ঘুষ নেওয়ার বাহারি কায়দা! কেউ নেন প্রকাশ্যে, কেউবা আড়ালে। অফিসেই নেন এক দল, আরেক দল বাইরে। টাকা গুনে নেন, আবার নেন হাতের আন্দাজেও। তবে শিক্ষা পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) কর্মকর্তারা যেন সবাইকে ছাপিয়ে— ঘুষ নেন তারা কিস্তিতে!
ফাইল আটকে রেখে ঘুষ নেওয়ার সংস্কৃতি নতুন নয়। কিন্তু সরকার জানার পরও ব্যবস্থা না নেওয়া নতুন। শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের মূল কাজ পড়ানো। অথচ সেই কাজ বাদ দিয়ে তারা মরিয়া হয়ে ওঠেন পরিদর্শনের দায়িত্ব পেতে। কারণ, সেখানে ‘কাঁচা টাকা’। প্রান্তিক পর্যায়ের শিক্ষকদের নানা অনিয়...