Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনামূল্যে চিকিৎসার ছয় দশক
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় শেয়ারবাজার

সংস্কারের হাওয়ায় চাঙ্গা শেয়ারবাজার

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ১৮ জুলাই ২০২৬, ১৬:৪৯
সংস্কারের হাওয়ায় চাঙ্গা শেয়ারবাজার

গ্রাফিকস: আগামীর সময়

গেল সপ্তাহে বিনিয়োগকারীদের শক্তিশালী অংশগ্রহণ এবং সূচকের বড় উত্থান লক্ষ করা গেছে দেশের দুই শেয়ারবাজারে। ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ডিএসইএক্স গত সপ্তাহের ব্যবধানে প্রায় ২ শতাংশ বৃদ্ধি পেয়ে ৫ হাজার ৯০০ পয়েন্টের মাইলফলক স্পর্শ করেছে। একই সঙ্গে বৃদ্ধি পেয়েছে সার্বিক তারল্যপ্রবাহ। শুধু ডিএসইতেই ৫ কার্যদিবসে মোট লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৭ হাজার ৩৭৪ কোটি টাকা, যার দৈনিক গড় লেনদেন আগের সপ্তাহের তুলনায় সাড়ে ৬ শতাংশের বেশি।

নিয়ন্ত্রক সংস্থার নীতিগত বিভিন্ন সংস্কারের আশ্বাস, বিশেষ করে মার্জিন রুল সংশোধন ও স্ক্রিপ নেটিং সুবিধা চালুর প্রত্যাশায় আস্থা বেড়েছে বিনিয়োগকারীদের। এতেই চাঙ্গা বাজার। মূলত এই দুই সংস্কার বাস্তবায়ন হলে সাধারণ বিনিয়োগকারীরা শেয়ার কেনার জন্য আরও সহজ শর্তে ঋণ সুবিধা পাবেন, যা তাদের বিনিয়োগ সক্ষমতা বাড়াবে। পাশাপাশি স্ক্রিপ নেটিং সুবিধা চালু হলে একই কার্যদিবসে শেয়ার কেনাবেচার (ডে ট্রেডিং) সুযোগ তৈরি হবে। অর্থাৎ, কোনো শেয়ার কেনার পর তা ম্যাচিউরড হওয়ার অপেক্ষা না করেই একই দিনে বিক্রি করে নতুন শেয়ারে বিনিয়োগ করা যাবে।


আরও পড়ুন

বিএসইসির মার্জিন বিধিমালা সংশোধনের উদ্যোগ ইতিবাচক

১৮ জুলাই ২০২৬



এই সুবিধার ফলে বাজারে শেয়ারের হাতবদল বা তারল্যপ্রবাহ নাটকীয়ভাবে বৃদ্ধি পাবে। এই সংস্কার ও বর্তমান বাজার পরিস্থিতি নিয়ে ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ডিবিএ) সভাপতি সাইফুল ইসলাম আগামীর সময়কে বলেছেন, ‘আমাদের অর্থনীতির তুলনায় শেয়ারবাজারের ডেপথ (গভীরতা) কম ছিল। দৈনিক ৫০০ কোটি টাকা লেনদেনের একটি বাজার মূল্যায়ন করা যায় না। আমরা ধীরে ধীরে দৈনিক লেনদেন ২ হাজার কোটি টাকায় উন্নীত করতে চাই। তবে এই ঊর্ধ্বমুখী প্রবণতা স্থায়ী করতে হবে। সেই উদ্দেশ্যে আমরা বেশ কিছু সংস্কারমূলক পদক্ষেপ নিয়েছি।’

‘বাজারে শৃঙ্খলা না থাকলে টেকসই উন্নয়ন হবে না। ইনডেক্স বা সূচক নিয়ে আমাদের মাথাব্যথা নেই। লেনদেন বাড়লে ইনডেক্সও বাড়বে। নতুন কমিশন অত্যন্ত বিনিয়োগবান্ধব। বর্তমানে যেসব সংস্কার কাজ চলমান আছে, সেগুলো পুরোপুরি বাস্তবায়ন করতে ছয় মাস সময় লাগতে পারে’, যোগ করেন তিনি।

