Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনামূল্যে চিকিৎসার ছয় দশক
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় করপোরেট কর্নার

টেকনো পোভা কার্ভ ২ ফাইভজি দিয়ে ফুটবল দেখুন বড় স্ক্রিনে

সংবাদ বিজ্ঞপ্তি
agamir somoy
প্রকাশ: ০১ জুলাই ২০২৬, ১৫:৩৬
টেকনো পোভা কার্ভ ২ ফাইভজি দিয়ে ফুটবল দেখুন বড় স্ক্রিনে

সংগৃহীত ছবি

বর্তমান সময়ে যখন অধিকাংশ স্মার্টফোনেই একদিনের বেশি চার্জ ধরে রাখতে হিমশিম খেতে হয়, সেখানে টেকনো পোভা কার্ভ ২ ফাইভজি চার্জিং নিয়ে সব ধারণাই বদলে দিয়েছে। একবার চার্জ দিলেই টানা তিনদিন ব্যবহার করা যাবে, কথাটি শুনতে অবিশ্বাস্য মনে হলেও ব্যবহারের পর এই দাবি পুরোপুরি সত্য বলে ধরে নিতে হয়। আধুনিক ব্যাটারি প্রযুক্তি ও নিখুঁত ইঞ্জিনিয়ারিংয়ের সমন্বয়ে টেকনো এমন একটি স্মার্টফোন বাজারে এনেছে, যা থাকলে প্রতিদিন একটি নির্দিষ্ট সময় চার্জ দেওয়া নিয়ে ঝামেলা পোহাতে হবে না।

বিশ্বকাপ ফুটবল সামনে রেখে এই সুবিধাটি এখন আরও বেশি প্রাসঙ্গিক। একসময় বিশ্বকাপ মানেই ছিল পরিবারের সবাই মিলে টিভির সামনে বসে খেলা দেখা। তবে এখন অনলাইন প্ল্যাটফর্মের জনপ্রিয়তার কারণে অনেকেই মোবাইলেই লাইভ ম্যাচ, হাইলাইটস ও ফুটবল আপডেট দেখতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন। বিশেষ করে রাতে একাধিক ম্যাচ থাকলে বড় স্ক্রিন, উজ্জ্বল ডিসপ্লে এবং দীর্ঘস্থায়ী ব্যাটারির গুরুত্ব আরও বেড়ে যায়।

এই ফোনের সবচেয়ে বড় আকর্ষণ হলো এর বিশাল ৮ হাজার মিলি অ্যাম্পিয়ারের ব্যাটারি, যা রাখা হয়েছে মাত্র ৭.৪২ মিলিমিটার পুরু এক সুপার স্লিম বডির ভেতরে। এই সমন্বয়টি নিঃসন্দেহে ব্যতিক্রমধর্মী, কারণ বড় ব্যাটারি বললেই ভারি ও মোটা ফোনের কথা মনে পড়ে যায়। কিন্তু এই ফোনটি যেন একেবারেই ব্যতিক্রম। ইন্টারস্টেলার স্পেসশিপ ডিজাইন, কার্ভড এজ এবং প্রিমিয়াম ফিনিশ ফোনটি ব্যবহারে এনে দিয়েছে একেবারে ফ্ল্যাগশিপ মানের অভিজ্ঞতা।

দৈনন্দিন ব্যবহারে ভিডিও কল, সামাজিক যোগাযোগমাধ্যমে টানা ব্রাউজিং, গান শোনা এবং নিয়মিত ছবি তোলার মতো কাজেও টেকনো পোভা কার্ভ ২ ফাইভজিতে অনায়াসে টানা তিনদিন পর্যন্ত চার্জ থাকে। অন্যদিকে টেক্সটিং বা ব্রাউজিং ছাড়া ওভাবে খুব একটা ফোন ব্যবহার করেন না, তারা খুব সহজে তিন দিনেরও বেশি সময় কাটিয়ে দিতে পারবেন চার্জ না দিয়েই। হেভি ইউজারদের জন্যও থাকছে টানা একদিন চার্জ ছাড়া ফোন চালানোর সুযোগ। বিশ্বকাপের সময়ে একই রাতে একাধিক ম্যাচ থাকলেও বড় ব্যাটারির কারণে বারবার চার্জ দেওয়ার চিন্তা অনেকটাই কমে যাবে। আর ৪৫ ওয়াট সুপার চার্জ প্রযুক্তির কারণে এই ফোনে চার্জিংও হয় দ্রুত। এতে থাকা বাইপাস চার্জ প্রযুক্তি ইনটেলিজেন্ট ওভারনাইট চার্জিংয়ের মাধ্যমে ব্যাটারির স্থায়িত্ব হয় আরো দীর্ঘমেয়াদী।

