Agamir Somoy E-Paper
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় করপোরেট কর্নার

এনআরবিসি ব্যাংকের আর্থিক প্রতিবেদন অনুমোদন

সংবাদ বিজ্ঞপ্তি
agamir somoy
প্রকাশ: ১২ মে ২০২৬, ১৯:১৭
এনআরবিসি ব্যাংকের আর্থিক প্রতিবেদন অনুমোদন

সংগৃহীত ছবি

জানুয়ারি–মার্চ প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন করেছে এনআরবিসি ব্যাংকের পরিচালনা পর্ষদ। ১২ মে মঙ্গলবার ব্যাংকের প্রধান কার্যালয়ে ২৩৬তম পর্ষদ সভায় এ অনুমোদন দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন চেয়ারম্যান মো. আলী হোসেন প্রধানিয়া।

সভায় ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান মো. নুরুল হক, অডিট কমিটির চেয়ারম্যান মুহাম্মদ এমদাদ উল্লাহ, এফসিএ, এফসিএমএ, স্বতন্ত্র পরিচালক মো. আবুল বশর, মো. আনোয়ার হোসেন ও ব্যারিস্টার মো. শফিকুর রহমান উপস্থিত ছিলেন। এছাড়া ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ড. মো. তৌহিদুল আলম খান, এফসিএমএ, প্রধান আর্থিক কর্মকর্তা (সিএফও) রাশেদুল ইসলাম, এফসিএ, এফসিএমএ এবং ভারপ্রাপ্ত কোম্পানি সচিব মো. ফিরোজ আহমেদ সভায় উপস্থিত ছিলেন।

অনুমোদিত প্রতিবেদন অনুযায়ী, একক ভিত্তিতে ব্যাংকের শেয়ারপ্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ০.১৬৭ টাকা, যা আগের বছরের একই সময়ে ছিল ০.০৬২ টাকা। সমন্বিত ভিত্তিতে ইপিএস হয়েছে ০.১৩০ টাকা, যা আগের বছরের ০.০৮০ টাকা ছিল।

একক ভিত্তিতে শেয়ারপ্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো বেড়ে ০.৮৬৫ টাকায় উন্নীত হয়েছে, যা আগের বছর ছিল ঋণাত্মক ৫.৪৬৮ টাকা। সমন্বিত ভিত্তিতে এ সূচক দাঁড়িয়েছে ০.৬২৫ টাকা, যেখানে আগের বছর ছিল ঋণাত্মক ৫.৬৩১ টাকা।

৩১ মার্চ পর্যন্ত একক ভিত্তিতে ব্যাংকের নেট অ্যাসেট ভ্যালু (এনএভি) দাঁড়িয়েছে ১,৩৮৫.৬৯ কোটি টাকা এবং শেয়ারপ্রতি নেট অ্যাসেট ভ্যালু ১৬.৭২ টাকা। সমন্বিত ভিত্তিতে এনএভি দাঁড়িয়েছে ১,৪০৪.১৭ কোটি টাকা এবং শেয়ারপ্রতি নেট অ্যাসেট ভ্যালু ১৬.৯৫ টাকা।

সভায় জানানো হয়, বিনিয়োগ আয় বৃদ্ধি এবং প্রভিশন ব্যয় হ্রাসের ফলে প্রথম প্রান্তিকে ইপিএস বৃদ্ধি পেয়েছে। একই সঙ্গে বিনিয়োগ আয় বৃদ্ধি এবং ঋণ হ্রাস পাওয়ায় নগদ প্রবাহ উন্নত হয়েছে।

এনআরবিসি ব্যাংকবিনিয়োগক্যাশ ফ্লো
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise