Agamir Somoy E-Paper
শনিবার, ৬ জুন, ২০২৬
আগামীর সময়
রাস্তার পাশে খোরশেদের সোয়া লাখ তালগাছ
শনিবার, ৬ জুন, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় করপোরেট কর্নার

নগদের প্রশাসককে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদ ও নিন্দা

সংবাদ বিজ্ঞপ্তি
agamir somoy
প্রকাশ: ০৬ জুন ২০২৬, ১৪:২৭
নগদের প্রশাসককে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদ ও নিন্দা

সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মোবাইল আর্থিক সেবা দানকারী প্রতিষ্ঠান নগদ সংশ্লিষ্ট কয়েকটি বিষয়ে একটি মহল নানা অপপ্রচারের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। এক্ষেত্রে নানা রকম মিথ্য ও বানোয়াট তথ্য ব্যবহার করে নগদের প্রশাসক মো. মোতাছিম বিল্লাহকে জড়িয়ে নানা ধরনের গালগল্প তৈরি করা হচ্ছে। বিষয়টি নগদ কর্তৃপক্ষের দৃষ্টিগোচর হয়েছে। নগদ দৃঢ়ভাবে এই চক্রান্তের প্রতি তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছে।

সামাজিক মাধ্যমে এ ধরনের অপপ্রচার করে নগদের সুনামহানী করার মাধ্যমে কোনো একটি পক্ষ হীন স্বার্থ চরিতার্থ করার অপচেষ্টা করছে।

একটি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে নগদ।

প্রশাসকদের নগদ হতে বেতন গ্রহণের অভিযোগ প্রসঙ্গে

অপপ্রচার করা হচ্ছে যে, প্রশাসক প্রতিমাসে ৯ লাখ এবং সহযোগী প্রশাসকরা প্রতি মাসে ৫ লাখ টাকা করে বেতন নিচ্ছেন। প্রকৃত সত্য হলো— নগদের সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা মাসিক ৯ লাখ টাকা হারে মূল বেতন (অন্যান্য ভাতা ও সুবিধা ব্যতীত) নিতেন, যা প্রশাসকের বেতন হিসেবে অপপ্রচার চালানো হচ্ছে। প্রশাসক ও সহযোগী প্রশাসকরা নগদ হতে কোনো বেতন গ্রহণ করেন না। তারা নিজ নিজ প্রতিষ্ঠান (বাংলাদেশ ব্যাংক ও ডাক বিভাগ) হতে বেতন গ্রহণ করেন। সামাজিক যোগাযোগমাধ্যমে এ সংক্রান্ত যে ছবি ছড়ানো হয়েছে তা মিথ্যা এবং চক্রান্তকারীদের দ্বারা তৈরি করা। নগদ-এর কর্মীদের মাসিক বেতন সিট পরীক্ষা করা হলে এ সংক্রান্ত সব তথ্য পাওয়া যাবে এবং এ বিষয়ে নগদ কর্তৃপক্ষ সর্বাত্মক সহযোগিতা করতে প্রস্তুত রয়েছে।

এ প্রসঙ্গে আরও উল্লেখ্য যে, প্রশাসক আগস্ট, ২০২৪ এ নগদে যোগদানের পর হতে সেপ্টেম্বর, ২০২৫ পর্যন্ত নগদ হতে কোনো মাসিক ভাতা পাননি। তবে, ফেব্রুয়ারি, ২০২৫ হতে প্রশাসক দল বাংলাদেশ ব্যাংক হতে বিশেষ ভাতা পেতেন। পরে বাংলাদেশ ব্যাংক হতে ওই বিশেষ ভাতা গ্রহণ না করার শর্তে নগদের বোর্ড অক্টোবর, ২০২৫ হতে প্রশাসকের জন্য মাসিক ২ লাখ ৫০ হাজার টাকা এবং সহযোগী প্রশাসকদের জন্য ২ লাখ টাকা হারে মাসিক বিশেষ ভাতা নির্ধারন করেন।

