লেনদেন এবং সূচকে ভাটা

গ্রাফিকস: আগামীর সময়
সপ্তাহের প্রথম কার্যদিবস আজ রবিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের মিশ্রাবস্থায় লেনদেন শেষ হয়েছে। এদিন কমেছে টাকার পরিমাণে লেনদেন ও বেশিরভাগ কোম্পানির শেয়ার দর। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, দিনশেষে ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ২১ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ২৬৫ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ২ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৫০ পয়েন্টে এবং ডিএসই ৩০ সূচক ১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ১৮ পয়েন্টে।
দিনভর লেনদেন হওয়া ৩৯৬ কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৬৫টির, দর কমেছে ১৮০টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৫১টির। ডিএসইতে ৮২৯ কোটি ৩৭ লাখ টাকার লেনদেন হয়েছে, যা আগের কার্যদিবস থেকে ৩৪ কোটি ৬৫ লাখ টাকা কম। এর আগের দিন লেনদেন হয়েছিল ৮৬৪ কোটি ২ লাখ টাকার।
অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ১৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৪ হাজার ৭৮৮ পয়েন্টে। সিএসইতে ২০০টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ৯৬টির দর বেড়েছে, কমেছে ৭৪টির এবং ৩০টির দর অপরিবর্তিত রয়েছে।
সিএসইতে ৪১ কোটি ৩৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।
ডিএসইতে লেনদেনের শীর্ষে উঠে এসেছে এনসিসি ব্যাংক পিএলসি। ডিএসই সূত্রে জানা গেছে এই তথ্য।
এতে বলা হয়, কোম্পানিটির ৩৫ কোটি ৪২ লাখ ৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা এশিয়াটিক ল্যাবরেটরিজের শেয়ার লেনদেন হয়েছে ৩৪ কোটি ৭৪ লাখ ৯৬ হাজার টাকার। ২৬ কোটি ৫৯ লাখ ১৮ হাজার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমস লিমিটেড।
লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে— তৌফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিম, রিলায়েন্স ইন্স্যুরেন্স লিমিটেড, বিডি থাই ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড, মীর আখতার হোসাইন লিমিটেড, ইস্টার্ন ব্যাংক পিএলসি, একমি পেস্টিসাইড লিমিটেড এবং যমুনা ব্যাংক পিএলসি।



