Agamir Somoy E-Paper
শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
বিনা বেতনে রমণীর পাঠদানের ৫৫ বছর
শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় করপোরেট কর্নার

আনসারের উদ্যোগে ৫২০ নারী ভিডিপি সদস্যের জাপানি ভাষা প্রশিক্ষণ শুরু

সংবাদ বিজ্ঞপ্তি
agamir somoy
প্রকাশ: ০৮ জুলাই ২০২৬, ২১:০০
আনসারের উদ্যোগে ৫২০ নারী ভিডিপি সদস্যের জাপানি ভাষা প্রশিক্ষণ শুরু

সংগৃহীত ছবি

দেশের নারীদের বৈশ্বিক কর্মসংস্থানের জন্য দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে ৫২০ জন নারী ভিডিপি সদস্যের ৯০ দিনব্যাপী জাপানি ভাষা প্রশিক্ষণ কার্যক্রম শুরু করেছে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী।

আজ বুধবার ডিজিটাল প্ল্যাটফর্মে আয়োজিত অনুষ্ঠানে বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ দেশের ১৩ প্রশিক্ষণ কেন্দ্রে একযোগে এ কর্মসূচির উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে মহাপরিচালক বললেন, এই উদ্যোগ কেবল একটি ভাষা প্রশিক্ষণ কর্মসূচি নয়; বরং দেশের পিছিয়ে থাকা ও সম্ভাবনাময় নারী সদস্যদের বৈশ্বিক কর্মসংস্থানের উপযোগী দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তোলার একটি সমন্বিত প্রয়াস।

তিনি জানালেন, জাপানি ভাষা শিক্ষা থেকে শুরু করে প্রশিক্ষণ-পরবর্তী জাপানে কর্মসংস্থান, আবাসন এবং প্রয়োজনীয় সার্বিক সহায়তা নিশ্চিত করার উদ্যোগও সমন্বিতভাবে নেওয়া হয়েছে।

প্রশিক্ষণার্থীদের উদ্দেশে তিনি আহ্বান জানালেন, আবাসিক প্রশিক্ষণের পরিবেশকে সর্বোচ্চ কাজে লাগিয়ে নিয়মিত জাপানি ভাষায় পারস্পরিক যোগাযোগের মাধ্যমে ভাষাগত দক্ষতা অর্জন করতে হবে।

তিনি আশাবাদ ব্যক্ত করে বললেন, ৯০ দিনের এ প্রশিক্ষণের মাধ্যমে প্রশিক্ষণার্থীরা জাপানের ভাষা, সংস্কৃতি, সামাজিক মূল্যবোধ ও কর্মপরিবেশ সম্পর্কে সম্যক ধারণা অর্জন করবে। এর ফলে আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদা মোকাবিলায় নিজেদের আরও দক্ষ ও সক্ষম করে তুলতে পারবে।

দেশের ১৩টি কেন্দ্রে এ প্রশিক্ষণ পরিচালিত হবে। কেন্দ্রগুলো হলো আনসার-ভিডিপি একাডেমি, গাজীপুর; ভিটিসি, নবাবগঞ্জ (ঢাকা); এবং জেলা কমান্ড্যান্ট কার্যালয় ফরিদপুর, ময়মনসিংহ, রংপুর, ঠাকুরগাঁও, কুষ্টিয়া, চট্টগ্রাম, ফেনী, নওগাঁ, হবিগঞ্জ, চাঁদপুর ও কক্সবাজার।

কর্মসূচি বাস্তবায়নে Skill Up এবং ADSEC Bangladesh অংশীদার হিসেবে কাজ করছে। স্কিল আপ জাপানি ভাষা প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়ন কার্যক্রম পরিচালনা করবে। অন্যদিকে জাপানের ADSEC Group-এর সহযোগী প্রতিষ্ঠান এডসেক বাংলাদেশ প্রশিক্ষণপ্রাপ্ত সদস্যদের জাপানে কর্মসংস্থান, আবাসন এবং প্রয়োজনীয় সার্বিক সহায়তা নিশ্চিত করতে কাজ করবে।

জাপানের শ্রমবাজারে কেয়ারগিভার, হোটেল ও আতিথেয়তা, খাদ্য প্রক্রিয়াজাতকরণ, কৃষি এবং খাদ্যসেবা খাতে বিদেশি কর্মীদের জন্য উল্লেখযোগ্য কর্মসংস্থানের সুযোগ রয়েছে। এসব খাতে কাজের জন্য জাপানি ভাষাজ্ঞান অত্যন্ত গুরুত্বপূর্ণ। অধিকাংশ ক্ষেত্রে JLPT N5 সমমানের ভাষাগত দক্ষতা প্রাথমিক যোগ্যতা হিসেবে বিবেচিত হয়।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী আশা করছে, ২০২৬-২৭ অর্থবছরে বাস্তবায়নাধীন এই উদ্যোগ নারী সদস্যদের ভাষাগত ও পেশাগত দক্ষতা বৃদ্ধি, বৈদেশিক কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণ এবং আত্মনির্ভরশীলতা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন, দক্ষ জনশক্তি সৃষ্টি এবং বৈশ্বিক কর্মবাজারে বাংলাদেশের প্রতিনিধিত্ব আরও সুদৃঢ় করতে এ কর্মসূচি কার্যকর মাইলফলক হিসেবে প্রতিষ্ঠিত হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে সংশ্লিষ্ট রেঞ্জ কমান্ডার, জেলা কমান্ড্যান্টসহ বাহিনীর বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারী এবং প্রশিক্ষণার্থীরা ভার্চুয়ালি অংশ নেন।