শুধু কি ব্যাটারি? অন্য দিক থেকেও ফোনটি কোনোরকম আপোস করেনি। ৬.৭৮ ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লেতে রয়েছে ১৪৪ হার্জ রিফ্রেশ রেট এবং সর্বোচ্চ ৪,৫০০ নিটস ব্রাইটনেস, যা ভিজ্যুয়াল অভিজ্ঞতাকে করে তোলে অসাধারণ। তাই ফুটবল ম্যাচের দ্রুত মুভমেন্ট, রঙিন স্টেডিয়াম ভিউ কিংবা লাইভ স্ট্রিমিং—সবকিছুই দেখা যাবে আরও প্রাণবন্তভাবে। কর্নিং® গরিলা® গ্লাস ৭আই সুরক্ষা স্ক্রিনকে দৈনন্দিন ব্যবহারে নষ্ট হওয়া থেকে রক্ষা করে। পাশাপাশি এসজিএস সার্টিফায়েড ১.৫ মিটার ড্রপ রেজিস্ট্যান্স এবং আইপি৬৪ ডাস্ট ও ওয়াটার রেজিস্ট্যান্স ফোনটিকে করে তুলেছে আরও নির্ভরযোগ্য। সবমিলিয়ে এই ডিভাইসটি যেন রোজকার তাড়াহুড়ার জীবনে নানা চ্যালেঞ্জ মোকাবিলায় একেবারে প্রস্তুত।

পারফরম্যান্সের ক্ষেত্রেও ফোনটি দুর্দান্ত। এটি মিডিয়াটেক ডাইমেনসিটি ৭১০০ ফাইভজি প্রসেসর দ্বারা চালিত একটি ফোন, যা শক্তিশালী র‍্যাম ও স্টোরেজ কনফিগারেশনের সঙ্গে মিলিয়ে দ্রুত ও স্মুথ পারফরম্যান্স নিশ্চিত করে। ফলে লাইভ ম্যাচ দেখা, সোশ্যাল মিডিয়ায় ফুটবল আপডেট নেওয়া বা বন্ধুদের সঙ্গে ম্যাচ নিয়ে চ্যাট করার অভিজ্ঞতাও হবে আরও সহজ ও সাবলীল। ৫০ মেগাপিক্সেলের ফ্ল্যাশস্ন্যাপ ক্যামেরা দিয়ে বিভিন্ন ধরনের আলোতে চমৎকার সব ডিটেইলিংয়ের ছবি তোলা যায়। অন্যদিকে ১৩ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরায় বন্দী করা যায় নিজেদের দারুণ সব সেলফি। এলা ২.০ দ্বারা চালিত টেকনো এআই ফিচারগুলোও ব্যবহারকারীর চাহিদা মোতাবেক যথেষ্ট কার্যকর। হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম, মেসেঞ্জার এবং ইউটিউব কলে ফুল-লিংক এআই নয়েজ ক্যান্সেলেশনে ভালো ও স্পষ্ট মানের অডিও পাওয়া যায়। এছাড়াও ইউটিউব স্মার্ট সামারি, এআই রাইটিং অ্যাসিস্ট্যান্ট এবং এআই ফটো অ্যাসিস্ট্যান্ট ইত্যাদি এআই ফিচার প্রতিদিনের কাজকর্মে এনে দেয় গতি।

