ক্ষুদ্র উদ্যোক্তাদের সহায়তায় পিকেএসএফ-ট্রাস্ট ব্যাংকের চুক্তি

ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য আনুষ্ঠানিক আর্থিক সেবার সুযোগ সম্প্রসারণে ‘ক্রেডিট এনহান্সমেন্ট স্কিম’ (সিইএস) কর্মসূচির আওতায় ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য ক্রেডিট গ্যারান্টি চুক্তি করেছে ট্রাস্ট ব্যাংক পিএলসি ও পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)।
চুক্তির লক্ষ্য দেশের সুবিধাবঞ্চিত ও প্রত্যন্ত অঞ্চলের ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য ঋণসহ আনুষ্ঠানিক আর্থিক সেবা সহজলভ্য করা। এর আগে ২০২৫-২০২৬ অর্থবছরেও একই কর্মসূচির আওতায় ট্রাস্ট ব্যাংক পিএলসি উল্লেখযোগ্য পরিমাণ ঋণ বিতরণ করেছিল।
ট্রাস্ট ব্যাংক পিএলসি-এর উপ-ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান ঝুঁকি কর্মকর্তা (সিআরও) আখলাকুর রহমান ভূঁইয়া এবং পিকেএসএফ-এর ব্যবস্থাপনা পরিচালক মো. ফজলুল কাদের নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ট্রাস্ট ব্যাংক পিএলসি ও পিকেএসএফ-এর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।




