Agamir Somoy E-Paper
বুধবার, ১২ আগস্ট, ২০২৬
আগামীর সময়
মানবকল্যাণে নিবেদিতপ্রাণ তরুণ কামরুজ্জামান
বুধবার, ১২ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় শেয়ারবাজার

সূচক ও লেনদেনে পতন

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ১২ আগস্ট ২০২৬, ১৬:৫৩
সূচক ও লেনদেনে পতন

গ্রাফিকস: আগামীর সময়

টানা দুই কার্যদিবস ঊর্ধ্বমুখী থাকার পর সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দেশের দুই শেয়ারবাজারে সূচক ও লেনদেনের পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) অধিকাংশ কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের দর কমার পাশাপাশি মোট লেনদেনের পরিমাণও কমেছে।

আজ বুধবার দিনশেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ৮৯৭ পয়েন্টে। একই সঙ্গে ডিএসই শরিয়াহ সূচক ১ পয়েন্ট কমে ১ হাজার ১৮০ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৪ পয়েন্ট কমে ২ হাজার ২০০ পয়েন্টে অবস্থান করছে।

এদিন ডিএসইতে মোট ৩৮৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়। এর মধ্যে দর বেড়েছে ১১৯টির, কমেছে ২৩১টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৫টি প্রতিষ্ঠানের শেয়ার দর। বাজারে মোট ১ হাজার ৭৩ কোটি ৭৩ লাখ টাকার লেনদেন হয়েছে, যা আগের কার্যদিবসের ১ হাজার ১১৫ কোটি ৪২ লাখ টাকার চেয়ে ৪১ কোটি ৬৯ লাখ টাকা কম।

অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৩৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৫ হাজার ৮২৮ পয়েন্টে। সিএসইতে মোট ২৩৭টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে, যার মধ্যে ৯২টির দর বেড়েছে, ১১৪টির কমেছে এবং ৩১টি প্রতিষ্ঠানের দর অপরিবর্তিত ছিল। দিনশেষে সিএসইতে মোট ১৭ কোটি ৯৯ লাখ টাকার লেনদেন সম্পন্ন হয়েছে।

টাকার অঙ্কে ডিএসইতে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে শার্প ইন্ডাস্ট্রিজ পিএলসির, যার লেনদেনের পরিমাণ ৩৭ কোটি ৯৬ লাখ টাকা। দ্বিতীয় স্থানে থাকা মালেক স্পিনিংয়ের লেনদেন হয়েছে ৩৫ কোটি ৫৭ লাখ টাকা এবং ৩০ কোটি ৩৫ লাখ টাকার শেয়ার লেনদেন নিয়ে তৃতীয় স্থানে রয়েছে বেক্সিমকো লিমিটেড।

আরও পড়ুন

আজ সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে

১২ আগস্ট ২০২৬

লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো সায়হাম টেক্সটাইল মিলস্‌ লিমিটেড, এম এল ডাইং লিমিটেড, সায়হাম কটন মিলস লিমিটেড, জেএমআই হসপিটাল রিকুইসিট ম্যানুফ্যাকচারিং লিমিটেড, পিপলস ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, সামিট এলায়েন্স পোর্ট লিমিটেড এবং কুইন সাউথ টেক্সটাইল মিলস লিমিটেড।

ডিএসইতে শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে সায়হাম টেক্সটাইল পিএলসি, যার দর বেড়েছে ৭ দশমিক ৮১ শতাংশ। এরপর দ্বিতীয় স্থানে থাকা বাংলাদেশ ল্যাম্পসের দর বেড়েছে ৬ দশমিক ৭৬ শতাংশ এবং তৃতীয় স্থানে থাকা প্রাইম ইন্স্যুরেন্সের দর বেড়েছে ৫ দশমিক ৬৬ শতাংশ।

দর বৃদ্ধির শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক (৪ দশমিক ৫৩ শতাংশ), সায়হাম কটন (৪ দশমিক ৫০ শতাংশ), জেএমআই হসপিটাল (৪ দশমিক ৪৯ শতাংশ), কুইন সাউথ টেক্সটাইল (৪ দশমিক ৪০ শতাংশ), মালেক স্পিনিং (৪ দশমিক ৩৩ শতাংশ), খান ব্রাদার্স (৪ দশমিক ৩৩ শতাংশ) এবং বিডি অটোকার্স (৩ দশমিক ৯৭ শতাংশ)।

ডিএসইতে শেয়ার দর সবচেয়ে বেশি কমেছে প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইন্যান্স লিমিটেডের, যার দর কমেছে ৮ শতাংশ। সমপরিমাণ ৮ শতাংশ দর কমে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে এল আর গ্লোবাল বাংলাদেশ মিউচুয়াল ফান্ড ওয়ান। ৫ দশমিক ২৬ শতাংশ দর কমে তৃতীয় স্থানে রয়েছে পিপলস লিজিং।

