হাজীগঞ্জে ডেইলি শপিংয়ের ১৫২তম শোরুম উদ্বোধন
সংবাদ বিজ্ঞপ্তি

চাঁদপুরের হাজীগঞ্জে নতুন শোরুম চালু করেছে রিটেইল চেইনশপ ‘ডেইলি শপিং’। গত শনিবার আমিন রোডে প্রতিষ্ঠানটির ১৫২তম শোরুমের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে ডেইলি শপিংয়ের জেনারেল ম্যানেজার (অপারেশন) ফিরোজ আলম ও এক্সপানশন ম্যানেজার মাহবুবুর আলমসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। নতুন শোরুমে গৃহস্থালি পণ্য, শিশুখাদ্য, পানীয় ও প্রসাধনীসহ নানা পণ্য পাওয়া যাচ্ছে। উদ্বোধন উপলক্ষে পণ্যে বিশেষ ছাড়ের পাশাপাশি এক ঘণ্টার মধ্যে হোম ডেলিভারি সুবিধাও রয়েছে। প্রতিষ্ঠানটির প্রধান পরিচালন কর্মকর্তা গালিব ফাররুখ বখত বলেছেন, সাশ্রয়ী বাজার স্লোগান নিয়ে আমরা কাজ করছি। আগামী দুই বছরের মধ্যে সারা দেশে পাঁচ হাজার আউটলেট চালুর লক্ষ্য রয়েছে আমাদের।



