Agamir Somoy E-Paper
সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
প্রতিবন্ধীদের সেবায় কাজল
সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় করপোরেট কর্নার

আনসার-ভিডিপি একাডেমি পরিদর্শনে ৪ দেশের কূটনৈতিক প্রতিনিধিদল

সংবাদ বিজ্ঞপ্তি
agamir somoy
প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৬, ১৫:৪৮
আনসার-ভিডিপি একাডেমি পরিদর্শনে ৪ দেশের কূটনৈতিক প্রতিনিধিদল

সংগৃহীত ছবি

বাংলাদেশের কারিগরি প্রশিক্ষণ ও দক্ষ জনশক্তি গড়ার কার্যক্রম সরজমিনে দেখতে গাজীপুরের সফিপুরে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী একাডেমি পরিদর্শন করেছেন সিঙ্গাপুর, মরক্কো, কসোভো ও মালদ্বীপের কূটনৈতিক প্রতিনিধিদল। অনুষ্ঠানে মালদ্বীপের হাইকমিশনার শিউনীন রশিদ, কসোভোর রাষ্ট্রদূত লুলজিম প্লানা, সিঙ্গাপুরের ভারপ্রাপ্ত হাইকমিশনার ফিলিপ ওং এবং মরক্কোর রাষ্ট্রদূত লাল্লা বুতাইনা এল কেরদৌদি এল কৌলালি উপস্থিত ছিলেন।

পরিদর্শনকালে বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ প্রশিক্ষণ অবকাঠামো, প্রযুক্তিনির্ভর দক্ষতা উন্নয়ন, কর্মমুখী শিক্ষা এবং আন্তর্জাতিক শ্রমবাজারে কর্মসংস্থানের সম্ভাবনা সম্পর্কে প্রতিনিধিদের অবহিত করেন। তিনি উল্লেখ করেন, পরিবর্তিত জাতীয় প্রেক্ষাপটে বাহিনীতে বহুমুখী কাঠামোগত সংস্কার আনা হয়েছে। সর্বস্তরে পঞ্চাশ শতাংশ নারী প্রতিনিধিত্ব নিশ্চিত করার পাশাপাশি নিজস্ব আধুনিক তথ্য ব্যবস্থাপনা প্ল্যাটফর্ম বা এন্টারপ্রাইজ রিসোর্স প্ল্যানিং কাঠামোর মাধ্যমে প্রান্তিক থেকে আন্তর্জাতিক পর্যায় পর্যন্ত সদস্যদের সুসংহত নেটওয়ার্কে যুক্ত করা হয়েছে।

মহাপরিচালক আরও জানান, আন্তর্জাতিক শ্রম সংস্থা ও বৈশ্বিক মানদণ্ড অনুসরণ করে তথ্যপ্রযুক্তি ও কারিগরি ক্ষেত্রে নৈতিক অভিবাসন নিশ্চিত করতে জাপানসহ বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সঙ্গে অংশীদারত্ব স্থাপন করা হয়েছে। মধ্যস্বত্বভোগীদের হস্তক্ষেপ ছাড়াই নিরাপদ কর্মসংস্থান, প্রশিক্ষণ এবং বৈধ চ্যানেলে রেমিট্যান্স প্রবাহ নিশ্চিত করতে নিজস্ব বায়োমেট্রিক ও ডেটাবেজ ব্যবস্থা কাজ করছে। তেজগাঁওয়ে নির্মাণাধীন আধুনিক সদর দপ্তর ও যুগোপযোগী কল্যাণমুখী কাঠামোর ভিত্তিতে প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে বাহিনী নিষ্ঠার সঙ্গে কাজ করে যাচ্ছে।

পরে প্রতিনিধিদল বৈদ্যুতিক গাড়িতে চড়ে প্রান্তিক শক্তি প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শন করে। সেখানে তারা ষষ্ঠ প্রজন্মের ওয়েল্ডিং কর্মশালা, সবুজ জ্বালানি ও সৌরবিদ্যুৎ, ড্রাইভিং সিমুলেটর, ভ্রাম্যমাণ আইসিটি প্রশিক্ষণ বাস, কুটিরশিল্প, জাপানি ভাষা প্রশিক্ষণ, আতিথেয়তা ও রন্ধনশিল্প, অরণ্য অবকাশ এবং পোশাক শিল্পবিষয়ক গণপ্রশিক্ষণ কার্যক্রম ঘুরে দেখেন। প্রশিক্ষণ ব্যবস্থার আধুনিক সরঞ্জাম ও মানের প্রশংসা করে প্রতিনিধিদল সন্তোষ প্রকাশ করে।