টেকনো পোভা কার্ভ ২ ফাইভজি আপাতত বাজারে এসেছে দুটি ভ্যারিয়েন্টে। বেস মডেলে রয়েছে ১২৮ জিবি রম এবং ১৬ জিবি র‍্যাম (৮ জিবি + ৮ জিবি এক্সটেন্ডেড), যার বাজারদর ৩৬,৯৯৯ টাকা + ভ্যাট। অন্যদিকে প্রিমিয়াম ভ্যারিয়েন্টে রয়েছে ২৫৬ জিবি রম এবং ১৬ জিবি র‍্যাম (৮ জিবি + ৮ জিবি এক্সটেন্ডেড), এটির দাম পড়বে ৩৯,৯৯৯ টাকা + ভ্যাট। দুটি ভ্যারিয়েন্টেই পাওয়া যাবে একই মানের অসাধারণ ব্যাটারি পারফরম্যান্স, যা এই ডিভাইসটির মূল আকর্ষণ। ডুয়াল স্টেরিও স্পিকার ও ডলবি অ্যাটমস প্রযুক্তি এনে দেবে মনোমুগ্ধকর অডিও অভিজ্ঞতা। তাই মোবাইলে ফুটবল ম্যাচ দেখার সময় সাউন্ড এক্সপেরিয়েন্সও হবে আরও উপভোগ্য। ফ্রিলিংক ২.০ দীর্ঘ দূরত্বেও কানেক্টিভিটির সঙ্গে আপোস করে না এবং ফোনটিতে থাকা টাচ ট্রান্সফার ফিচার অ্যান্ড্রয়েড ও আইওএস ডিভাইসের মধ্যে ডেটা স্থানান্তরকে করে তোলে আরো সহজ ও সাবলীল।

তিন দিন। কোনোরকম চার্জিং ছাড়া তিনদিন ব্যবহার করা যাবে, এই একটি বৈশিষ্ট্যই স্মার্টফোন ব্যবহারকে আরো উপভোগ্য করে তুলতে পারে খুব সহজে। বিশেষ করে বিশ্বকাপের মতো বড় ফুটবল আসরে, যখন রাত জেগে ম্যাচ দেখা, হাইলাইটস দেখা কিংবা বন্ধুদের সঙ্গে খেলা নিয়ে আলোচনা চলতেই থাকে, তখন বড় ব্যাটারি ব্যবহারকারীর জন্য বড় স্বস্তি হয়ে দাঁড়ায়। কারণ ব্যস্ত জীবনে চার্জ শেষ হয়ে যাওয়া নিয়ে দুশ্চিন্তা কিংবা সবসময় চার্জার সঙ্গে রাখার প্রয়োজনীয়তা অনেকটাই কমিয়ে দেবে এই ফোন। টেকনো পোভা কার্ভ ২ ফাইভজি স্মার্টফোন বাজারে এমন এক নতুন সম্ভাবনার সূচনা করেছে, যেখানে দীর্ঘস্থায়ী ব্যাটারি লাইফের সঙ্গে এসে মিলেছে প্রিমিয়াম ডিজাইন, দ্রুত পারফরম্যান্স এবং ব্যবহারযোগ্য আধুনিক ফিচারের সমন্বয়।

যারা প্রতিদিন চার্জ দেওয়ার ঝামেলা থেকে মুক্তি চান, অথচ ফ্ল্যাগশিপ পর্যায়ের অভিজ্ঞতায় কোনো ছাড় দিতে চান না, তাদের জন্য এই ফোনটি নিঃসন্দেহে সেরাদের তালিকায় থাকবে। আর যারা বিশ্বকাপের সময় মোবাইলেই বড় স্ক্রিনে, উজ্জ্বল ডিসপ্লেতে এবং দীর্ঘ সময় ধরে খেলা উপভোগ করতে চান, তাদের জন্যও এটি হতে পারে বেশ উপযোগী একটি স্মার্টফোন। এছাড়া এই ফোনে থাকা দুটি অ্যান্ড্রয়েড ভার্সন আপডেট এবং ৩ বছরের সিকিউরিটি প্যাচের প্রতিশ্রুতি দীর্ঘমেয়াদি ব্যবহারে আরও নিশ্চয়তা যোগ করে। সবকিছু বিবেচনা করে এইটুকু বলা যায় যে টেকনো পোভা কার্ভ ২ ফাইভজি শুধু একটি স্মার্টফোন নয়, বরং টেকনোর পক্ষ থেকে স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য নিশ্চিত ঘোষণা, ব্যাটারি নিয়ে দুশ্চিন্তার দিন আসলেই শেষ!

টেকনো
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!