Agamir Somoy E-Paper
শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
অসুস্থদের ঠিকানা তাজুলের বৃদ্ধাশ্রম
শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় করপোরেট কর্নার

ঢাকায় টোমবি ও অ্যাপোলো স্পেশালিটি হাসপাতালের স্তন ক্যানসার সচেতনতামূলক আলোচনা

সংবাদ বিজ্ঞপ্তি
agamir somoy
প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৬, ২২:৩৯
ঢাকায় টোমবি ও অ্যাপোলো স্পেশালিটি হাসপাতালের স্তন ক্যানসার সচেতনতামূলক আলোচনা

সংগৃহীত ছবি

স্তন ক্যানসার সচেতনতা মাস উপলক্ষে নারীদের মধ্যে সচেতনতা বৃদ্ধি, প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্তকরণ এবং সময়মতো চিকিৎসাসেবা গ্রহণে উৎসাহিত করতে ঢাকায় এক সচেতনতামূলক আলোচনার আয়োজন করা হয়েছে।

ভারতের চেন্নাইয়ের অ্যাপোলো স্পেশালিটি হাসপাতালের সহযোগিতায় এই অনুষ্ঠানের আয়োজন করে টোমবি লজিস্টিকস অ্যান্ড কনসালটেন্সি।

রাজধানীর ‘হলিডে ইন ঢাকা সিটি সেন্টার বাই আইএইচজি’-তে ‘স্তন ক্যানসার : লক্ষণ জানুন, দ্রুত শনাক্ত করুন, জীবন বাঁচান’ শীর্ষক এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে অ্যাপোলো স্পেশালিটি হাসপাতালের স্তন ক্যানসার সার্জন ডা. উষা গুপ্ত ও মেডিকেল অনকোলজিস্ট ডা. নিরঞ্জন বিজয়ারাঘবন বিশেষজ্ঞ চিকিৎসক হিসেবে অংশ নেন। উদ্যোক্তা, করপোরেট পেশাজীবী ও গৃহিণীসহ বিভিন্ন পেশার প্রায় ৪০ জন নারী আলোচনায় অংশ নিয়ে স্তন ক্যানসারের লক্ষণ, প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্তকরণ ও তা প্রতিরোধের বিষয়ে মতবিনিময় করেন।

বাংলাদেশে স্তন ক্যানসার নিয়ে সামাজিক সংকোচ ও প্রচলিত ট্যাবু দূর করে নারীদের জন্য উন্মুক্ত আলোচনার পরিবেশ তৈরি করাই ছিল এই উদ্যোগের মূল উদ্দেশ্য।

অনুষ্ঠানে অ্যাপোলো হাসপাতালস, চেন্নাইয়ের ইন্টারন্যাশনাল বিজনেস বিভাগের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) রাগিল রঘুনাথ বলেন, স্তন ক্যানসার সম্পর্কে সচেতনতা তৈরি করা সবার সম্মিলিত দায়িত্ব। প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্ত করা গেলে চিকিৎসার ফলাফলে উল্লেখযোগ্য ইতিবাচক পরিবর্তন আসতে পারে উল্লেখ করে তিনি জানান, মানুষকে নিজেদের স্বাস্থ্যের বিষয়ে আগাম পদক্ষেপ নিতে অনুপ্রাণিত করতে তারা টোমবি কনসালটেন্সির সঙ্গে যুক্ত হয়েছেন।

সামাজিক সংকোচ দূর করার ওপর জোর দিয়ে টোমবি লজিস্টিকস অ্যান্ড কনসালটেন্সির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রেবেকা সুলতানা বিনতি জানান, নারীদের কাছে স্বাস্থ্যবিষয়ক গুরুত্বপূর্ণ তথ্য পৌঁছে দিতে যৌথ উদ্যোগের গুরুত্ব অপরিসীম। এ সময় তিনি সহযোগিতার জন্য অ্যাপোলো হাসপাতালকে ধন্যবাদ জানান। অনুষ্ঠানটিতে সহযোগী পার্টনার হিসেবে ছিল জেসিআই সিগনেচার, রোটারি ক্লাব অব ঢাকা রয়েল, টিপিবি এবং রেবকো কনসালটেশন। মূল আলোচনা পর্ব শেষে অংশগ্রহণকারীদের জন্য নৈশভোজের আয়োজন করা হয়।

টোমবিঅ্যাপোলো স্পেশালিটি হাসপাতালস্তন ক্যানসার
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    দরিদ্র খুঁজতেই ব্যয় ২০১০ কোটি টাকা

    দরিদ্র খুঁজতেই ব্যয় ২০১০ কোটি টাকা

    মাধবপুরে বিএনপি নেতাকে কুপিয়ে জখম

    মাধবপুরে বিএনপি নেতাকে কুপিয়ে জখম

    চা বাগানের কুঁড়েঘর থেকে হার্ভার্ডে

    চা বাগানের কুঁড়েঘর থেকে হার্ভার্ডে

    ধূমপান করছিলেন চিকিৎসক, দেখে ফেলেন প্রধানমন্ত্রী, অতঃপর বরখাস্ত

    ধূমপান করছিলেন চিকিৎসক, দেখে ফেলেন প্রধানমন্ত্রী, অতঃপর বরখাস্ত

    কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, নিহত ৬

    কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, নিহত ৬

    টুপটুপ রিসোর্ট পুড়ে ছাই, পরিচয় মিলেছে হতাহতদের

    টুপটুপ রিসোর্ট পুড়ে ছাই, পরিচয় মিলেছে হতাহতদের

    চেক ডিজঅনার মামলায় মোহনগঞ্জে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

    চেক ডিজঅনার মামলায় মোহনগঞ্জে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

    নিউ ইয়র্কে সাংস্কৃতিক কর্মী ইনামসহ তিন বাংলাদেশি আটক

    নিউ ইয়র্কে সাংস্কৃতিক কর্মী ইনামসহ তিন বাংলাদেশি আটক

    ‘পেনশন নিয়ে বাড়ি ফিরতে পারবেন না’— ছাত্রলীগ নেতার স্ট্যাটাস ঘিরে আলোচনা

    ‘পেনশন নিয়ে বাড়ি ফিরতে পারবেন না’— ছাত্রলীগ নেতার স্ট্যাটাস ঘিরে আলোচনা

    প্রাণ বাঁচাতে টুপটুপ রিসোর্টের দরজা-জানালা ভেঙে বের হন পর্যটকরা

    প্রাণ বাঁচাতে টুপটুপ রিসোর্টের দরজা-জানালা ভেঙে বের হন পর্যটকরা

    টুপটুপ রিসোর্টে আগুনে নিহত ১০, তদন্তে কমিটি

    টুপটুপ রিসোর্টে আগুনে নিহত ১০, তদন্তে কমিটি

    সুশাসনের বীজ বপন করতে হবে প্রাথমিক শিক্ষায়

    সুশাসনের বীজ বপন করতে হবে প্রাথমিক শিক্ষায়

    ‘আমি ও আমার স্ত্রী দোতলা থেকে পাশের নালায় লাফ দিয়ে নেমেছি’

    ‘আমি ও আমার স্ত্রী দোতলা থেকে পাশের নালায় লাফ দিয়ে নেমেছি’

    ইবনে সিনা ফার্মাসিটিক্যালসে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট

    ইবনে সিনা ফার্মাসিটিক্যালসে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট

    ‘অনলাইন গেমের জন্য আজ আমার জীবন দিতে হলো’

    ‘অনলাইন গেমের জন্য আজ আমার জীবন দিতে হলো’