Agamir Somoy E-Paper
বুধবার, ৮ জুলাই, ২০২৬
আগামীর সময়
গরিবের ‘ডাক্তারবাবু’ সুনীল মণ্ডল
বুধবার, ৮ জুলাই, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় করপোরেট কর্নার

ফলদ ও বনজ গাছের চারা কাটার অভিযোগ, শাস্তির দাবি

সংবাদ বিজ্ঞপ্তি
agamir somoy
প্রকাশ: ০৮ জুলাই ২০২৬, ১৪:৫৫
ফলদ ও বনজ গাছের চারা কাটার অভিযোগ, শাস্তির দাবি

‘সবুজ আগামীর প্রত্যয়ে’ স্লোগানকে সামনে রেখে নরসিংদীর মাধবদীর প্রবাসী পল্লী গ্রুপের আবাসন প্রকল্পের খালি জায়গায় দুই হাজার ফলদ ও বনজ গাছের চারা রোপণ করা হয়েছিল। প্রধানমন্ত্রীর কার্যালয়ের সরাসরি তত্ত্বাবধানে পরিচালিত ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ বিষয়ক জাতীয় সেল এ চারাগুলো রোপণ করে। রোপণের তিন দিন পরই ওই প্রকল্পে ঢুকে শতাধিক চারা কেটে ধ্বংস করেছেন স্থানীয় একদল লোক।

‘চারাগুলোর কী অপরাধ’—এমন প্রশ্ন তুলছেন আবাসন প্রকল্পের দায়িত্বশীল ব্যক্তিরা ও স্থানীয় লোকজন।

গত ২৯ জুন দিবাগত রাত তিনটার দিকে মাধবদীর আমদিয়া ইউনিয়নের কান্দাইল এলাকার পূর্বাচল প্রবাসী পল্লী আবাসন প্রকল্পে ফলদ ও বনজ গাছের চারাগুলো কেটে ফেলার ঘটনা ঘটে। এর তিন দিন আগে ২৬ জুন ওই আবাসন প্রকল্পে চারা রোপণ করা হয়। অতিথি ছিলেন বাংলাদেশ সরকারের ২৫ কোটি বৃক্ষরোপণ প্রকল্পের জাতীয় সেলের সদস্য ও কারিগরি বিশেষজ্ঞ জামিল বশীর জেবি।

‘বৃক্ষ শুধু রোপণ নয়, যত্ন নিয়ে বাঁচাতে হয়’ স্লোগানে চারাগুলো রোপৃেণ করেছিলেন তাঁরা। এ ঘটনায় ২ জুলাই আবাসন প্রকল্পটির প্রজেক্ট স্টাফ রাজীব হোসেন মাধবদী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। ইতিমধ্যে পাঁচ দিন পেরিয়ে গেলেও এ বিষয়ে কোনো ব্যবস্থা নেয়নি পুলিশ।

পূর্বাচল প্রবাসী পল্লী আবাসন কর্তৃপক্ষ বলছে, ২৯ জুন রাতে দেশি অস্ত্রশস্ত্র নিয়ে একদল লোক প্রবাসী পল্লীতে আসেন। তাঁরা ভেতরে প্রবেশ করে পোস্ট ক্যাম্পে ভাঙচুর চালান। পরে সামাজিক ও পরিবেশগত উন্নয়নের লক্ষ্যে সারিবদ্ধভাবে রোপণ করা শতাধিক ফলদ ও বনজ গাছের চারা কেটে ফেলেন। এ ঘটনায় জড়িত মোজাম্মেল, সিরাজুল, তাহারুল, মামুন, মাসুদ, ফিরোজ ও আমান—এই সাতজনকে ঘটনার সিসিটিভি ফুটেজ দেখে শনাক্ত করা হয়েছে। তাঁরা পার্শ্ববর্তী নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার গুতুলিয়া এলাকার বাসিন্দা ও পার্শ্ববর্তী আবাসন প্রতিষ্ঠান পূর্বায়ন সিটিতে কাজ করেন। এ ছাড়া ওই ঘটনায় জড়িত ছিলেন আরও ১০-১২ জন। তাদের পরিচয় শনাক্ত হয়নি।

আবাসন প্রকল্পটির প্রজেক্ট স্টাফ রাজীব হোসেন বলেছেন, ‘আমরা গাছের চারাগুলোর নিয়মিত পরিচর্যা করে আসছিলাম। প্রজেক্টে হামলার সময় তাঁরা ওই চারাগুলোও কেটে ফেলেছেন। এ ঘটনায় সাতজনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ১০ থেকে ১২ জনের বিরুদ্ধে মাধবদী থানায় জিডি করি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করলেও এ পর্যন্ত কোনো ব্যবস্থা নেয়নি। আমরা চাই, অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে পুলিশ দ্রুত আইনগত ব্যবস্থা নিক।’

মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বলেছেন, ‘আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। রাতের আঁধারে গাছগুলো কাটা হয়েছে। এ ঘটনায় কর্তৃপক্ষ একটি জিডি করেছে। যাঁদের নাম এসেছে, দ্রুত যাচাই-বাছাই শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