২০২৫ সালের মে মাসে আদালতের আদেশে প্রশাসক দল নগদ হতে প্রত্যাহার হয়, তখনো নগদ হতে প্রশাসক দলের বেতন গ্রহণ বিষয়ে একই মিথ্যা ও অপতথ্য প্রচার করা হয়েছিল। নগদ কর্তৃপক্ষ কর্তৃক তখনো এ বিষয়ে একটি প্রতিবাদলিপি প্রদান করা হয়েছিল।

নগদ এর গাড়ি ব্যবহার প্রসঙ্গে

অপর একটি অপপ্রচার চালানো হচ্ছে যে, নগদ থেকে দুটি টয়োটা ল্যান্ড ক্রুজার প্রাডো গাড়ি নিয়েছেন প্রশাসক মো. মোতাছিম বিল্লাহ। প্রকৃত সত্য হল প্রশাসক হিসেবে দায়িত্ব পালনের লক্ষ্যে নগদের পরিবহন পুলে অনেক আগে থেকে থাকা তিনটি টয়োটা ল্যান্ড ক্রুজার প্রাডো গাড়ির মধ্যে একটি গাড়িই প্রশাসক দাপ্তরিক কাজে ব্যবহার করেন এবং অপর দুটি গাড়ি নগদের অন্যান্য কর্মকর্তারা দাপ্তরিক কাজে ব্যবহার করেন।

আরও উল্লেখ্য, প্রশাসক নগদে দায়িত্ব গ্রহণের পর নতুন কোনো গাড়ি ক্রয় করা হয়নি এবং প্রশাসক কখনোই দুটি গাড়ি ব্যবহার করেননি।

যাতায়াত ভাতা গ্রহণ প্রসঙ্গে

৫ আগস্ট সরকার পরিবর্তনের পর দেশের বড় করপোরেট প্রতিষ্ঠানসমূহ নগদের সঙ্গে ব্যবসা বন্ধ করে দেয়। এতে নগদের লেনদেন দ্রুত কমতে থাকে। এই পরিস্থিতিতে করপোরেট প্রতিষ্ঠানসমূহের সঙ্গে আস্থা পুনরুদ্ধার ও লেনদেন আবার শুরু করাসহ নানাবিদ কারণে নগদের উচ্চ পর্যায়ের কর্মকর্তারাসহ প্রশাসক দলের বাংলাদেশ ব্যাংক ও ডাক বিভাগের কর্মকর্তারা অফিস সময়ের বাহিরেও করপোরেট প্রতিষ্ঠানসমূহের অফিসে সভা করেছেন। এসব সভায় অংশগ্রহণের জন্য যেসব ক্ষেত্রে কর্মকর্তাদের যাতায়াতের জন্য নগদ এর অফিসিয়াল গাড়ি বরাদ্দ দেওয়া সম্ভব হয়নি, সেসব ক্ষেত্রে নগদ এর ম্যানেজমেন্ট বোর্ড এর অনুমোদিত পলিসি অনুযায়ী কনভেয়ান্স বা যাতায়াত খরচ প্রদান করা হয়েছে। এক্ষেত্রে নিয়মের কোনোরূপ ব্যত্যয় হয়নি।

বোর্ড সদস্যদের সম্মানী গ্রহণ প্রসঙ্গে

ম্যানেজমেন্ট বোর্ডের সদস্যরা বাংলাদেশ ব্যাংক-এর নির্ধারিত মাসিক ৫০ হাজার টাকা করে সম্মানী পেয়ে থাকেন। পাশাপাশি, প্রতিটি বোর্ড মিটিং-এ অংশগ্রহণের জন্য ১০ হাজার টাকা করে সম্মানী পেয়ে থাকেন। ম্যানেজমেন্ট বোর্ড নিয়োগের পর হতে অদ্যাবধি কোনো মাসে একটির অধিক বোর্ড মিটিং অনুষ্ঠিত হয়নি। উল্লিখিত সম্মানী বাংলাদেশ ব্যাংক কর্তৃক ম্যানেজমেন্ট বোর্ড এর সদস্যদেরকে নিয়োগের বিধি অনুযায়ী প্রদেয় হয়।

