ইউসিবির সঙ্গে ভিসার শীর্ষ কর্মকর্তাদের বৈঠক
সংবাদ বিজ্ঞপ্তি

পেমেন্ট খাতের ভবিষ্যৎ ও উদ্ভাবন নিয়ে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবি) শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন ভিসার ঊর্ধ্বতন কর্মকর্তারা। সম্প্রতি ইউসিবির প্রধান কার্যালয়ে এ বৈঠক হয়। বৈঠকে ভিসার এশিয়া প্যাসিফিক রিজিওনাল প্রেসিডেন্ট স্টিফেন কারপিন, ইন্ডিয়া ও সাউথ এশিয়া গ্রুপ কান্ট্রি ম্যানেজার সুরেশ শেঠি এবং বাংলাদেশ কান্ট্রি ম্যানেজার সাব্বির আহমেদ অংশ নেন। ইউসিবির পক্ষে উপস্থিত ছিলেন ব্যাংকটির সিইও মোহাম্মদ মামদুদুর রশীদ, ডিএমডি মো. আবদুল্লাহ আল মামুন ও মোহাম্মদ শফিকুর রহমানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। এ সময় ইউসিবির পেমেন্টস কার্যক্রম সম্প্রসারণ, নতুন উদ্ভাবনী সলিউশন চালু এবং ডিজিটাল পেমেন্ট খাতে নতুন সুযোগ তৈরির বিষয়ে আলোচনা হয়।






