শাহজালাল ইসলামী ব্যাংক ও বিওয়াইডির মধ্যে চুক্তি

গাড়ি কেনায় গ্রাহকদের বিনিয়োগ সুবিধা দিতে শাহজালাল ইসলামী ব্যাংক এবং বিওয়াইডির আমদানিকারক প্রতিষ্ঠান সিজি রানার বিডি লিমিটেডের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। গতকাল রবিবার সিজি রানার বিডির প্রধান কার্যালয়ে এ চুক্তি সই হয়। শাহজালাল ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোসলেহ্ উদ্দীন আহমেদের উপস্থিতিতে চুক্তিতে সই করেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো. জাফর ছাদেক এবং সিজি রানার বিডির ব্যবস্থাপনা পরিচালক আমিদ সাকিফ খান। এর আওতায় ক্রেতারা বিওয়াইডির গাড়ি কেনায় ব্যাংক থেকে বিশেষ সুবিধা পাবেন। অনুষ্ঠানে সিজি রানার বিডির চেয়ারম্যান হাফিজুর রহমান খান ও সিএফও ফেরদৌস উর রহমান এবং শাহজালাল ইসলামী ব্যাংকের হেড অব রিটেইল বিজনেস মো. খিরকিল নওয়াজ, রিটেইল ইনভেস্টমেন্ট বিভাগের প্রধান এস এম মহিউদ্দীন ও পান্থপথ শাখার ব্যবস্থাপক মো. রাজিউর রহমানসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