ডিএসইএক্স সূচকের পাশাপাশি অন্য সূচকগুলোও গত সপ্তাহে ছিল ঊর্ধ্বমুখী। নির্বাচিত বড় কোম্পানিগুলোর সূচক ডিএস-৩০ এবং শরিয়াহ ভিত্তিক কোম্পানিগুলোর সূচক ডিএসইএস—দুই ক্ষেত্রেই ভালো প্রবৃদ্ধি দেখা গেছে। ডিএসইতে গত সপ্তাহে দৈনিক গড় লেনদেনের পরিমাণও আগের সপ্তাহের তুলনায় উল্লেখযোগ্য হারে বেড়েছে।

এদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও সূচক ও লেনদেনে চাঙ্গা ভাব দেখা গেছে। সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই এবং সিএসসিএক্স সূচক—দুই সূচকই গত সপ্তাহের ব্যবধানে প্রায় ২ শতাংশের ওপরে বৃদ্ধি পেয়েছে। সপ্তাহ শেষে সিএসইতে মোট লেনদেনের পরিমাণও ছিল চোখে পড়ার মতো।

ডিএসইতে গত সপ্তাহে লেনদেন হওয়া অধিকাংশ কোম্পানি, মিউচুয়াল ফান্ড ও করপোরেট বন্ডের দর বেড়েছে। বাজারের এই রেকর্ড উত্থানে সবচেয়ে বেশি অবদান রেখেছে ব্র্যাক ব্যাংক, লাফার্জহোলসিম, স্কয়ার ফার্মাসিউটিক্যালস, ইসলামী ব্যাংক এবং পূবালী ব্যাংক।


আরও পড়ুন

দুই-তিন মাসেই ঘুরে দাঁড়াবে শেয়ারবাজার

১৮ জুলাই ২০২৬



গত সপ্তাহের লেনদেনে একক আধিপত্য দেখিয়েছে সাধারণ বীমা এবং বস্ত্র খাত। ডিএসইর মোট লেনদেনের একটি বড় অংশ যৌথভাবে দখল করে শীর্ষে রয়েছে এই দুই খাত। এর পরেই বিনিয়োগকারীদের পছন্দের তালিকায় ছিল ওষুধ ও রসায়ন, প্রকৌশল, ব্যাংক এবং খাদ্য ও আনুষঙ্গিক খাত।

বিনিয়োগকারীরা গত সপ্তাহে সবচেয়ে বেশি মুনাফা পেয়েছেন সিমেন্ট খাতে, যেখানে সবচেয়ে বড় ইতিবাচক রিটার্ন এসেছে। এ ছাড়া মিউচুয়াল ফান্ড, চামড়া বা ট্যানারি, ব্যাংক এবং পাট খাতেও ভালো মুনাফা পেয়েছেন বিনিয়োগকারীরা। অন্যদিকে তথ্যপ্রযুক্তি, কাগজ ও মুদ্রণ, ভ্রমণ এবং জীবন বিমা খাতে কিছুটা দর সংশোধন বা নেতিবাচক রিটার্ন লক্ষ করা গেছে।

আকর্ষণীয় করপোরেট রিটার্ন ও নীতিগত সংস্কারের ইতিবাচক আবহে শেয়ারবাজার দীর্ঘদিনের মন্দাভাব কাটিয়ে একটি শক্তিশালী অবস্থানের দিকে যাচ্ছে বলে মনে করছেন সাধারণ বিনিয়োগকারী।

শেয়ারবাজারডিএসই
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    ধনীর পাঙাশ গরিবের পাতে দিলেন যে বিজ্ঞানী

    ধনীর পাঙাশ গরিবের পাতে দিলেন যে বিজ্ঞানী

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    ট্রাম্পের সঙ্গে তারেক রহমানের ছবি নিয়ে আলোচনা, যাচাইয়ে কী মিলছে

    ট্রাম্পের সঙ্গে তারেক রহমানের ছবি নিয়ে আলোচনা, যাচাইয়ে কী মিলছে