স্তন ক্যানসার সচেতনতা মাস উপলক্ষে নারীদের মধ্যে সচেতনতা বৃদ্ধি, প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্তকরণ এবং সময়মতো চিকিৎসাসেবা গ্রহণে উৎসাহিত করতে ঢাকায় এক সচেতনতামূলক আলোচনার আয়োজন করা হয়েছে। ভারতের চেন্নাইয়ের অ্যাপোলো স্পেশালিটি হাসপাতালের সহযোগিতায় এই অনুষ্ঠানের আয়োজন করে টোমবি লজিস্টিকস অ্যান্ড কনসালটেন্সি। রাজধানীর ‘হলিডে ইন ঢাকা সিটি সেন্টার বাই আইএইচজি’-তে ‘স্তন ক্যানসার : লক্ষণ জানুন, দ্রুত শনাক্ত করুন, জীবন বাঁচান’ শীর্ষক এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে অ্যাপোলো স্পেশালিটি হাসপাতালের স্...