দর পতনের তালিকায় থাকা অন্য প্রতিষ্ঠানগুলো হলো আইসিবি এএমসিএল ফার্স্ট অগ্রণী ব্যাংক মিউচ্যুয়াল ফান্ড (৫ দশমিক ২১ শতাংশ), জিএসপি ফাইন্যান্স (৪ দশমিক ৭৬ শতাংশ), এম.এল. ডাইং (৪ দশমিক ৪০ শতাংশ), আইএফআইসি ব্যাংক ১ম মিউচুয়াল ফান্ড (৪ দশমিক ৩৫ শতাংশ), ইবিএল ১ম মিউচুয়াল ফান্ড (৪ শতাংশ), ফার্স্ট ফাইন্যান্স (৪ শতাংশ) এবং ইন্ট্রাকো সিএনজি (৩ দশমিক ৮৩ শতাংশ)।

শেয়ারবাজারমিউচ্যুয়াল ফান্ডডিএসই
    শেয়ার করুন:
    Advertisement
    কেন্দ্রীয় নেত্রীর পর্নোগ্রাফি মামলায় ছাত্রদল নেতার সঙ্গে সাংবাদিকও আটক

    কেন্দ্রীয় নেত্রীর পর্নোগ্রাফি মামলায় ছাত্রদল নেতার সঙ্গে সাংবাদিকও আটক

    ১১ আগস্ট ২০২৬, ২১:০২

    ‘সেক্রেটারি হতে ৫০ লাখ খরচ করছি’—বিএনপি নেতার ফোনালাপ ফাঁস

    ‘সেক্রেটারি হতে ৫০ লাখ খরচ করছি’—বিএনপি নেতার ফোনালাপ ফাঁস

    ১১ আগস্ট ২০২৬, ২০:০৯

    জামিনে মুক্ত মাদক মামলার আসামিকে ফুল দি‌য়ে বরণ বিএনপি নেতার

    জামিনে মুক্ত মাদক মামলার আসামিকে ফুল দি‌য়ে বরণ বিএনপি নেতার

    ১১ আগস্ট ২০২৬, ২২:২০

    মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গর ও অজিত দোভালের পরপর দুই বৈঠক

    মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গর ও অজিত দোভালের পরপর দুই বৈঠক

    ১১ আগস্ট ২০২৬, ২১:০০

    প্রথম তীর্থের ঘরে টিভি, দ্বিতীয় ইরফানের পুরস্কার এসি

    প্রথম তীর্থের ঘরে টিভি, দ্বিতীয় ইরফানের পুরস্কার এসি

    ১১ আগস্ট ২০২৬, ২২:২৬

    কুয়াকাটায় জেলেদের জালে বিরল ‘বক্স ক্রাব’

    কুয়াকাটায় জেলেদের জালে বিরল ‘বক্স ক্রাব’

    ১১ আগস্ট ২০২৬, ২২:৪৬

    চাঁদা নিয়ে দ্বন্দ্ব, শিক্ষার্থীদের ওপর যুবদলের হামলা

    চাঁদা নিয়ে দ্বন্দ্ব, শিক্ষার্থীদের ওপর যুবদলের হামলা

    ১১ আগস্ট ২০২৬, ২৩:১৪

    এআইইউবি ও রাশিয়ান হাউসের একাডেমিক সহযোগিতা নিয়ে আলোচনা

    এআইইউবি ও রাশিয়ান হাউসের একাডেমিক সহযোগিতা নিয়ে আলোচনা

    ১১ আগস্ট ২০২৬, ২২:৫৭

    দেশে ৩০ লাখ সাবস্ক্রাইবারের প্রথম সংগীতশিল্পী মনির খান

    দেশে ৩০ লাখ সাবস্ক্রাইবারের প্রথম সংগীতশিল্পী মনির খান

    ১১ আগস্ট ২০২৬, ২৩:১০

    এবার নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী

    এবার নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী

    ১১ আগস্ট ২০২৬, ২১:৩২

    ১০ লাখ টাকার ড্রেনের দেয়ালে ফাটল, ভরসা কাঠের ঠেকা

    ১০ লাখ টাকার ড্রেনের দেয়ালে ফাটল, ভরসা কাঠের ঠেকা

    ১১ আগস্ট ২০২৬, ২১:৩০

    রাজারবাগে পিকআপের চাপায় মোটরসাইকেল চালক নিহত

    রাজারবাগে পিকআপের চাপায় মোটরসাইকেল চালক নিহত

    ১১ আগস্ট ২০২৬, ২৩:২০

    বাজারে উত্তাপ থাকলেও কমেছে মূল্যস্ফীতি

    বাজারে উত্তাপ থাকলেও কমেছে মূল্যস্ফীতি

    ১১ আগস্ট ২০২৬, ২১:২৯

    এক হাত হারিয়েও থামেনি অর্ণব

    এক হাত হারিয়েও থামেনি অর্ণব

    ১২ আগস্ট ২০২৬, ০৫:৫০

    বিনিয়োগে নতুন নীতি

    বিনিয়োগে নতুন নীতি

    ১২ আগস্ট ২০২৬, ০২:১১

    advertiseadvertise