বৃক্ষরোপণ কর্মসূচির সাথে সরাসরি জড়িত প্রথম আলো বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদের সভাপতি জাফর সাদিক বলেছেন, ‘বৃক্ষহীন স্থানে বৃক্ষরোপণের উদ্দেশ্যে এ জায়গাটা খুঁজে বের করে ঢাকা থেকে গিয়ে সবাই মিলে গাছগুলো রোপণ করেছিলাম। তিন বছর ধরেই আমরা এখানে গাছের চারা রোপণ করছি। এবারও দুই হাজার চারা রোপণ করেছিলাম। প্রকল্পের কর্মীরা গাছগুলো যত্ন করে বড় করে তুলেছিলেন। অথচ ওই গাছগুলোই কেটে ফেলা হয়েছে। যখন সরকার অগ্রাধিকার ভিত্তিতে কোটি কোটি বৃক্ষরোপণের জন্য কাজ করছে, তখন আমরা নিজেদের উদ্যোগে এত কষ্ট করে বৃক্ষরোপণের পর যদি শত্রুতা করে সেগুলো কেটে ফেলা হয়, সেটা ভয়ংকর অন্যায়। গাছগুলো কেন কাটা হয়েছে, সেটা জানা গুরুত্বপূর্ণ না। গাছগুলো রাতের আঁধারে কেটে ফেলা হয়েছে, এটাই বড় অপরাধ। গাছগুলো যারাই কেটেছে, তাদের শাস্তি হতে হবে।’

    শেয়ার করুন:
    advertisement
    advertisement
    ১০ জুলাই ২০২৬
    রাত ২:০০ টা
    ফ্রান্স
    ০
    মরক্কো
    ০
    ১১ জুলাই ২০২৬
    রাত ১:০০ টা
    স্পেন
    ০
    বেলজিয়াম
    ০
    ১২ জুলাই ২০২৬
    রাত ৩:০০ টা
    নরওয়ে
    ০
    ইংল্যান্ড
    ০
    advertisement
    advertisement
    জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান

    জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান

    ০৮ জুলাই ২০২৬, ০৮:১০

    শীর্ষ ১০ গ্রুপের বিরুদ্ধে মামলার সিদ্ধান্ত সরকারের

    শীর্ষ ১০ গ্রুপের বিরুদ্ধে মামলার সিদ্ধান্ত সরকারের

    ০৮ জুলাই ২০২৬, ০৬:০২

    গরিবের ‘ডাক্তারবাবু’ সুনীল মণ্ডল

    গরিবের ‘ডাক্তারবাবু’ সুনীল মণ্ডল

    ০৮ জুলাই ২০২৬, ০৪:০৪

    ১১ ঘণ্টা অপেক্ষার পর মধ্যরাতে ট্রেনযাত্রা বাতিল, বিপাকে যাত্রীরা

    ১১ ঘণ্টা অপেক্ষার পর মধ্যরাতে ট্রেনযাত্রা বাতিল, বিপাকে যাত্রীরা

    ০৮ জুলাই ২০২৬, ০০:১৪

    জাতিসংঘে বাংলাদেশ মিশনের উপ-স্থায়ী প্রতিনিধি হচ্ছেন ওয়াহিদুজ্জামান

    জাতিসংঘে বাংলাদেশ মিশনের উপ-স্থায়ী প্রতিনিধি হচ্ছেন ওয়াহিদুজ্জামান

    ০৮ জুলাই ২০২৬, ০৮:৩৬

    কাঁদতে কাঁদতে কথা আটকে গেল স্কালোনির

    কাঁদতে কাঁদতে কথা আটকে গেল স্কালোনির

    ০৮ জুলাই ২০২৬, ০০:৪৭

    মেসি কাঁদলেন, কাঁদালেন, রেকর্ডেও ভাসালেন

    মেসি কাঁদলেন, কাঁদালেন, রেকর্ডেও ভাসালেন

    ০৮ জুলাই ২০২৬, ০১:১৯

    আর্জেন্টিনার জয় পাতানো ছিল

    আর্জেন্টিনার জয় পাতানো ছিল

    ০৮ জুলাই ২০২৬, ০১:৫৪

    মহারোমাঞ্চ শেষে মেসি এবং আর্জেন্টিনা

    মহারোমাঞ্চ শেষে মেসি এবং আর্জেন্টিনা

    ০৮ জুলাই ২০২৬, ০২:২৯

    কলম্বিয়াকে টাইব্রেকারে হারিয়ে আর্জেন্টিনার সামনে সুইজারল্যান্ড

    কলম্বিয়াকে টাইব্রেকারে হারিয়ে আর্জেন্টিনার সামনে সুইজারল্যান্ড

    ০৮ জুলাই ২০২৬, ০২:১৬

    হামে এক শিশুর মৃত্যু, ডেঙ্গুতে আক্রান্ত ১৯৬

    হামে এক শিশুর মৃত্যু, ডেঙ্গুতে আক্রান্ত ১৯৬

    ০৮ জুলাই ২০২৬, ০৬:৫৬

    এই দল হাল ছাড়ে না

    এই দল হাল ছাড়ে না

    ০৮ জুলাই ২০২৬, ০২:৪১

    মেসির অপরাধবোধ, দিবুর আত্মসমালোচনা

    মেসির অপরাধবোধ, দিবুর আত্মসমালোচনা

    ০৮ জুলাই ২০২৬, ১০:০১

    ঝড়ের পরে ফারিয়া

    ঝড়ের পরে ফারিয়া

    ০৮ জুলাই ২০২৬, ০৬:১২

    আজকের নামাজের সময়সূচি (০৮ জুলাই)

    আজকের নামাজের সময়সূচি (০৮ জুলাই)

    ০৮ জুলাই ২০২৬, ০৭:৩১

    advertiseadvertise