Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনামূল্যে চিকিৎসার ছয় দশক
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় শেয়ারবাজার

সূচকের উত্থানে লেনদেন ছাড়িয়েছে ১৬০০ কোটি

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ১২ জুলাই ২০২৬, ১৫:৫৮
সূচকের উত্থানে লেনদেন ছাড়িয়েছে ১৬০০ কোটি

গ্রাফিকস: আগামীর সময়

দেশের শেয়ারবাজারে আবার সুবাতাস বইতে শুরু করেছে। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের নতুন পরিচালনা পর্ষদের কিছু কঠোর ও সময়োপযোগী পদক্ষেপ বিনিয়োগকারীদের মনে নতুন আশার আলো জুগিয়েছে। সম্প্রতি অস্বাভাবিক দরবৃদ্ধির কারণে বেশ কিছু কোম্পানির শেয়ার লেনদেন স্থগিত করা এবং দুর্বল কোম্পানিগুলোকে ‘জেড’ ক্যাটাগরিতে স্থানান্তরের মতো সাহসী সিদ্ধান্ত নিয়েছে বিএসইসি। নিয়ন্ত্রক সংস্থার এমন সংস্কারমুখী উদ্যোগের ফলেই বাজারে বিনিয়োগকারীদের অংশগ্রহণ ও আস্থার পারদ দুটোই বেড়েছে, যার ইতিবাচক প্রভাব দেখা গেছে জুলাইয়ের প্রথম সপ্তাহের পর দ্বিতীয় সপ্তাহের প্রথম কার্যদিবসেও।

তবে বাজারসংশ্লিষ্টরা মনে করছেন, এই চাঙ্গা ভাব দীর্ঘমেয়াদি করতে হলে সংস্কারের ধারাবাহিকতা বজায় রাখার পাশাপাশি ভালো কোম্পানিগুলোকে বাজারে নিয়ে আসতে হবে।

সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবারে ঢাকা স্টক এক্সচেঞ্জে সূচকের বড় উত্থানের পাশাপাশি টাকার অঙ্কে লেনদেনের পরিমাণও বেশ বেড়েছে। এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৪৫ দশমিক ১৫ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৮৪৯ পয়েন্টে দাঁড়িয়েছে। পাশাপাশি শরিয়াহ সূচক ডিএসইএস ৩ দশমিক ৩৭ পয়েন্ট বেড়ে ১ হাজার ১৯২ পয়েন্টে এবং ডিএস-৩০ সূচক ২২ দশমিক ৯৭ পয়েন্ট বেড়ে ২ হাজার ২০০ পয়েন্টে অবস্থান করছে।

এদিন বাজারে মোট ১ হাজার ৬৬৯ কোটি ৬৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে, যা আগের কার্যদিবসের ১ হাজার ৪২৮ কোটি ৪৬ লাখ টাকার চেয়ে অনেকটাই বেশি। ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া ৩৯২টি প্রতিষ্ঠানের মধ্যে ১৯৯টির দাম বেড়েছে, বিপরীতে কমেছে ১৫৬টির এবং অপরিবর্তিত ছিল ৩৭টি প্রতিষ্ঠানের শেয়ার দর।

একই দিনে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও ইতিবাচক ধারা লক্ষ করা গেছে। সিএসইতে লেনদেনে অংশ নেওয়া ২৬৫টি প্রতিষ্ঠানের মধ্যে ১৫৪টির দর বেড়েছে, ৯৪টির কমেছে এবং ১৭টি প্রতিষ্ঠানের শেয়ার দর অপরিবর্তিত ছিল। দিনশেষে সেখানে মোট ১০ কোটি ১১ লাখ টাকার শেয়ার ও ইউনিট কেনাবেচা হয়েছে।

রবিবার ডিএসইতে লেনদেনের শীর্ষে উঠে এসেছে তৌফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিম পিএলসি। দিন জুড়ে কোম্পানিটির ৬৯ কোটি ৭৩ লাখ ৯৪ হাজার টাকার শেয়ার হাতবদল হয়েছে। লেনদেনের এই তালিকায় দ্বিতীয় স্থানে থাকা বাংলাদেশ শিপিং করপোরেশনের ৪৪ কোটি ৯২ লাখ ৮৬ হাজার টাকার এবং তৃতীয় স্থানে থাকা মালেক স্পিনিং মিলস পিএলসির ৩৬ কোটি ৫২ লাখ ৩৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

শীর্ষ তালিকার অন্য কোম্পানিগুলোর মধ্যে ছিল ইস্টার্ন হাউজিং লিমিটেড, আইটি কনসালট্যান্টস লিমিটেড, জেনেক্স ইনফোসিস পিএলসি, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড, আইপিডিসি ফাইন্যান্স পিএলসি, সামিট অ্যালায়েন্স পোর্ট লিমিটেড এবং মেঘনা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।

অন্যদিকে শেয়ারের দাম বাড়ার ক্ষেত্রে সবচেয়ে এগিয়ে ছিল মেঘনা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। ডিএসইর তথ্য অনুযায়ী, এদিন কোম্পানিটির শেয়ার দর ৯ দশমিক ৭৯ শতাংশ বেড়েছে এবং ২০ কোটি ৩৭ লাখ টাকা মূল্যের মোট ৪৯ লাখ ২০ হাজার ১৬১টি শেয়ার হাতবদল হয়েছে। দরবৃদ্ধির তালিকায় দ্বিতীয় স্থানে থাকা সন্ধানী লাইফ ইন্স্যুরেন্সের শেয়ার দর বেড়েছে ৯ দশমিক ৫৭ শতাংশ, যার বাজার মূল্য ছিল ৯ কোটি ৫০ লাখ টাকা। যৌথভাবে তৃতীয় স্থানে থাকা ইবিএল প্রথম মিউচুয়াল ফান্ড এবং এমবিএল প্রথম মিউচুয়াল ফান্ডের ইউনিট দর বেড়েছে ৯ দশমিক ৫২ শতাংশ।

এর বাইরে এআইবিএল প্রথম ইসলামিক মিউচুয়াল ফান্ড, প্রাইম ব্যাংক ফার্স্ট আইসিবিএএমসিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ড, অগ্রণী ইন্স্যুরেন্স, ইবিএল এনআরবি মিউচুয়াল ফান্ড, ফার্স্ট বাংলাদেশ ফিক্সড ইনকাম ফান্ড এবং ট্রাস্ট ব্যাংক প্রথম মিউচুয়াল ফান্ডের ইউনিট ও শেয়ার দরও উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে।

শেয়ারবাজারসূচকলেনদেন
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    এনসিটির পর সিসিটিও যাচ্ছে বিদেশিদের হাতে

    এনসিটির পর সিসিটিও যাচ্ছে বিদেশিদের হাতে