উল্লেখ্য যে, ব্যাংক ও বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানে নিয়োগকৃত স্বতন্ত্র পরিচালকরাও অনুরূপ সম্মানী পেয়ে থাকেন। এক্ষেত্রেও, কোনোরূপ নিয়মের ব্যত্যয় ঘটেনি।

রিক্রুটমেন্ট ইন্টারভিউ এর জন্য সম্মানী গ্রহণ প্রসঙ্গে

নগদ-এর বোর্ড অনুমোদিত পলিসি অনুসারে কর্মী রিক্রুটমেন্ট এর উদ্দেশ্যে গঠিত ইন্টরভিউ বোর্ড-এর সদস্যরা ইন্টারভিউ গ্রহণের জন্য সম্মানী পেয়ে থাকেন। নগদ-এর ইন্টারনাল ও এক্সটারনাল সব সদস্য এই সম্মানী পেয়ে থাকেন। ইন্টারভিউ বোর্ড-এ প্রশাসক দলের কোনো সদস্য অংশগ্রহণ করে থাকলে তিনিও অন্যান্য বোর্ড মেম্বারদের ন্যায় সম্মানী প্রাপ্য হতে পারেন। এক্ষেত্রেও নিয়মের কোনোরূপ ব্যত্যয় হয়নি।

বোট ক্লাবে প্রশাসকের জন্মদিন পালনের অভিযোগ প্রসঙ্গে

অপপ্রচার করা হচ্ছে যে, নগদ-এর অর্থ খরচ করে বোট ক্লাবে প্রশাসকের জন্মদিন পালন করা হয়েছে, যা সম্পূর্ণরূপে মিথ্যা তথ্য। প্রকৃত সত্য হচ্ছে, বোট ক্লাবে নগদ-এর বিভিন্ন স্তরের কর্মকর্তাদের গেট-টুগেদার অনুষ্ঠিত হয় এবং ওই অনুষ্ঠানের বিল প্রশাসক নিজে পরিশোধ করেন। ওই অনুষ্ঠানে নগদ-এর কোনরূপ আর্থিক সংশ্লিষ্টতা নেই। উল্লেখ্য যে, মে, ২০২৬ মাসে নগদ তার ইতিহাসের সর্বোচ্চ ৪৪,৬৩৯ কোটি টাকা লেনদেন করে। উক্ত লেনদেনের রেকর্ড উপলক্ষে প্রশাসক নগদের সিনিয়র কর্মকর্তাদের নিয়ে কেক কেটে উদযাপন করেন, যার ছবি বিভিন্ন জাতীয় দৈনিক পত্রিকায়ও প্রকাশিত হয়। ওই কেক কাটার ছবি একটি মহল অসৎ উদ্দেশে ব্যবহার করে প্রশাসকের সম্মান হানীর অপচেষ্টায় লিপ্ত হয়েছে।

প্রশাসকের ব্যক্তিগত খরচ নির্বাহের অভিযোগ প্রসঙ্গে

অপপ্রচার করা হচ্ছে যে, নগদ থেকে প্রশাসক মো. মোতাছিম বিল্লাহ তার গৃহপরিচারিকার বেতন নিয়েছেন এবং ব্যক্তিগত গাড়ির জ্বালানি ও রক্ষণাবেক্ষণ ব্যয় পরিশোধ করেছেন। এটি সম্পূর্ণ একটি মিথ্য প্রচারণা। প্রকৃত সত্য হলো, একই গ্রেডভুক্ত অন্যান্য সরকারি চাকরিজীবীদের ন্যায় বাংলাদেশ ব্যাংকের নিয়ম অনুসারে নির্বাহী পরিচালক পর্যায়ের কর্মকর্তাদের জন্যে এই সুবিধার বিধান রয়েছে। নগদ-এর প্রশাসক মো. মোতাছিম বিল্লাহ বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক। বাংলাদেশ ব্যাংকের বিধান অনুসারেই তিনি এই সুবিধা পাপ্য। তিনি তার প্রাপ্য সুবিধা প্রদানের জন্য বাংলাদেশ ব্যাংক বরাবর আবেদন করেছেন এবং বাংলাদেশ ব্যাংক প্রতি মাসেই মো. মোতাছিম বিল্লাহ-এর আবেদনের পরিপ্রেক্ষিতে তার প্রাপ্য সুবিধা প্রদান করে থাকে। এখানে, নগদ এর কোনোরূপ আর্থিক সংশ্লিষ্টতা নেই। অথচ, প্রশাসক কর্তৃক বাংলাদেশ ব্যাংক-এ প্রেরিত দুইটি চিঠির ছবি সম্পূর্ণ অবৈধভাবে ব্যবহার করে প্রচার করা হচ্ছে যে, ‘প্রশাসক নগদ থেকে গৃহপরিচারিকার বেতন নেওয়া বা ব্যক্তিগত গাড়ির জ্বালানি ও রক্ষণাবেক্ষণ ব্যয় পরিশোধ করেছেন’— যা সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত।

অবৈধভাবে ব্যবহৃত চিঠি দুটির ছবি থেকেও পরিষ্কার বুঝা যায় যে, এগুলো প্রশাসক বাংলাদেশ ব্যাংক বরাবর পাঠিয়েছেন। তথাপি, প্রশাসকের নেতৃত্বে নগদ-এর রেকর্ড লেনদেন ও পুনরুত্থানকে বিনষ্ট করার হীন উদ্দেশ্যে কতিপয় স্বার্থান্বেষী মহল প্রশাসক-এর বিরুদ্ধে অপপ্রচারে লিপ্ত হয়েছে।

ব্যক্তিগত গানম্যান বা দেহরক্ষী রাখা প্রসঙ্গে

প্রশাসক কর্তৃক ব্যক্তিগত গানম্যান বা দেহরক্ষী রাখার বিষয়টি বিকৃতভাবে উপস্থাপনও নগদ কর্তৃপক্ষের দৃষ্টিগোচর হয়েছে। এ প্রসঙ্গে উল্লেখ্য যে, নগদ-এর পূর্বাতন প্রশাসক মুহাম্মদ বদিউজ্জামান দিদার এর ওপর নগদে প্রশাসনিক দায়িত্বপালনরত অবস্থায় দুর্বৃত্তকারীরা হামলা করেছে। এ ছাড়াও, প্রশাসক দলকে দায়িত্ব ছেড়ে চলে যাওয়ার জন্য বিভিন্ন সময়ে নানাবিধ মাধ্যমে হুমকি-ধামকি প্রদান করা হয়েছে। এর পরিপ্রেক্ষিতে, বাংলাদেশ ব্যাংক-এর নির্দেশনা অনুযায়ী প্রশাসকের নিরাপত্তার জন্য একজন গানম্যান নিয়োগ প্রদান করা হয়।

সর্বোপরি নগদ কর্তৃপক্ষ অত্যন্ত দৃঢ়তার সহিত পুনঃব্যক্ত করছে যে, প্রশাসক নগদ হতে কোনোরূপ নিয়মবহির্ভুত আর্থিক বা অনার্থিক সুবিধা গ্রহণ করেন নাই। এ বিষয়ে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের যে কোন জিজ্ঞাসা-কে নগদ কর্তৃপক্ষ স্বাগত জানায় এবং সর্বাত্মক সহযোগিতা করতে প্রস্তুত।

