Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনামূল্যে চিকিৎসার ছয় দশক
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় অর্থনীতি

যুক্ত হচ্ছে নাফানগর ও পানখালী গ্রাম

  • এসডিজি মডেল
অর্থনৈতিক প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ১০ আগস্ট ২০২৬, ০৫:৩০
যুক্ত হচ্ছে নাফানগর ও পানখালী গ্রাম

সংগৃহীত ছবি

 দেশের তিনটি গ্রামকে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার (এসডিজি) মডেলে রূপান্তরের পরিকল্পনা নিয়েছে সরকার। এ গ্রামগুলোর সব সমস্যার সমাধান করে বিশ্বের কাছে তুলে ধরা হবে উদাহরণ হিসেবে। গ্রামীণ জীবনের অনেক অনুষঙ্গই থাকবে এ গ্রামগুলোয়; কিন্তু থাকবে না দারিদ্র্য, বাল্যবিয়ে, বেকারত্ব; নদীভাঙন, বন্যার দুর্ভোগ। এ গ্রামগুলো থেকেই এসডিজির আলো ছড়াবে পুরো দেশে।

প্রাথমিকভাবে এসডিজি মডেল গ্রামের তালিকায় ছিল কুড়িগ্রামের উলিপুর উপজেলার সোনারপাড়া এবং খুলনার ডুমুরিয়া উপজেলার তেলিখালী; কিন্তু এ দুটি গ্রামের আর এসডিজি মডেল গ্রাম হয়ে ওঠা হচ্ছে না। আলো ছড়ানোর চেয়ে বরং অন্ধকারেই ডুবে থাকল গ্রাম দুটি। কেন এ গ্রাম দুটিকে বাদ দেওয়া হয়েছে, তা নিয়ে সৃষ্টি হয়েছে প্রশ্ন।

এদিকে এই মডেল গ্রামের তালিকায় নতুন করে যুক্ত করা হয়েছে দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার নাফানগর এবং খুলনার দাকোপ উপজেলার পানখালী গ্রাম। এ দুটি এবং আগের নির্ধারিত রাঙামাটির কাপ্তাই উপজেলার মিতিঙ্গাছড়ি গ্রাম। এই তিনটি মডেল গ্রামের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জিইডির সদস্য (সচিব) ড. মনজুর হোসেন আগামীর সময়কে বলেছেন, প্রথম তালিকায় ওই দুটি গ্রামের নাম ছিল; কিন্তু পরে পর্যালোচনায় দেখা যায়, দিনাজপুরের নাফানগর এবং খুলনার পানখালী গ্রামের অবস্থা আরও খারাপ। দারিদ্র্যের হার বাদ দেওয়া দুটি গ্রামের চেয়ে বেশি। ফলে দুটিকে নতুন করে নির্বাচন করা হয়েছে।

পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগ সূত্র জানায়, পার্বত্য গ্রাম মিতিঙ্গাছড়ির ছয়টি চ্যালেঞ্জ হলো, ভৌগোলিক দুর্গমতা ও যোগাযোগ সমস্যা, অপ্রতুল মাতৃ-শিশু স্বাস্থ্যসেবা, শিক্ষার তুলনামূলক কম হার, জলবায়ু পরিবর্তনজনিত ভূমিধস, অতিবৃষ্টি এবং বেকারত্বের উচ্চহার। এ গ্রামের প্রধান সংকট হলো দুর্গম পাহাড়ি ভৌগোলিক অঞ্চল। নাফানগর সম্পর্কে বলা হয়েছে, দারিদ্র্যবিমোচন, মানসম্মত শিক্ষা, সুস্বাস্থ্য, নিরাপদ পানি ও স্যানিটেশন নিশ্চিত করে মডেল গ্রাম বা ‘এসডিজি ভিলেজ’ হিসেবে রূপান্তরের জন্য সরকারি ও বিভিন্ন উন্নয়ন কার্যক্রমের তালিকায় এই গ্রামটি অন্তর্ভুক্ত রয়েছে। গ্রামের বেশিরভাগ মানুষ কৃষিকাজের সঙ্গে যুক্ত। এখানে গ্রামীণ অবকাঠামো উন্নয়ন, যোগাযোগব্যবস্থা ও ডিজিটাল সেবা সম্প্রসারণে কাজ করা হবে। এ ছাড়া পানখালীকে এসডিজি ভিলেজ বা টেকসই মডেল গ্রাম তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। উপকূলীয় মানুষের জীবনমান উন্নয়ন, জলবায়ু সহনশীলতা এবং আধুনিক নাগরিক সুবিধা নিশ্চিত করতে পানখালী গ্রামটিকে টেকসই উন্নয়নের মডেল বা ‘এসডিজি ভিলেজ’ হিসেবে নির্বাচিত করা হয়েছে। অনুন্নত অবকাঠামো ও প্রতিকূল প্রাকৃতিক পরিবেশকে পেছনে ফেলে এই গ্রামের সার্বিক উন্নয়নে বিশেষ কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

নাফানগরপানখালীএসডিজি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    এনসিটির পর সিসিটিও যাচ্ছে বিদেশিদের হাতে

    এনসিটির পর সিসিটিও যাচ্ছে বিদেশিদের হাতে