ওয়ালটন প্লাজায় কিস্তির অর্থ উত্তোলন সুবিধা

সংগৃহীত ছবি
কিস্তি ক্রেতাদের জরুরি আর্থিক প্রয়োজনে নগদ অর্থ উত্তোলনের নতুন সুবিধা চালু করেছে দেশের শীর্ষস্থানীয় ইলেকট্রনিকস পণ্য বিক্রয় ও সেবাদানকারী প্রতিষ্ঠান ওয়ালটন প্লাজা। নতুন এ সুবিধার আওতায় ‘কিস্তি ক্রেতা সুরক্ষা কার্ড’ধারী গ্রাহকরা জরুরি প্রয়োজনে সর্বোচ্চ এক কিস্তির সমপরিমাণ নগদ অর্থ উত্তোলন করতে পারবেন। চলতি বছরের গত ১ অক্টোবর থেকে সুবিধাটি কার্যকর হয়েছে।
এ সুবিধার বিশেষত্ব হলো, গ্রাহক দেশের যে ওয়ালটন প্লাজা থেকেই পণ্য কিনুন না কেন, জরুরি প্রয়োজনে বাংলাদেশের যেকোনো ওয়ালটন প্লাজা থেকে নগদ অর্থ উত্তোলন করতে পারবেন। ফলে অর্থ উত্তোলনের জন্য গ্রাহককে পণ্য ক্রয়ের নির্দিষ্ট প্লাজায় যেতে হবে না। দেশের যেকোনো প্রান্তের কাছের প্লাজা থেকেই এ সুবিধা গ্রহণ করা যাবে।
কর্তৃপক্ষ জানিয়েছে, গ্রাহকদের আর্থিক সুরক্ষা নিশ্চিত করতে এবং বিপদের সময় পাশে দাঁড়াতেই এই উদ্যোগ। ‘কিস্তি ক্রেতা ও পরিবার সুরক্ষানীতি’র আওতায় সুরক্ষা কার্ডধারী ক্রেতার মৃত্যু হলে পণ্যের মূল্যের ভিত্তিতে তার পরিবারকে ৫০ হাজার থেকে ৩ লাখ টাকা পর্যন্ত সহায়তা দিচ্ছে প্রতিষ্ঠানটি। আর পরিবারের কোনো সদস্যের মৃত্যু হলে সহায়তার পরিমাণ ২৫ হাজার থেকে ১ লাখ ৫০ হাজার টাকা। ক্রেতার মৃত্যুতে অপরিশোধিত কিস্তি মওকুফসহ পরিবারের যোগ্য সদস্যের কর্মসংস্থানের ব্যবস্থাও
কার্ডধারী ক্রেতারা চিকিৎসা, শিক্ষা, ভ্রমণ, কেনাকাটাসহ দৈনন্দিন প্রয়োজনে দেশের আট বিভাগে পাঁচ হাজারের বেশি প্রতিষ্ঠান থেকে বিশেষ সুবিধা পাচ্ছেন। এসব প্রতিষ্ঠানের মধ্যে হাসপাতাল, শিক্ষাপ্রতিষ্ঠান, রেস্তোরাঁ ও বিনোদন পার্ক রয়েছে। পাশাপাশি ক্রেতা ও তাদের পরিবারের জন্য বিনামূল্যে টেলিমেডিসিন এবং হ্যাপিনেস অ্যান্ড হেলথকেয়ার কার্যক্রমও পরিচালনা করছে ওয়ালটন প্লাজা।
ওয়ালটন প্লাজার ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রায়হান বলেছেন, ‘ক্রেতাদের হাতে মানসম্পন্ন পণ্য তুলে দেওয়ার পাশাপাশি বাড়তি সুবিধা নিশ্চিত করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। ক্রেতাদের ওয়ালটন পরিবারের সদস্য বিবেচনা করেই এ নীতি চালু করা হয়েছে। বিস্তারিত জানতে কাছের ওয়ালটন প্লাজা, ওয়েবসাইট অথবা ফোন নাম্বারে যোগাযোগ করা যাবে।