সাত দশকেরও বেশি সময় ধরে জাতীয় নিরাপত্তা ও সার্বিক আর্থসামাজিক উন্নয়নে ভূমিকা রাখা এই বাহিনীর ষাট লাখেরও বেশি সদস্যের বিশাল নেটওয়ার্ক রয়েছে। ষষ্ঠ প্রজন্মের ওয়েল্ডিং, ড্রাইভিং, পোশাক খাত, সৌরবিদ্যুৎ, আইসিটি এবং ভাষাগত দক্ষতার সমন্বয়ে প্রশিক্ষণার্থীদের আন্তর্জাতিক মানের উপযোগী করে তোলা হচ্ছে। ফলে নিজস্ব আনসার ও ভিডিপি উন্নয়ন ব্যাংক এবং প্রকল্প সঞ্জীবনের সহায়তায় তৃণমূল পর্যায়ে উদ্যোক্তা তৈরির মাধ্যমে বাহিনীর সদস্যরা জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে সক্রিয় অবদান রাখছেন। চার দেশের এই পরিদর্শন আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশের প্রশিক্ষণ সক্ষমতা তুলে ধরা এবং ভবিষ্যতে অভিজ্ঞতা বিনিময়ের নতুন সম্ভাবনা তৈরি করেছে।

আনসার ও ভিডিপি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    দেশ ছাড়ার খবর দিয়ে রুমি বললেন— ‘আপনারা ভালো থাকেন’

    দেশ ছাড়ার খবর দিয়ে রুমি বললেন— ‘আপনারা ভালো থাকেন’

    গুলশানের কিংফিশার বারে অভিযান, গোপন কক্ষের সন্ধান

    গুলশানের কিংফিশার বারে অভিযান, গোপন কক্ষের সন্ধান

    ভয় না পেয়ে পরিবর্তন গ্রহণ করেন যারা ভবিষ্যৎ তাদেরই

    ভয় না পেয়ে পরিবর্তন গ্রহণ করেন যারা ভবিষ্যৎ তাদেরই

    ইসলামী ব্যাংকে ১ মাসে আমানত কমল ১৯ হাজার কোটি

    ইসলামী ব্যাংকে ১ মাসে আমানত কমল ১৯ হাজার কোটি

    দিনাজপুর থেকে ফিরছিলেন সিলেটে, ব্রাহ্মণবাড়িয়ায় প্রাণ গেল শাবিপ্রবি ছাত্রীর

    দিনাজপুর থেকে ফিরছিলেন সিলেটে, ব্রাহ্মণবাড়িয়ায় প্রাণ গেল শাবিপ্রবি ছাত্রীর

    প্রেমের সম্পর্ক ঘিরে বিএনপি নেতাদের সালিশ, পরদিন নারীর আত্মহত্যা

    প্রেমের সম্পর্ক ঘিরে বিএনপি নেতাদের সালিশ, পরদিন নারীর আত্মহত্যা

    ধানমন্ডিতে ‘জয় বাংলা’ স্লোগানে পুলিশের বাধা, ছাত্র ইউনিয়নের সাবেক নেতা দীপক আটক

    ধানমন্ডিতে ‘জয় বাংলা’ স্লোগানে পুলিশের বাধা, ছাত্র ইউনিয়নের সাবেক নেতা দীপক আটক

    পদোন্নতির দাবিতে মাউশিতে শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের অবস্থান

    পদোন্নতির দাবিতে মাউশিতে শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের অবস্থান

    সাঈদীর মামলার সাক্ষী মানিক পশারীর কবর খুঁড়লেন স্ত্রী-কন্যা, দাফন প্রশাসনের সহায়তায়

    সাঈদীর মামলার সাক্ষী মানিক পশারীর কবর খুঁড়লেন স্ত্রী-কন্যা, দাফন প্রশাসনের সহায়তায়

    প্রধানমন্ত্রীর জাপান সফরে আলোচনায় মাতারবাড়ী বিজনেস হাব

    প্রধানমন্ত্রীর জাপান সফরে আলোচনায় মাতারবাড়ী বিজনেস হাব

    পর্যটকদের জন্য ১ নভেম্বর খুলছে সেন্টমার্টিন

    পর্যটকদের জন্য ১ নভেম্বর খুলছে সেন্টমার্টিন

    ২৪ বছরেও বেতন নেই, শিক্ষক হামিদ বিক্রি করেন কাঁঠালপাতা

    ২৪ বছরেও বেতন নেই, শিক্ষক হামিদ বিক্রি করেন কাঁঠালপাতা

    ভিডিও করেন পাকিস্তানি, ছড়িয়ে দেওয়া ভারতীয় যুবকও সৌদি কারাগারে

    ভিডিও করেন পাকিস্তানি, ছড়িয়ে দেওয়া ভারতীয় যুবকও সৌদি কারাগারে

    সিজার বাণিজ্য : ৫০ হাজারের চুক্তি, বিল দেড় লাখ টাকা

    সিজার বাণিজ্য : ৫০ হাজারের চুক্তি, বিল দেড় লাখ টাকা

    ৩০ মিলিয়ন ঘনফুট গ্যাস মিলবে দিনে

    ৩০ মিলিয়ন ঘনফুট গ্যাস মিলবে দিনে