দেশে প্রথমবার টিসিএলের ‘হেলথ এডিশন’ এসি

দেশের অন্যতম ইলেকট্রনিকস রিটেইল চেইন সনি-র্যাংগসে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল বিশ্বের শীর্ষস্থানীয় ব্র্যান্ড টিসিএলের প্রিমিয়াম ‘হেলথ এডিশন’ এয়ার কন্ডিশনার। এর মাধ্যমে গ্রাহকরা অত্যাধুনিক ও স্বাস্থ্যকেন্দ্রিক এসি সিরিজটি ক্রয়ের সুযোগ পাবেন। এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে কোম্পানিটি।
শহুরে জীবনে বায়ুদূষণের প্রভাব থেকে বাঁচতে শুধু তাপমাত্রা কমানোই যথেষ্ট নয়; ঘরের বাতাস স্বাস্থ্যকর হওয়াও জরুরি। এ চাহিদা সামনে রেখে ডিএক্স গ্রুপ বাজারে এনেছে এই এসি। এর প্রধান আকর্ষণ ছয় স্তরের স্বাস্থ্য সুরক্ষা ফিল্টার ব্যবস্থা, যা বাতাস পরিশোধিত করে ঘরে সতেজতা সরবরাহ করে। ত্বক সুরক্ষায় এতে ব্যবহৃত হয়েছে ভিটামিন-সি প্রযুক্তি। পাশাপাশি বুদ্ধিমান আর্দ্রতা নিয়ন্ত্রণ প্রযুক্তি ঘরের অস্বস্তি দূর করে আরামদায়ক পরিবেশ তৈরি করে। দীর্ঘদিন ব্যবহারে এসির ভেতরে ধুলা ও দুর্গন্ধ জমার প্রবণতা দূর করতে এতে যুক্ত হয়েছে স্বয়ংক্রিয় অভ্যন্তরীণ পরিষ্কারব্যবস্থা।
এসব সুবিধার বাইরে এতে রয়েছে ডিসি ফুল ইনভার্টার প্রযুক্তি, যা ৭০ শতাংশ পর্যন্ত বিদ্যুৎ সাশ্রয়ে সক্ষম। সেই সঙ্গে ওয়াই-ফাই কানেকটিভিটি, স্মার্টফোন নিয়ন্ত্রণ সুবিধা, চারদিকে বাতাস প্রবাহ ও বিল্ট-ইন ভোল্টেজ স্ট্যাবিলাইজার এসিকে আধুনিক জীবনযাত্রার উপযোগী করেছে।
উদ্বোধনী অনুষ্ঠানে সনি-র্যাংগসের চিফ ফাইন্যান্স অফিসার মুস্তফা ওয়াকি চৌধুরী এবং ডিএক্স গ্রুপের চিফ ম্যানুফ্যাকচারিং অফিসার আরিফুর রহমানসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ১২ বছরের কম্প্রেসর ও ৫ বছরের পার্টস ওয়ারেন্টিসহ এসির ১, ১.৫ ও ২ টন মডেল অনুমোদিত শপে পাওয়া যাচ্ছে। আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত এসি কিনলে থাকছে টিসিএলের ৭৫ ইঞ্চি টিভিসহ লক্ষাধিক টাকার পুরস্কার জেতার সুযোগ।






