প্রবাসী আয়
এক মাসেই এলো ৩৫ হাজার কোটি
আগামীর সময় প্রতিবেদক

গ্রাফিকস: আগামীর সময়
২০২৬-২৭ অর্থবছরে প্রথম মাসেই রের্কড পরিমাণ প্রবাসী আয় এসেছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত জুলাই মাসে দেশে রেমিট্যান্স এসেছে ২৮৫ কোটি ডলার, যা বাংলাদেশি টাকায় প্রায় ৩৫ হাজার ১৯৮ কোটি ১৮ লাখ টাকা।
বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, গত ৮ বছরে জুলাই মাসে আসা রেমিট্যান্সের মধ্যে সর্বোচ্চ পরিমাণ এসেছে এবারই।
বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, গত বছর ১ জুলাই থেকে ৩১ জুলাই পর্যন্ত ২৪৭ কোটি ৮০ লাখ ডলার এসেছিল প্রবাসী আয়। গত বছরের জুলাই মাসের সঙ্গে তুলনা করলে ২০২৬-২৭ অর্থবছরে (৩১ জুলাই পযন্ত) মাসভিত্তিক প্রবৃদ্ধি ১৫ দশমিক ৪ শতাংশ।







