স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসির ৪২৯তম বোর্ড সভা

সংগৃহীত ছবি
স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদের ৪২৯তম সভা অনুষ্ঠিত হয়েছে। গত ১৬ জুলাই ঢাকায় ব্যাংকের প্রধান কার্যালয়ের বোর্ডরুমে এই সভা হয়। সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মোহাম্মদ আবদুল আজিজ।
এতে ব্যাংকের ব্যবসায়িক কার্যক্রমের পর্যালোচনা ও বিভিন্ন গুরুত্বপূর্ণ নীতিনির্ধারণী সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসির পর্যবেক্ষক এবং বাংলাদেশ ব্যাংকের পরিচালক (পএসডি) মো. শরাফত উল্লাহ খান উপস্থিত ছিলেন।
পরিচালনা পর্ষদের এই সভায় আরও অংশ নেন ব্যাংকের ভাইস চেয়ারম্যান গুলজার আহমেদ, পরিচালক কামাল মোস্তফা চৌধুরী, ফিরোজুর রহমান, এস এ এম হোসাইন, মোহাম্মদ শামসুল আলম, মো. জাহেদুল হক, ফেরদৌস আলী খান ও জাহিদুল আলম। এছাড়া স্বতন্ত্র পরিচালক গোলাম হাফিজ আহমেদ ও খন্দকার রুমী এহসানুল হক সভায় উপস্থিত ছিলেন।
ব্যাংকের শরিয়াহ সুপারভাইজরি কমিটির সদস্যদের মধ্যে অংশ নেন প্রফেশনাল ড. হাফিজ মুজতবা রেজা আহমেদ, মুফতি ড. মোহাম্মদ ইমাম হোসেন, প্রফেসর ড. আ. ছ. ম. তরিকুল ইসলাম এবং প্রফেসর ড. মুহাম্মদ তাজাম্মুল হক। সভায় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক রিয়াদ মাহমুদ চৌধুরী, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. সিদ্দিকুর রহমান এবং কোম্পানি সেক্রেটারি মো. মিজানুর রহমান এফসিএস উপস্থিত ছিলেন।




