Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনামূল্যে চিকিৎসার ছয় দশক
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় শেয়ারবাজার

শেয়ারের দর বাড়লেও লেনদেন কম

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ২৯ জুন ২০২৬, ১৭:৫৫
শেয়ারের দর বাড়লেও লেনদেন কম

গ্রাফিকস: আগামীর সময়

সূচকের মিশ্র প্রবণতার মধ্য দিয়ে সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার পার করেছে দেশের শেয়ারবাজার। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক সামান্য বাড়লেও কমেছে মোট লেনদেনের পরিমাণ। তবে সূচকের এই ওঠানামার মধ্যেও বাজারে অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর বেড়েছে।

ডিএসইর চূড়ান্ত হিসাব অনুযায়ী, দিনশেষে প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৭২২ পয়েন্টে। তবে শরীয়াহভিত্তিক সূচক ডিএসইএস দশমিক ২২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ১৫৬ পয়েন্টে। অন্যদিকে, বাছাইকৃত ৩০টি ব্লু-চিপ কোম্পানির সূচক ডিএসই-৩০ আগের দিনের তুলনায় ৩ পয়েন্ট বেড়ে ২ হাজার১৬৬ পয়েন্টে থিতু হয়েছে।

আজ ডিএসইতে মোট ৩৯৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে দর বৃদ্ধি পেয়েছে ১৭৮টির, বিপরীতে কমেছে ১৫৮টির এবং অপরিবর্তিত রয়েছে বাকি ৬৩টি প্রতিষ্ঠানের শেয়ার দর।

বাজারটিতে আজ মোট ১ হাজার ৩৫১ কোটি ৫১ লাখ টাকার সিকিউরিটিজ হাতবদল হয়েছে, যা আগের কার্যদিবসের (১ হাজার ৩৭১ কোটি ৩ লাখ টাকা) চেয়ে ১৯ কোটি ৫২ লাখ টাকা কম।

এদিকে দেশের অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই আজ ২ পয়েন্ট কমে ১৫ হাজার ৩৫২ পয়েন্টে দাঁড়িয়েছে। দিনভর বাজারে অংশ নেওয়া ২৪৫টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে ১০৫টির, কমেছে ১০৩টির এবং অপরিবর্তিত ছিল ৩৭টির দর। দিনশেষে সিএসইতে মোট ৩৪ কোটি ২৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

এদিন ডিএসইর লেনদেনের টেবিলে শীর্ষস্থান দখল করেছে বেক্সিমকো লিমিটেড। কোম্পানিটির মোট ৭২ কোটি ৪৭ লাখ ৮২ হাজার টাকার শেয়ার কেনাবেচা হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা আইপিডিসি ফাইন্যান্সের লেনদেনের পরিমাণ ছিল ২ কোটি ৩১ লাখ ৮ হাজার টাকা। আর ৪২ কোটি ৬৯ লাখ ২৮ হাজার টাকার শেয়ার লেনদেন নিয়ে তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে ব্র্যাক ব্যাংক পিএলসি।
লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে— মালেক স্পিনিং, বাংলাদেশ থাই অ্যালুমিনিয়াম, রিলায়েন্স ইন্স্যুরেন্স, বেক্সিমকো ফার্মা, আইটিসি এবং সিটি ব্যাংক।

অন্যদিক, আজ শেয়ার দর বৃদ্ধির দৌড়ে সবাইকে ছাড়িয়ে শীর্ষে উঠে এসেছে রহিম টেক্সটাইল মিলস পিএলসি। কোম্পানিটির শেয়ার দর আজ ৮ দশমিক ৭৩ শতাংশ বেড়েছে। দিনভর ১ হাজার ৩৫০ বারে প্রতিষ্ঠানটির ২ লাখ ১৮ হাজার ৬১২টি শেয়ার লেনদেন হয়, যার বাজারমূল্য ৪ কোটি ৮০ লাখ টাকা। ৭ দশমিক ৪৩ শতাংশ দর বেড়ে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে জেএমআই সিরিঞ্জ। কোম্পানিটি ৯৮৮ বারে ২ কোটি ৪৩ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে। এছাড়া ৬ দশমিক ৫৬ শতাংশ দর বৃদ্ধি নিয়ে তৃতীয় স্থানে রয়েছে আইপিডিসি ফাইন্যান্স।

লেনদেন হওয়া বাকি শীর্ষ ১০ কোম্পানির মধ্যে রয়েছে— সিএপিএম আইবিবিএল ইসলামী মিউচুয়াল ফান্ডের ৬ দশমিক ১৯ শতাংশ, ইন্দো-বাংলা ফার্মাসিউটিক্যালসের ৬ দশমিক ০২ শতাংশ, তমিজ উদ্দিন টেক্সটাইলের ৫ দশমিক ৭১ শতাংশ, মালেক স্পিনিংয়ের ৫ দশমিক ৫৯ শতাংশ, ক্রাউন সিমেন্টের ৫ দশমিক ৫৫ শতাংশ, সানলাইফ ইন্স্যুরেন্সের ৫ দশমিক ১৪ শতাংশ এবং প্রাইম ইন্স্যুরেন্সের ৪ দশমিক ৭৯ শতাংশ দর বেড়েছে।

বিপরীতে, আজ বড় ধরনের পতনের মুখে পড়ে দর হারানোর শীর্ষে নাম লিখিয়েছে পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্স সার্ভিসেস লিমিটেড। আগের দিনের চেয়ে কোম্পানিটির শেয়ার দর কমেছে ৭ দশমিক ৭৬৯ শতাংশ। ২০৮ বারে প্রতিষ্ঠানটির ১৩ লাখ টাকা মূল্যের ১০ লাখ ৯২ হাজার ২৩২টি শেয়ার হাতবদল হয়। ৫ দশমিক ৪৮ শতাংশ দর হারিয়ে দ্বিতীয় স্থানে ছিল বিডি থাই অ্যালুমিনিয়াম, যার লেনদেনের আর্থিক মূল্য ছিল ২৮ কোটি ৮৮ লাখ টাকা। আর ৪ দশমিক ২৯ শতাংশ দর কমে তৃতীয় স্থানে জায়গা নিয়েছে এসএস স্টীল (লেনদেন মূল্য ৯৯ লাখ টাকা)।

এছাড়া দর পতনের তালিকায় থাকা অন্য প্রতিষ্ঠানগুলো হলো— ফ্যামিলিটেক্সের ৩ দশমিক ৮৫ শতাংশ, সাইফ পাওয়ারটেকের ৩ দশমিক ৫৭ শতাংশ, নুরানী ডাইংয়ের ৩ দশমিক ৩৩ শতাংশ, ইবিএল এনআরবি মিউচুয়াল ফান্ডের ৩ দশমিক ২৩ শতাংশ, ফার্স্ট বাংলাদেশ ফিক্সড ইনকাম ফান্ডের ৩ দশমিক ২৩ শতাংশ, আইসিবি এমপ্লোয়ি প্রোভিডেন্ট মিউচুয়াল ফান্ডের ৩ দশমিক ১৩ শতাংশ এবং ট্রাস্ট ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ৩ দশমিক ১৩ শতাংশ দর কমেছে।

শেয়ারশেয়ারদরলেনদেন
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    ধনীর পাঙাশ গরিবের পাতে দিলেন যে বিজ্ঞানী

    ধনীর পাঙাশ গরিবের পাতে দিলেন যে বিজ্ঞানী

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের