Agamir Somoy E-Paper
শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
অরক্ষিত রেলক্রসিং পাহারায় ইসলাম
শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় করপোরেট কর্নার

টানা চারবার ফাইন্যান্সএশিয়ার ‘বেস্ট সাসটেইনেবল ব্যাংক’ পুরস্কার জিতল ইডকল

সংবাদ বিজ্ঞপ্তি
agamir somoy
প্রকাশ: ৩০ জুন ২০২৬, ১১:৪৪
টানা চারবার ফাইন্যান্সএশিয়ার ‘বেস্ট সাসটেইনেবল ব্যাংক’ পুরস্কার জিতল ইডকল

সংগৃহীত ছবি

এশিয়া-প্যাসিফিক অঞ্চলের মর্যাদাপূর্ণ ‘ফাইন্যান্সএশিয়া অ্যাওয়ার্ডস ২০২৬’-এ টানা চতুর্থবারের মতো বাংলাদেশের সেরা টেকসই ব্যাংক বা ‘বেস্ট সাসটেইনেবল ব্যাংক ইন বাংলাদেশ’ হিসেবে স্বীকৃতি পেয়েছে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড (ইডকল)।

গত ২৫ জুন হংকংয়ের কনরাড হোটেলে আয়োজিত এক জমকালো অনুষ্ঠানে ইডকলের পক্ষে এই আন্তর্জাতিক পুরস্কার গ্রহণ করেন প্রতিষ্ঠানের কোম্পানি সচিব এম. মাফতুন আহমেদ। নবায়নযোগ্য জ্বালানি, জ্বালানি সাশ্রয় এবং জলবায়ু-সহনশীল অবকাঠামো খাতে অর্থায়নে ইডকলের দীর্ঘদিনের ধারাবাহিক নেতৃত্ব ও সাফল্যের স্বীকৃতি হিসেবে এই সম্মাননা দেওয়া হয়েছে।

আন্তর্জাতিক মঞ্চের এই অনন্য অর্জন নিয়ে ইডকলের ব্যবস্থাপনা পরিচালক আলমগীর মোরসেদ বলেন, টানা চতুর্থবারের মতো এই অর্জন বাংলাদেশের জলবায়ু অর্থায়নের মূল চালিকাশক্তি হিসেবে আমাদের ভূমিকাকে আরও দৃঢ় করল। এটি প্রমাণ করে যে, সুশৃঙ্খল ও পরিবেশ-বান্ধব অর্থায়ন বড় পরিসরে সফল করা সম্ভব, তা ইউটিলিটি-স্কেল সৌরবিদ্যুৎ হোক কিংবা শিল্পখাতের কার্বন নিঃসরণ হ্রাস এবং গ্রামীণ কৃষকদের কাছে পরিচ্ছন্ন জ্বালানি পৌঁছে দেওয়াই হোক। এই সম্মাননা আমাদের দায়িত্ব আরও বাড়িয়ে দিল বলে তিনি মন্তব্য করেন।

টেকসই উন্নয়নের লক্ষ্যে গ্রিড ডিকার্বনাইজেশন, শিল্পখাতের গ্রিন ট্রান্সমিশন এবং জলবায়ু-সহনশীল কৃষি খাতে ইডকলের দৃশ্যমান ও অনন্য অবদান রয়েছে। প্রতিষ্ঠানটি এ পর্যন্ত শিল্পখাতের রুফটপ সোলারে ২০০ মেগাওয়াট পিকের বেশি অর্থায়ন করেছে এবং ২০২৬ সালের মধ্যে এই লক্ষ্যমাত্রা ৩০০ মেগাওয়াটে উন্নীত করার পরিকল্পনা রয়েছে। এ ছাড়া পাবনার বিসিআরইসিএল সৌরবিদ্যুৎ কেন্দ্রের ৬৪.৫৫ মেগাওয়াট ধারণক্ষমতার প্রকল্পের জন্য ৬৭ মিলিয়ন মার্কিন ডলারের সিন্ডিকেটেড ঋণসুবিধা নিশ্চিত করেছে প্রতিষ্ঠানটি।

পাশাপাশি গ্রিন ক্লাইমেট ফান্ডের (জিসিএফ) সাথে যৌথভাবে দেশের টেক্সটাইল বা বস্ত্র খাতে জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে ১৩৩ মিলিয়ন মার্কিন ডলারের ঋণসুবিধা প্রদান করেছে ইডকল। গ্রামীণ অর্থনীতি ও কৃষির উন্নয়নে ২০৩০ সালের মধ্যে ১০ হাজার সোলার সেচ পাম্প সিস্টেম স্থাপনের লক্ষ্য নিয়ে কাজ চলছে, যার মধ্যে ইতিমধ্যে ১,৪৯৫টি সিস্টেমের মাধ্যমে প্রায় ৭০ হাজার কৃষক সরাসরি সুবিধা পাচ্ছেন।

