আকিজ মেডিপ্লেক্স ও কেএনএস কানাডার চুক্তি
সংবাদ বিজ্ঞপ্তি

লিভার রোগের আধুনিক রোগনির্ণয় ও মূল্যায়নে আকিজ মেডিপ্লেক্স লিমিটেড এবং কেএনএস কানাডার (বিডি) মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। সম্প্রতি রাজধানীর মিরপুর-১০-এ আকিজ মেডিপ্লেক্সের ডায়াগনস্টিক ও কনসালটেশন সেন্টারে এই চুক্তি সই হয়। এ উপলক্ষে চিকিৎসকদের দক্ষতা বৃদ্ধিতে ফাইব্রোস্ক্যান প্রযুক্তির ওপর একটি বৈজ্ঞানিক কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে ফাইব্রোস্ক্যান প্রযুক্তির গুরুত্ব নিয়ে প্রবন্ধ উপস্থাপন করেন কেএনএস কানাডার পরিচালক ডা. তাসরিনা রহমান। অনুষ্ঠানে আকিজ মেডিপ্লেক্সের চিফ বিজনেস অফিসার আবু জাফর ইকবাল আহমেদ, কনসালট্যান্টসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