নগদ
    শেয়ার করুন:
    Advertisement
    আসছে ককরোচ, কাঁপছে দিল্লি

    আসছে ককরোচ, কাঁপছে দিল্লি

    ০৬ জুন ২০২৬, ০০:৩৬

    জাতীয় বাজেটে সংস্কৃতি খাতে অন্তত ২ শতাংশ বরাদ্দের দাবি

    জাতীয় বাজেটে সংস্কৃতি খাতে অন্তত ২ শতাংশ বরাদ্দের দাবি

    ০৬ জুন ২০২৬, ০১:২১

    সাতক্ষীরায় সীমানা পিলারসহ চারজন আটক

    সাতক্ষীরায় সীমানা পিলারসহ চারজন আটক

    ০৬ জুন ২০২৬, ০১:৪৫

    রাস্তার পাশে খোরশেদের সোয়া লাখ তালগাছ

    রাস্তার পাশে খোরশেদের সোয়া লাখ তালগাছ

    ০৬ জুন ২০২৬, ০৩:৫৫

    কসবায় বন্ধুর ছুরিকাঘাতে আরেক বন্ধু নিহত

    কসবায় বন্ধুর ছুরিকাঘাতে আরেক বন্ধু নিহত

    ০৬ জুন ২০২৬, ০৩:৫৯

    আল-মুসলিম গ্রুপে ১,৮৬৪ শ্রমিক ছাঁটাই, অসন্তোষের শঙ্কা

    আল-মুসলিম গ্রুপে ১,৮৬৪ শ্রমিক ছাঁটাই, অসন্তোষের শঙ্কা

    ০৬ জুন ২০২৬, ০৩:২৮

    রইদে লুকানো প্রতীক বনাম মমতা ব্যানার্জির বিস্ফোরণ

    রইদে লুকানো প্রতীক বনাম মমতা ব্যানার্জির বিস্ফোরণ

    ০৬ জুন ২০২৬, ০৮:১৩

    ঠাকুরগাঁও সীমান্তে দুই বাংলাদেশিকে আটক করেছে বিএসএফ

    ঠাকুরগাঁও সীমান্তে দুই বাংলাদেশিকে আটক করেছে বিএসএফ

    ০৬ জুন ২০২৬, ০৫:০৪

    নিজস্ব অর্থায়নে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি, রংপুরে সংহতি সমাবেশ

    নিজস্ব অর্থায়নে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি, রংপুরে সংহতি সমাবেশ

    ০৬ জুন ২০২৬, ০৪:৪৫

    ঈশ্বরদীতে লিচু সংরক্ষণাগার নির্মাণের আশ্বাস দিলেন মন্ত্রী

    ঈশ্বরদীতে লিচু সংরক্ষণাগার নির্মাণের আশ্বাস দিলেন মন্ত্রী

    ০৬ জুন ২০২৬, ০৫:২৩

    তপুর জোড়া গোলে ইউরোপ জয় বাংলাদেশের

    তপুর জোড়া গোলে ইউরোপ জয় বাংলাদেশের

    ০৬ জুন ২০২৬, ০৫:৫১

    ছাত্রলীগের সভা-মিছিল: সাবেক মেয়র মনজুর আলমসহ ২৯ জনের বিরুদ্ধে মামলা

    ছাত্রলীগের সভা-মিছিল: সাবেক মেয়র মনজুর আলমসহ ২৯ জনের বিরুদ্ধে মামলা

    ০৬ জুন ২০২৬, ০৫:৩৬

    অনুপ্রবেশ ঠেকাতে চুয়াডাঙ্গা সীমান্তে বাড়তি নিরাপত্তা

    অনুপ্রবেশ ঠেকাতে চুয়াডাঙ্গা সীমান্তে বাড়তি নিরাপত্তা

    ০৬ জুন ২০২৬, ০৪:৩৯

    নতুন রানির অপেক্ষায় প্যারিস

    নতুন রানির অপেক্ষায় প্যারিস

    ০৬ জুন ২০২৬, ০৬:২৩

    নেইমার : বেড়াতে যাচ্ছি না, আমার মনোযোগ খেলায়

    নেইমার : বেড়াতে যাচ্ছি না, আমার মনোযোগ খেলায়

    ০৬ জুন ২০২৬, ০৬:৫৪

    advertiseadvertise