ফাইন্যান্সএশিয়ার এই পুরস্কারের পাশাপাশি ২০২৬ সালে ইডকল আরও বেশ কিছু আন্তর্জাতিক সম্মাননা লাভ করেছে। মর্যাদাপূর্ণ ‘দ্য অ্যাসেট ট্রিপল এ সাসটেইনেবল ইনফ্রাস্ট্রাকচার অ্যাওয়ার্ডস ২০২৬’-এ প্রতিষ্ঠানটি ‘প্রজেক্ট ফাইন্যান্স হাউস অব দ্য ইয়ার’ এবং পাবনার বিসিআরইসিএল সৌরবিদ্যুৎ প্রকল্পে অর্থায়নের জন্য ‘রিনিউয়েবল এনার্জি ডিল অব দ্য ইয়ার’ হিসেবে ভূষিত হয়েছে।

ইডকলবেস্ট সাসটেইনেবল ব্যাংকফাইন্যান্সএশিয়া
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    খালে পড়ে ছিল যুবকের দুই হাত রশি দিয়ে বাঁধা মরদেহ, সঙ্গে ইট বাঁধা বস্তা

    খালে পড়ে ছিল যুবকের দুই হাত রশি দিয়ে বাঁধা মরদেহ, সঙ্গে ইট বাঁধা বস্তা

    মডেল-অভিনেত্রী তুলনা মারা গেছেন

    মডেল-অভিনেত্রী তুলনা মারা গেছেন

    মাইকিং করে ঘোষণা হলো শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফিরবেন

    মাইকিং করে ঘোষণা হলো শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফিরবেন

    ওসির বিরুদ্ধে বিকাশে ঘুষ নেওয়ার অভিযোগ

    ওসির বিরুদ্ধে বিকাশে ঘুষ নেওয়ার অভিযোগ

    ‘মব করতে নয়, গিয়েছিলাম বিচার চাইতে’

    ‘মব করতে নয়, গিয়েছিলাম বিচার চাইতে’

    আসিফকে টার্গেট করেই গুলি, শুটাররা আসে মগবাজার থেকে

    আসিফকে টার্গেট করেই গুলি, শুটাররা আসে মগবাজার থেকে

    ওসির সঙ্গে বাদানুবাদ, ‘আপনি বিরাট আওয়ামী লীগ ছিলেন’ বললেন রুমিন ফারহানা

    ওসির সঙ্গে বাদানুবাদ, ‘আপনি বিরাট আওয়ামী লীগ ছিলেন’ বললেন রুমিন ফারহানা

    হাতছাড়া এলাকার নিয়ন্ত্রণ নিতেই সাজেক অস্থির

    হাতছাড়া এলাকার নিয়ন্ত্রণ নিতেই সাজেক অস্থির

    সন্তানের সামনেই মারধর, ন্যায়বিচার চান মা তানিশা

    সন্তানের সামনেই মারধর, ন্যায়বিচার চান মা তানিশা

    ভোট টানতে জোট ভাঙছে হেফাজত!

    ভোট টানতে জোট ভাঙছে হেফাজত!

    সাংবাদিকদের গাড়ি আটকে চাঁদা আদায়ের চেষ্টা যুবদল নেতার!

    সাংবাদিকদের গাড়ি আটকে চাঁদা আদায়ের চেষ্টা যুবদল নেতার!

    ‘সময় কখনো সাদাকালো, কখনো রঙিন’ লিখে চলে গেলেন এসআই মিজান

    ‘সময় কখনো সাদাকালো, কখনো রঙিন’ লিখে চলে গেলেন এসআই মিজান

    মনে রাখতে হবে আমরা কী মন্ত্রে দেশ স্বাধীন করেছি!

    মনে রাখতে হবে আমরা কী মন্ত্রে দেশ স্বাধীন করেছি!

    শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে মাদ্রাসা শিক্ষককে মারধর

    শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে মাদ্রাসা শিক্ষককে মারধর

    পদ্মা যমুনায় এক সেতু রেললাইন ছাড়া

    পদ্মা যমুনায় এক সেতু রেললাইন ছাড়া