Agamir Somoy E-Paper
বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
চা বাগানে জামালের সুস্থতার পরিবার
বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় করপোরেট কর্নার

টেকসই সরকারি ক্রয়ের প্রত্যয়

বিপিপিএর নতুন সিইও আবু সাঈদ কামরুজ্জামান

সংবাদ বিজ্ঞপ্তি
agamir somoy
প্রকাশ: ৩০ জুলাই ২০২৬, ১৬:২৬
শেয়ার করুন:
বিপিপিএর নতুন সিইও আবু সাঈদ কামরুজ্জামান

আবু সাঈদ মো. কামরুজ্জামান

সরকারের সচিব পদে পদোন্নতি পেয়ে বাংলাদেশ পাবলিক প্রকিউরমেন্ট অথরিটির (বিপিপিএ) প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে যোগ দিয়েছেন আবু সাঈদ মো. কামরুজ্জামান।

গত মঙ্গলবার (২৮ জুলাই) তিনি সরকারের সচিব পদে পদোন্নতি লাভ করেন এবং একই দিন বিপিপিএর সিইও হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। এ বিষয়ে সরকার ২৮ জুলাই প্রজ্ঞাপন জারি করে।

দায়িত্ব গ্রহণের পর আবু সাঈদ মো. কামরুজ্জামান টেকসই সরকারি ক্রয়ের মাধ্যমে টেকসই উন্নয়ন নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করেছেন। তার মতে, সরকারি ক্রয় কেবল সাশ্রয়, দক্ষতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার মধ্যেই সীমাবদ্ধ থাকবে না; বরং এটি পরিবেশগত, সামাজিক ও অর্থনৈতিক ক্ষেত্রে দীর্ঘমেয়াদি ইতিবাচক মূল্য সৃষ্টির একটি কৌশলগত হাতিয়ার হিসেবে প্রতিষ্ঠিত হতে হবে।

বিপিপিএতে যোগদানের আগে তিনি বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) নির্বাহী পরিচালক (অতিরিক্ত সচিব) হিসেবে দায়িত্ব পালন করেন। ১৮তম বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) ব্যাচের কর্মকর্তা হিসেবে তিনি দুই দশকেরও বেশি সময় ধরে জনপ্রশাসন, উন্নয়ন পরিকল্পনা, ডিজিটাল গভর্ন্যান্স, প্রকল্প প্রণয়ন ও ব্যবস্থাপনা এবং সরকারি ক্রয় ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছেন।

দীর্ঘ কর্মজীবনে তিনি ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা, জাতীয় সাইবার নিরাপত্তা সংস্থার মহাপরিচালক, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অতিরিক্ত সচিব এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীন জাতীয় উন্নয়ন প্রশাসন একাডেমি (নাডা)-এর প্রকল্প পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেন।

আবু সাঈদ মো. কামরুজ্জামান ২৫ জানুয়ারি ১৯৯৯ সালে ১৮তম বিসিএসের মাধ্যমে সরকারি চাকরিতে যোগ দেন। এর আগে প্রায় পাঁচ বছর তিনি বেসরকারি খাতে কর্মরত ছিলেন। সরকারি চাকরিজীবনে পরিকল্পনা কমিশনে সহকারী প্রধান, সিনিয়র সহকারী প্রধান এবং উপপ্রধান হিসেবে জাতীয় উন্নয়ন পরিকল্পনা ও প্রকল্প বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

তিনি বাংলাদেশ সরকার, আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) এবং জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) যৌথ উদ্যোগে বাস্তবায়িত নিরাপদ ও পরিবেশবান্ধব জাহাজ পুনর্ব্যবহার প্রকল্পের জাতীয় প্রকল্প সমন্বয়কারী হিসেবেও দায়িত্ব পালন করেন। এ দায়িত্বে তিনি পেশাগত নিরাপত্তা, পরিবেশ সংরক্ষণ এবং দায়িত্বশীল শিল্পচর্চা প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

