Agamir Somoy E-Paper
বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
চা বাগানে জামালের সুস্থতার পরিবার
বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় শেয়ারবাজার

আর্থিক হিসাবে অনিয়ম: ৬ মাসে সমতা লেদারের ইপিএস ১ পয়সা

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৬, ১০:২৩
শেয়ার করুন:
আর্থিক হিসাবে অনিয়ম: ৬ মাসে সমতা লেদারের ইপিএস ১ পয়সা

সংগৃহীত ছবি

ব্যবসায় দুর্বলতা এবং আর্থিক হিসাবে কৃত্রিম সম্পদ দেখানোর অভিযোগ—সব মিলিয়ে সংকটে রয়েছে শেয়ারবাজারে তালিকাভুক্ত সমতা লেদার। কোম্পানিটির সর্বশেষ ছয় মাসের হিসাবে শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) বেড়ে ১ পয়সা হলেও এই আয় অত্যন্ত সামান্য। এর মধ্যে নিরীক্ষকের প্রতিবেদনে মজুদ পণ্য ও গ্রাহকদের কাছে পাওনা অর্থের অস্তিত্ব নিয়েও প্রশ্ন উঠেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, ২০২৫ সালের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত ছয় মাসে সমতা লেদারের শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ০.০১ টাকা। আগের বছরের একই সময়ে শেয়ারপ্রতি লোকসান ছিল ০.০২ টাকা। সে হিসাবে শেয়ারপ্রতি আয় ৩ পয়সা বেড়েছে। শতাংশের হিসাবে এই পরিবর্তন ১৫০ শতাংশ।

তবে দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির আয় কিছুটা বেশি ছিল। ২০২৫ সালের অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত তিন মাসে শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ৭ পয়সা। আগের বছরের একই সময়ে তা ছিল ৩ পয়সা। ফলে এই সময়ে শেয়ারপ্রতি আয় বেড়েছে ৪ পয়সা বা ১৩৩ শতাংশ।

অন্যদিকে, প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা ছিল ১ পয়সা। আগের বছরের একই সময়ে শেয়ারপ্রতি লোকসান ছিল ৯ পয়সা। সে হিসাবে প্রথম প্রান্তিকে শেয়ারপ্রতি আর্থিক ফলাফলে ১০ পয়সার উন্নতি হয়েছে। গত ৩১ ডিসেম্বর কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৪ টাকা ৩৬ পয়সা।

তবে মুনাফার এই সামান্য উন্নতির বিপরীতে কোম্পানিটির আর্থিক হিসাবের বিশ্বাসযোগ্যতা নিয়ে গুরুতর প্রশ্ন তুলেছেন নিরীক্ষক। আগের বছরের মতো ২০২৪-২৫ অর্থবছরের আর্থিক হিসাবেও কৃত্রিম সম্পদ দেখানোর প্রমাণ পেয়েছেন বলে জানিয়েছেন তিনি।

নিরীক্ষকের প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৪-২৫ অর্থবছরের আর্থিক হিসাবে কোম্পানিটি ২ কোটি ১২ লাখ টাকার মজুদ পণ্য থাকার তথ্য দিয়েছে। কিন্তু সরেজমিনে নিরীক্ষক ওই মজুদের অস্তিত্বের সত্যতা পাননি। অর্থাৎ আর্থিক হিসাবে দেখানো বিপুল অঙ্কের পণ্যের বাস্তব ভিত্তি যাচাই করা যায়নি।

এ ছাড়া কোম্পানির আর্থিক হিসাবে গ্রাহকদের কাছে ২ কোটি ৫০ লাখ টাকা পাওনা থাকার কথা উল্লেখ করা হয়েছে। কিন্তু এসব পাওনার অস্তিত্ব যাচাই করতে গ্রাহকদের সঙ্গে যোগাযোগ করেও নিরীক্ষক কোনো সাড়া পাননি। ফলে কোম্পানির দেখানো পাওনা অর্থের বাস্তবতা নিয়েও প্রশ্ন তৈরি হয়েছে।

