Agamir Somoy E-Paper
শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
সুমির উদ্যোগে ১৯২ নারীর ভাগ্যবদল
শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় শেয়ারবাজার

ডিএসই কর্মকর্তার চাকরিচ্যুতি চ্যালেঞ্জ করে অর্থ মন্ত্রণালয়ে আবেদন

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ০৫ জুলাই ২০২৬, ২০:০১
ডিএসই কর্মকর্তার চাকরিচ্যুতি চ্যালেঞ্জ করে অর্থ মন্ত্রণালয়ে আবেদন

ডিএসইর সাবেক ডেপুটি জেনারেল ম্যানেজার মো. আব্দুল লতিফ

চাকরিচ্যুতির বৈধতা নিয়ে প্রশ্ন তুলে অর্থ মন্ত্রণালয়ের হস্তক্ষেপ চেয়েছেন ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) একজন সাবেক কর্মকর্তা। তিনি অভিযোগ করেছেন, কোনো ধরনের পূর্ব নোটিস বা আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়েই তাকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। বিষয়টির নিরপেক্ষ তদন্ত করে তাকে আগের পদে পুনর্বহালের আবেদন জানিয়েছেন তিনি।

রবিবার অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিবের কাছে এ-সংক্রান্ত আবেদন করেন ডিএসইর সাবেক ডেপুটি জেনারেল ম্যানেজার মো. আব্দুল লতিফ।

আবেদনে তিনি উল্লেখ করেছেন, প্রায় ২০ বছর ধরে ডিএসইতে দায়িত্ব পালন করেছেন। চাকরিকালে তার কর্মদক্ষতা ও আচরণ নিয়ে কোনো অভিযোগ ছিল না। কিন্তু গত ২৫ জুন তাকে জানানো হয়, তার পদের আর প্রয়োজন নেই। এই কারণ দেখিয়ে কোনো পূর্ব নোটিস বা আত্মপক্ষ সমর্থনের সুযোগ ছাড়াই চাকরিচ্যুতির সিদ্ধান্ত কার্যকর করা হয়।

মো. আব্দুল লতিফের দাবি, এ সিদ্ধান্ত শ্রম আইন, চাকরির বিধিমালা এবং প্রাকৃতিক ন্যায়বিচারের নীতির পরিপন্থী। তিনি বললেন, একটি তালিকাভুক্ত পাবলিক লিমিটেড কোম্পানি এবং দেশের প্রধান শেয়ারবাজার প্রতিষ্ঠানের কাছ থেকে এমন সিদ্ধান্ত প্রত্যাশিত নয়।

আবেদনে তিনি আরও উল্লেখ করেন, চাকরি হারানোর ফলে তিনি ও তার পরিবার আর্থিক ও মানসিক সংকটে পড়েছেন। একই সঙ্গে দীর্ঘদিনের পেশাগত ও সামাজিক সুনামও ক্ষতিগ্রস্ত হয়েছে। এ অবস্থায় তিনি অর্থ মন্ত্রণালয়ের কাছে ডিএসইর সিদ্ধান্তের নিরপেক্ষ তদন্ত, চাকরিচ্যুতির আদেশ বাতিল এবং চাকরির ধারাবাহিকতা বজায় রেখে তাকে ডেপুটি জেনারেল ম্যানেজার পদে পুনর্বহালের ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছেন।

অর্থ মন্ত্রণালয়ডিএসই কর্মকর্তা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ‘মাননীয়’ বাদ, অনলাইন হাজিরা: নিজ দপ্তর থেকেই নিয়ম মানার দৃষ্টান্ত প্রধানমন্ত্রীর

    ‘মাননীয়’ বাদ, অনলাইন হাজিরা: নিজ দপ্তর থেকেই নিয়ম মানার দৃষ্টান্ত প্রধানমন্ত্রীর

    জন্মদিনে পপি ‘নামাজ পড়ে আল্লাহর কাছে শুকরিয়া জানিয়েছি’

    জন্মদিনে পপি ‘নামাজ পড়ে আল্লাহর কাছে শুকরিয়া জানিয়েছি’

    বঙ্গোপসাগরে লঘুচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

    বঙ্গোপসাগরে লঘুচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

    র‌্যাব বিলুপ্ত, সরকারি আদেশের অপেক্ষায় এসআরবি

    র‌্যাব বিলুপ্ত, সরকারি আদেশের অপেক্ষায় এসআরবি

    ২ কেজি ৭০০ গ্রামের ইলিশ, বিক্রি ১৬ হাজারে

    ২ কেজি ৭০০ গ্রামের ইলিশ, বিক্রি ১৬ হাজারে

    লং মার্চ সংকটের সমাধান দিলে তা বিএনপিই করত: তারেক রহমান

    লং মার্চ সংকটের সমাধান দিলে তা বিএনপিই করত: তারেক রহমান

    এসআই আলতাফ হত্যা মামলায় ৩ আসামির স্বীকারোক্তি

    এসআই আলতাফ হত্যা মামলায় ৩ আসামির স্বীকারোক্তি

    বাংলাদেশ-ভারত যাত্রীবাহী ট্রেন চলাচল অনিশ্চিত

    বাংলাদেশ-ভারত যাত্রীবাহী ট্রেন চলাচল অনিশ্চিত

    মায়ের শেষকৃত্যে অঝোরে কাঁদলেন চিন্ময়

    মায়ের শেষকৃত্যে অঝোরে কাঁদলেন চিন্ময়

    মেঘমল্লার বসুর দরকার একজন প্রকৃত বন্ধুর বিশ্বস্ত হাত: প্রিন্স মাহমুদ

    মেঘমল্লার বসুর দরকার একজন প্রকৃত বন্ধুর বিশ্বস্ত হাত: প্রিন্স মাহমুদ

    ক্রয়ক্ষমতা কমায় খাদ্যঝুঁকি

    ক্রয়ক্ষমতা কমায় খাদ্যঝুঁকি

    শির দিল্লি সফরে কূটনৈতিক বরফ গললেও ব্যবসায়িক সম্পর্কে অবিশ্বাস কি ভাঙবে

    শির দিল্লি সফরে কূটনৈতিক বরফ গললেও ব্যবসায়িক সম্পর্কে অবিশ্বাস কি ভাঙবে

    মক্কা প্রতিরক্ষা জোট সুযোগ নাকি ঝুঁকি?

    মক্কা প্রতিরক্ষা জোট সুযোগ নাকি ঝুঁকি?

    আফগান মেডিকেল শিক্ষার্থীদের বহিষ্কারের নির্দেশ পাকিস্তানের

    আফগান মেডিকেল শিক্ষার্থীদের বহিষ্কারের নির্দেশ পাকিস্তানের

    চার মাস ছক কষে চুরি, ২০০ ভরি স্বর্ণ লুট

    চার মাস ছক কষে চুরি, ২০০ ভরি স্বর্ণ লুট