১৯৭০ সালের ৫ আগস্ট শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ উপজেলায় জন্মগ্রহণ করেন আবু সাঈদ মো. কামরুজ্জামান। ১৯৮৬ ও ১৯৮৮ সালে তিনি যথাক্রমে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় প্রথম বিভাগে উত্তীর্ণ হন। ১৯৯৩ সালে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে প্রথম শ্রেণিতে স্নাতক এবং ২০০৭ সালে একই বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

পরবর্তীতে ২০০৯ সালে ব্র্যাক বিশ্ববিদ্যালয় থেকে ম্যাক্রোইকোনমিক অ্যানালাইসিসে স্নাতকোত্তর ডিপ্লোমা এবং ২০১৬ সালে মাস্টার অব প্রকিউরমেন্ট অ্যান্ড সাপ্লাই ম্যানেজমেন্ট (এমপিএসএম) ডিগ্রি অর্জন করেন। ২০২২ সালে তিনি ন্যাশনাল ডিফেন্স কলেজ (এনডিসি) কোর্স সম্পন্ন করেন এবং বর্তমানে চার্টার্ড ইনস্টিটিউট অব প্রকিউরমেন্ট অ্যান্ড সাপ্লাই (সিআইপিএস)-এর সদস্য (এমসিআইপিএস)।

বিপিপিএসিইওআবু সাঈদ কামরুজ্জামান
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    পার্সেলে আসত খাবার, বাইরে বের হতেন না সাঈদ খোকন

    পার্সেলে আসত খাবার, বাইরে বের হতেন না সাঈদ খোকন

    ‘শেখ হাসিনা ফিরবেন’- ভিডিওবার্তার পর সাঈদ খোকন গ্রেপ্তার

    ‘শেখ হাসিনা ফিরবেন’- ভিডিওবার্তার পর সাঈদ খোকন গ্রেপ্তার

    চট্টগ্রাম বন্দরের জেটিতে কাজ বন্ধ রেখে বিক্ষোভে শ্রমিকরা

    চট্টগ্রাম বন্দরের জেটিতে কাজ বন্ধ রেখে বিক্ষোভে শ্রমিকরা

    পরিবারের সদস্যদের নিয়ে একসঙ্গে করা যাবে জার্মানির ভিসার আবেদন

    পরিবারের সদস্যদের নিয়ে একসঙ্গে করা যাবে জার্মানির ভিসার আবেদন

    সাবেক মুক্তিযুদ্ধ মন্ত্রীর বাড়িতে আগুন

    সাবেক মুক্তিযুদ্ধ মন্ত্রীর বাড়িতে আগুন

    টুঙ্গিপাড়ায় থানায় আগুন, অস্ত্র লুট, এমপি জিলানীর বাড়িতে অগ্নিসংযোগ

    টুঙ্গিপাড়ায় থানায় আগুন, অস্ত্র লুট, এমপি জিলানীর বাড়িতে অগ্নিসংযোগ

    লন্ডনে নাহিদের সভা শেষে এনসিপির নেতা-কর্মীদের ওপর লাঠি নিয়ে হামলা

    লন্ডনে নাহিদের সভা শেষে এনসিপির নেতা-কর্মীদের ওপর লাঠি নিয়ে হামলা

    ওসমান ফারুকের পদত্যাগ, কিশোরগঞ্জ-৩ আসন শূন্য ঘোষণা

    ওসমান ফারুকের পদত্যাগ, কিশোরগঞ্জ-৩ আসন শূন্য ঘোষণা

    একজনের দ্বারা প্রতিনিয়ত ব্ল্যাকমেইলের শিকার হচ্ছি : ফারিণ

    একজনের দ্বারা প্রতিনিয়ত ব্ল্যাকমেইলের শিকার হচ্ছি : ফারিণ

    রাজধানীর পল্লবী ও মহাখালীতে যাত্রীবাহী বাসে আগুন

    রাজধানীর পল্লবী ও মহাখালীতে যাত্রীবাহী বাসে আগুন

    ‘ইয়া আল্লাহ, আমার পরীকে এত শাস্তি দিচ্ছেন কেন’

