকিৎসার ছয় দশক
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় শেয়ারবাজার

সূচক কমলেও ডিএসইতে বেড়েছে লেনদেন

নিজস্ব প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ০৭ মে ২০২৬, ১৬:০৬
সূচক কমলেও ডিএসইতে বেড়েছে লেনদেন

ছবি: আগামীর সময়

সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতন হলেও টাকার অঙ্কে লেনদেন বেড়েছে। দিন জুড়ে বেশিরভাগ কোম্পানির শেয়ারদর কমলেও একদিন পর আবারও লেনদেনে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেছে। বাজারসংশ্লিষ্টদের মতে, সূচকের নিম্নমুখী অবস্থার মধ্যেও কিছু খাতে বিনিয়োগকারীদের আগ্রহ বাড়ায় লেনদেনের পরিমাণে ইতিবাচক ধারা বজায় রয়েছে।

দিন শেষে ডিএসইর প্রধান সূচক ১৪ পয়েন্ট কমে ৫ হাজার ২৩৪ পয়েন্টে নেমে আসে। পাশাপাশি ডিএসই শরিয়াহ সূচক দশমিক ৩৫ পয়েন্ট কমে ১ হাজার ৫৮ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৭ পয়েন্ট কমে ২ হাজার ১ পয়েন্টে অবস্থান করে।

এদিন ৩৯৭টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১২৭টির, কমেছে ১৯৮টির এবং অপরিবর্তিত ছিল ৭২টির। ডিএসইতে মোট ৮৪৪ কোটি ৯২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের দিনের তুলনায় ৭৭ কোটি ২৪ লাখ টাকা বেশি।

অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচক কমেছে। সেখানে সার্বিক সূচক সিএএসপিআই ৯৮ পয়েন্ট কমে ১৪ হাজার ৭০২ পয়েন্টে দাঁড়িয়েছে।

ডিএসইতে শেয়ারদর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে কনটিনেন্টাল ইনস্যুরেন্স লিমিটেড। কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ৯ দশমিক ৮৫ শতাংশ। দ্বিতীয় স্থানে থাকা সোনার বাংলা ইনস্যুরেন্সের শেয়ারদর বেড়েছে ৯ দশমিক ৭৬ শতাংশ। তৃতীয় স্থানে থাকা এপেক্স স্পিনিংয়ের শেয়ারদর বেড়েছে ৮ দশমিক ২৬ শতাংশ।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে প্রাইম ইনস্যুরেন্সের ৭ দশমিক ১৪ শতাংশ, সিকদার ইনস্যুরেন্সের ৬ দশমিক ৬২ শতাংশ, পূরবী জেনারেল ইনস্যুরেন্সের ৬ দশমিক ৩০ শতাংশ, গ্লোবাল ইনস্যুরেন্সের ৫ দশমিক ৬৭ শতাংশ, মোজাফ্ফর হোসেন স্পিনিংয়ের ৫ দশমিক ৪৪ শতাংশ, পাইওনিয়ার ইনস্যুরেন্সের ৪ দশমিক ৯৭ শতাংশ এবং ইসলামী কমার্শিয়াল ইনস্যুরেন্সের ৪ দশমিক ৮২ শতাংশ শেয়ারদর বেড়েছে।

অন্যদিকে ডিএসইতে লেনদেনের শীর্ষে উঠে এসেছে ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমস লিমিটেড। কোম্পানিটির ৪৫ কোটি ৫৬ লাখ ৭০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা মুন্নু সিরামিকসের লেনদেন হয়েছে ৩১ কোটি ৪৫ লাখ ৩৩ হাজার টাকার। আর ১৭ কোটি ৫৪ লাখ ৭৬ হাজার টাকার শেয়ার লেনদেন নিয়ে তৃতীয় স্থানে উঠে এসেছে তৌফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিম লিমিটেড।

লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে রয়েছে বাংলাদেশ ন্যাশনাল ইনস্যুরেন্স, স্যালভো কেমিক্যাল, এশিয়াটিক ল্যাবরেটরিজ, এপেক্স স্পিনিং, টেনকো ড্রাগস, মীর আক্তার এবং ইস্টার্ন ব্যাংক পিএলসি।

শেয়ারদরসূচকডিএসই
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    ধনীর পাঙাশ গরিবের পাতে দিলেন যে বিজ্ঞানী

    ধনীর পাঙাশ গরিবের পাতে দিলেন যে বিজ্ঞানী

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের