রপ্তানি বহুমুখীকরণে বাংলাদেশ ব্যাংক ও বিকেবি চুক্তি
সংবাদ বিজ্ঞপ্তি

‘রপ্তানি বহুমুখীকরণ খাতে পুনঃঅর্থায়ন স্কিম’-এর আওতায় বাংলাদেশ ব্যাংকের সঙ্গে চুক্তি করেছে বাংলাদেশ কৃষি ব্যাংক (বিকেবি)। গতকাল বাংলাদেশ ব্যাংকে চুক্তিটি স্বাক্ষরিত হয়। বাংলাদেশ ব্যাংকের সাসটেইন্যাবল ফাইন্যান্স ডিপার্টমেন্টের পরিচালক এ কে এম নূরুন্নবী এবং বিকেবির ব্যবস্থাপনা পরিচালক সঞ্চিয়া বিনতে আলী চুক্তির ডকুমেন্ট বিনিময় করেন। অনুষ্ঠানে বিকেবির মহাব্যবস্থাপক মো. মোস্তাফিজুর রহমান ও উপমহাব্যবস্থাপক সৈয়দ লিয়াকত হোসেন, বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক সজীব কুমার দাসসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। চুক্তির মাধ্যমে রপ্তানি বহুমুখীকরণ খাতে পুনঃঅর্থায়ন কার্যক্রমে বিকেবির অংশগ্রহণের সুযোগ সৃষ্টি হলো। রপ্তানি পণ্যের বহুমুখীকরণ ও বিকাশে এ উদ্যোগ সহায়ক ভূমিকা পালন করবে।



