শরীআহ্ সুপারভাইজরী কমিটির সপ্তম সভা অনুষ্ঠিত
সংবাদ বিজ্ঞপ্তি

সংগৃহীত ছবি
বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেডের পুনর্গঠিত শরীআহ্ সুপারভাইজরী কমিটির সপ্তম সভা ব্যাংকের প্রধান কার্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন শরীআহ্ সুপারভাইজরী কমিটির চেয়ারম্যান প্রফেসর ড. মোহাম্মদ আব্দুস সামাদ, সিএসএএ। সভায় কমিটির সদস্য প্রফেসর ড. আবু ছালিহ মুহাম্মদ তরিকুল ইসলাম এবং এইচ. এম. মুস্তাফিজুর রহমান উপস্থিত ছিলেন।
এ ছাড়া ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. ওবায়দুল হক, উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জিয়াউল করিম ও মো. জহিরুল আলম এবং শরীআহ্ সেক্রেটারি ফরিদ আহমদ সভায় উপস্থিত ছিলেন।






