উত্তরা ব্যাংকের ‘বার্ষিক ঝুঁকি ব্যবস্থাপনা সম্মেলন’ অনুষ্ঠিত
সংবাদ বিজ্ঞপ্তি

উত্তরা ব্যাংক পিএলসির ‘বার্ষিক ঝুঁকি ব্যবস্থাপনা সম্মেলন-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি কক্সবাজারের সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পাতে সম্মেলনটি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. আবুল হাশেম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও প্রধান ঝুঁকি কর্মকর্তা (সিআরও) মো. রাফিউল ইসলাম। এ সময় অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মাকসুদুল হাসান, উপব্যবস্থাপনা পরিচালক মো. রেজাউল করিম, খন্দকার আলী সামনুনসহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা, সব আঞ্চলিক প্রধান এবং শাখা-উপশাখার প্রধানরা অংশগ্রহণ করেন।