লাভইপিএস
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    পার্সেলে আসত খাবার, বাইরে বের হতেন না সাঈদ খোকন

    পার্সেলে আসত খাবার, বাইরে বের হতেন না সাঈদ খোকন

    ‘শেখ হাসিনা ফিরবেন’- ভিডিওবার্তার পর সাঈদ খোকন গ্রেপ্তার

    ‘শেখ হাসিনা ফিরবেন’- ভিডিওবার্তার পর সাঈদ খোকন গ্রেপ্তার

    পরিবারের সদস্যদের নিয়ে একসঙ্গে করা যাবে জার্মানির ভিসার আবেদন

    পরিবারের সদস্যদের নিয়ে একসঙ্গে করা যাবে জার্মানির ভিসার আবেদন

    চট্টগ্রাম বন্দরের জেটিতে কাজ বন্ধ রেখে বিক্ষোভে শ্রমিকরা

    চট্টগ্রাম বন্দরের জেটিতে কাজ বন্ধ রেখে বিক্ষোভে শ্রমিকরা

    সাবেক মুক্তিযুদ্ধ মন্ত্রীর বাড়িতে আগুন

    সাবেক মুক্তিযুদ্ধ মন্ত্রীর বাড়িতে আগুন

    টুঙ্গিপাড়ায় থানায় আগুন, অস্ত্র লুট, এমপি জিলানীর বাড়িতে অগ্নিসংযোগ

    টুঙ্গিপাড়ায় থানায় আগুন, অস্ত্র লুট, এমপি জিলানীর বাড়িতে অগ্নিসংযোগ

    লন্ডনে নাহিদের সভা শেষে এনসিপির নেতা-কর্মীদের ওপর লাঠি নিয়ে হামলা

    লন্ডনে নাহিদের সভা শেষে এনসিপির নেতা-কর্মীদের ওপর লাঠি নিয়ে হামলা

    ওসমান ফারুকের পদত্যাগ, কিশোরগঞ্জ-৩ আসন শূন্য ঘোষণা

    ওসমান ফারুকের পদত্যাগ, কিশোরগঞ্জ-৩ আসন শূন্য ঘোষণা

    একজনের দ্বারা প্রতিনিয়ত ব্ল্যাকমেইলের শিকার হচ্ছি : ফারিণ

    একজনের দ্বারা প্রতিনিয়ত ব্ল্যাকমেইলের শিকার হচ্ছি : ফারিণ

    তোমাদের আপা আসার জন্য পালিয়ে যাননি— ছাত্রলীগ নেতাকে রাবি প্রক্টর

    তোমাদের আপা আসার জন্য পালিয়ে যাননি— ছাত্রলীগ নেতাকে রাবি প্রক্টর

    ‘ইয়া আল্লাহ, আমার পরীকে এত শাস্তি দিচ্ছেন কেন’

    ‘ইয়া আল্লাহ, আমার পরীকে এত শাস্তি দিচ্ছেন কেন’

    রাজধানীর পল্লবী ও মহাখালীতে যাত্রীবাহী বাসে আগুন

    রাজধানীর পল্লবী ও মহাখালীতে যাত্রীবাহী বাসে আগুন

    আদালত চত্বরে হেনস্তার শিকার আগামীর সময়ের সাংবাদিক

    আদালত চত্বরে হেনস্তার শিকার আগামীর সময়ের সাংবাদিক

    গ্রিসের উপকূলে ডুবল নৌকা, বেঁচে ফেরা মাসুম জানালেন— প্রায় সবাই ছিলেন বাংলাদেশি

    গ্রিসের উপকূলে ডুবল নৌকা, বেঁচে ফেরা মাসুম জানালেন— প্রায় সবাই ছিলেন বাংলাদেশি

    কাজীদের কর্মবিরতিতে দেশজুড়ে বন্ধ বিয়ে-তালাক নিবন্ধন

    কাজীদের কর্মবিরতিতে দেশজুড়ে বন্ধ বিয়ে-তালাক নিবন্ধন