ওমেরা এলপিজির রিটেইলার ক্যাম্পেইনের জমকালো উইনার্স নাইট

ছবি: ওমেরা এলপিজি
দেশের শীর্ষস্থানীয় এলপিজি ব্র্যান্ড ওমেরা এলপিজির আয়োজনে অন্যতম বৃহৎ রিটেইলার এনগেজমেন্ট ক্যাম্পেইন ‘ওমেরার রঙে দোকান সাজাই, বিজয়ীর বেশে বিদেশ যাই’-এর জমকালো সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান ‘উইনার্স নাইট ২০২৬’ হয়েছে।
দেশজুড়ে ওমেরা এলপিজির ব্র্যান্ড ভিজিবিলিটি শক্তিশালী করা এবং খুচরা বিক্রেতা বা রিটেইলারদের সঙ্গে দীর্ঘমেয়াদি অংশীদারিত্ব সুদৃঢ় করার লক্ষ্যে গত জানুয়ারি মাসে এই ব্যতিক্রমী ক্যাম্পেইন শুরু হয়। দেশের বিভিন্ন প্রান্তের রিটেইলারদের ওমেরা এলপিজির ব্র্যান্ডিং উপকরণ ও সিলিন্ডার ব্যবহার করে নিজেদের দোকান সাজিয়ে ছবি পাঠানোর আহ্বান জানিয়ে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়।
প্রাথমিকভাবে তিন মাসের পরিকল্পনা থাকলেও রিটেইলারদের অভূতপূর্ব সাড়া ও সক্রিয় অংশগ্রহণের কারণে সময়সীমা এক মাস বাড়িয়ে এপ্রিল ২০২৬ পর্যন্ত এটি পরিচালিত হয়। চার মাসব্যাপী এই আয়োজনে দেশের ৬৪ জেলা থেকে সাড়ে তিন হাজারেরও বেশি রিটেইলার অংশ নেন, যা দেশের এলপিজি শিল্পে রিটেইলার সম্পৃক্ততার ক্ষেত্রে একটি নতুন মাইলফলক।
এই ক্যাম্পেইনে জাতীয় পর্যায়ের শীর্ষ ১০ বিজয়ীর পাশাপাশি ৬৪ জেলার সেরা রিটেইলারদের বিশেষ সম্মাননা প্রদান করা হয়। প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে জামালপুরের মেসার্স রাইশা ট্রেডিংয়ের স্বত্বাধিকারী আরিফুল ইসলাম রাসেল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন। চ্যাম্পিয়ন পুরস্কার হিসেবে তিনি দুইজনের বিদেশ ভ্রমণের আকর্ষণীয় ট্যুর প্যাকেজ লাভ করেন।
এছাড়া মৌলভীবাজারের আরিফ সাউন্ড অ্যান্ড লাইটিংয়ের স্বত্বাধিকারী মো. আরিফুল ইসলাম প্রথম রানার-আপ এবং হবিগঞ্জের তোফাজ্জল দিনার আরতের স্বত্বাধিকারী মো. রুবেল দ্বিতীয় রানার-আপ নির্বাচিত হন। অন্যান্য বিজয়ীদের পুরস্কার হিসেবে মোটরসাইকেল, বিদেশ ভ্রমণ, বিভিন্ন হোম অ্যাপ্লায়েন্স ও আকর্ষণীয় গিফট হ্যাম্পার দেওয়া হয়। এর পাশাপাশি পুরো ক্যাম্পেইনজুড়ে সাপ্তাহিক ও মাসিক বিজয়ীদেরও বিভিন্ন উপহারের মাধ্যমে পুরস্কৃত করা হয়েছে।
রাজধানীতে আয়োজিত এই জমকালো অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওমেরা এলপিজির সিইও তানজীম চৌধুরী, সিওও মাথীন্দ্র ডি জয়সা, সিএফও আতিয়ার রহমানসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এছাড়া দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা বিজয়ী রিটেইলার এবং ওমেরা এলপিজির সেলস টিমের সদস্যরাও এতে অংশ নেন। মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা ও নৈশভোজের মধ্য দিয়ে সাজানো এই সন্ধ্যায় ওমেরা এলপিজির ব্যবস্থাপনা কর্তৃপক্ষ তাদের ব্যবসায়িক সহযোগীদের আন্তরিক অংশীদারিত্ব ও আস্থার জন্য গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।
একই সঙ্গে এই ক্যাম্পেইনের অসাধারণ সাফল্যের পেছনে নিরলসভাবে কাজ করা মাঠপর্যায়ের সেলস টিমের অবদানকেও বিশেষভাবে স্বীকৃতি দেওয়া হয়। ওমেরা এলপিজি কর্তৃপক্ষ মনে করে, এই উদ্যোগ হাজারো রিটেইলারের ভালোবাসা, নিষ্ঠা ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের কারণেই সফল হয়েছে এবং এটি দেশের এলপিজি খাতে ব্র্যান্ড উপস্থিতির একটি নতুন মানদণ্ড স্থাপন করেছে।




