রূপালী ব্যাংক ও ভিসার চুক্তি
সংবাদ বিজ্ঞপ্তি

ডিজিটাল পেমেন্ট সেবার সম্প্রসারণ ও ভিসা কার্ড ব্যবসা বিকাশে শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান ভিসার সঙ্গে চুক্তি করেছে রূপালী ব্যাংক। গতকাল ব্যাংকের প্রধান কার্যালয়ে চুক্তির নথি বিনিময় হয়। নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন রূপালী ব্যাংকের এমডি কাজী মো. ওয়াহিদুল ইসলাম এবং ভিসার কান্ট্রি ম্যানেজার সাব্বির আহমেদ। অনুষ্ঠানে রূপালী ব্যাংকের ডিএমডি তাহমিনা আখতার, হাসান তানভীর ও মো. হারুনুর রশিদ এবং ভিসার বিজনেস ডেভেলপমেন্ট সাউথ এশিয়ার পরিচালক আরিফুর রহমান উপস্থিত ছিলেন। এ ছাড়া ব্যাংকের মহাব্যবস্থাপক মোহাম্মদ শাহেদুর রহমান, মোহাম্মদ শাহজাহান চৌধুরীসহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



