লোকসান কমেছে আইসিবি ইসলামিক ব্যাংকের

সংগৃহীত ছবি
শেয়ারবাজারে তালিকাভুক্ত আইসিবি ইসলামিক ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদ ২০২৫ অর্থবছরের জন্য শেয়ারহোল্ডারদের কোনো লভ্যাংশ (নো ডিভিডেন্ড) না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
ব্যাংকটির প্রকাশিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ সালে শেয়ারপ্রতি লোকসান (ইপিএস) হয়েছে ১ টাকা ২২ পয়সা। এতে বছরের মোট লোকসানের পরিমাণ দাঁড়িয়েছে ৮১ কোটি ৯ লাখ টাকা। আগের বছর শেয়ারপ্রতি লোকসান ছিল ১ টাকা ৪২ পয়সা এবং মোট লোকসান ছিল ৯৪ কোটি ৫১ লাখ টাকা। অর্থাৎ, আগের বছরের তুলনায় লোকসান কিছুটা কমেছে।
২০২৫ সালের ৩১ ডিসেম্বর শেষে ব্যাংকটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) ঋণাত্মক ২২ টাকা।
‘নো ডিভিডেন্ড’সহ অন্যান্য এজেন্ডা অনুমোদনের জন্য আগামী ২১ সেপ্টেম্বর বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এ সভায় অংশগ্রহণের যোগ্য শেয়ারহোল্ডার নির্ধারণে আগামী ২৮ জুলাই রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে।
১৯৯০ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত আইসিবি ইসলামিক ব্যাংকের পরিশোধিত মূলধন ৬৬৪ কোটি ৭০ লাখ টাকা। বর্তমানে ব্যাংকটির ৪৭ দশমিক ২৪ শতাংশ শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে। মঙ্গলবার (৭ জুলাই) লেনদেন শেষে ব্যাংকটির শেয়ারদর ছিল ২ টাকা ৮০ পয়সা।