    ‘ইয়া আল্লাহ, আমার পরীকে এত শাস্তি দিচ্ছেন কেন’

    কাজীদের কর্মবিরতিতে দেশজুড়ে বন্ধ বিয়ে-তালাক নিবন্ধন

    কাজীদের কর্মবিরতিতে দেশজুড়ে বন্ধ বিয়ে-তালাক নিবন্ধন

    তোমাদের আপা আসার জন্য পালিয়ে যাননি— ছাত্রলীগ নেতাকে রাবি প্রক্টর

    তোমাদের আপা আসার জন্য পালিয়ে যাননি— ছাত্রলীগ নেতাকে রাবি প্রক্টর

    গ্রিসের উপকূলে ডুবল নৌকা, বেঁচে ফেরা মাসুম জানালেন— প্রায় সবাই ছিলেন বাংলাদেশি

    গ্রিসের উপকূলে ডুবল নৌকা, বেঁচে ফেরা মাসুম জানালেন— প্রায় সবাই ছিলেন বাংলাদেশি

    আদালত চত্বরে হেনস্তার শিকার আগামীর সময়ের সাংবাদিক

    আদালত চত্বরে হেনস্তার শিকার আগামীর সময়ের সাংবাদিক

    উন্নয়ন প্রকল্প ব্যবস্থাপনা, সরকারি ক্রয়, ডিজিটাল রূপান্তর, সাইবার নিরাপত্তা এবং প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধিতে তাঁর ব্যাপক অভিজ্ঞতা রয়েছে। তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়ের তালিকাভুক্ত প্রশিক্ষক। পাশাপাশি বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র (বিপিএটিসি), জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন একাডেমি (এনএপিডি), বিপিআই, জাতীয় উন্নয়ন প্রশাসন একাডেমি (নাডা)সহ বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক প্রশিক্ষণ প্রতিষ্ঠানে প্রশিক্ষক ও বক্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন। বিভিন্ন পেশাজীবী ও সামাজিক উন্নয়নমূলক সংগঠনের সঙ্গেও তিনি সক্রিয়ভাবে সম্পৃক্ত।

    পেশাগত দায়িত্বে তিনি সিঙ্গাপুর, ভারত, থাইল্যান্ড, চীন, অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা ও যুক্তরাজ্য সফর করেছেন। এছাড়া সিঙ্গাপুর, থাইল্যান্ড, যুক্তরাজ্য ও ইন্দোনেশিয়ায় বিভিন্ন প্রশিক্ষণ ও সক্ষমতা উন্নয়ন কর্মসূচিতে অংশ নিয়েছেন।

    আবু সাঈদ মো. কামরুজ্জামানের লক্ষ্য বাংলাদেশের সরকারি ক্রয় ব্যবস্থাকে আরও শক্তিশালী করা, যেখানে টেকসই সরকারি ক্রয় নীতি, সবুজ ও জলবায়ু-সহনশীল ক্রয়, উদ্ভাবন, স্থানীয় শিল্পের বিকাশ, ডিজিটাল প্রকিউরমেন্ট এবং সমগ্র ক্রয়চক্রে "ভ্যালু ফর মানি" নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে।

    সংশ্লিষ্টদের প্রত্যাশা, তার নেতৃত্বে বিপিপিএ টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি)-এর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ সরকারি ক্রয় সংস্কারকে আরও এগিয়ে নিয়ে যাবে। এর মাধ্যমে সরকারি ক্রয় অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক প্রবৃদ্ধি, পরিবেশ সংরক্ষণ এবং উন্নত জনসেবা নিশ্চিত করার অন্যতম চালিকাশক্তি হিসেবে আরও কার্যকর ভূমিকা পালন করবে।