আনসারজাপানি ভাষাপ্রশিক্ষণ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    Advertisement placeholder
    Advertisement placeholder
    মজুদ পর্যাপ্ত, তবুও কৃষকের হাতে মিলছে না সার

    মজুদ পর্যাপ্ত, তবুও কৃষকের হাতে মিলছে না সার

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২১:০৯

    মিয়ানমার থেকে সরে যাচ্ছে আন্তর্জাতিক পোশাক ব্র্যান্ড, চাকরি হারাচ্ছে শ্রমিকরা

    মিয়ানমার থেকে সরে যাচ্ছে আন্তর্জাতিক পোশাক ব্র্যান্ড, চাকরি হারাচ্ছে শ্রমিকরা

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০:২১

    আমার ড্রাইভার অন্যায় করেছিল, মামলা দিয়ে জরিমানা করেছি

    আমার ড্রাইভার অন্যায় করেছিল, মামলা দিয়ে জরিমানা করেছি

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২১:৪১

    শিক্ষার্থীদের বই পড়ায় উৎসাহিত করতে হবে

    শিক্ষার্থীদের বই পড়ায় উৎসাহিত করতে হবে

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০:২৭

    ইরানে বিয়েবাড়িতে প্রাণঘাতী হামলাটি সরাসরি মার্কিন অস্ত্রের আঘাত

    ইরানে বিয়েবাড়িতে প্রাণঘাতী হামলাটি সরাসরি মার্কিন অস্ত্রের আঘাত

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১৭:৩২

    কনস্ট্রাকশন কোম্পানির আড়ালে চীনা-তাইওয়ানি চক্রের ‘সাইবার ফাঁদ’

    কনস্ট্রাকশন কোম্পানির আড়ালে চীনা-তাইওয়ানি চক্রের ‘সাইবার ফাঁদ’

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২১:৪৮

    বিনা বেতনে রমণীর পাঠদানের ৫৫ বছর

    বিনা বেতনে রমণীর পাঠদানের ৫৫ বছর

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০০:৫৮

    অচল ৪০ কোটির সুপেয় পানি প্রকল্প, চলছে মাছ ধরার উৎসব

    অচল ৪০ কোটির সুপেয় পানি প্রকল্প, চলছে মাছ ধরার উৎসব

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১৮:২১

    মানবমূত্র ও জ্বালানিতে গলছে হিমালয়, বেস ক্যাম্প সরানোর প্রস্তাব

    মানবমূত্র ও জ্বালানিতে গলছে হিমালয়, বেস ক্যাম্প সরানোর প্রস্তাব

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১৯:৩১

    ৭ অক্টোবরের হামলায় নেতৃত্ব দেওয়া হামাস কমান্ডারকে হত্যার দাবি ইসরায়েলের

    ৭ অক্টোবরের হামলায় নেতৃত্ব দেওয়া হামাস কমান্ডারকে হত্যার দাবি ইসরায়েলের

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১৯:৪৮

    মাছ সংকটের পর লোডশেডিং, ক্ষতির মুখে খুলনার ব্যবসায়ীরা

    মাছ সংকটের পর লোডশেডিং, ক্ষতির মুখে খুলনার ব্যবসায়ীরা

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫০

    চাঁদা দাবির অভিযোগের পর ৫ মহিষের মৃত্যু, অসুস্থ ৩১

    চাঁদা দাবির অভিযোগের পর ৫ মহিষের মৃত্যু, অসুস্থ ৩১

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১৭:৪৭

    জনগণের জন্য নেমেছি, অধিকার আদায় করে ফিরব : শফিকুর রহমান

    জনগণের জন্য নেমেছি, অধিকার আদায় করে ফিরব : শফিকুর রহমান

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৭

    ব্রিকস সম্মেলনে তারেক রহমান যাবেন কি না জানে না ভারত

    ব্রিকস সম্মেলনে তারেক রহমান যাবেন কি না জানে না ভারত

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২২:৩২

    ‘ব্যাগ গুছিয়ে’ ভারতীয় কোম্পানিকে কেনিয়া ছাড়ার নির্দেশ

    ‘ব্যাগ গুছিয়ে’ ভারতীয় কোম্পানিকে কেনিয়া ছাড়ার নির্দেশ

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:২১

    advertiseadvertise