Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
ভাড়া নয়, ভালোবাসায় তুষ্ট কমলেশ
বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় করপোরেট কর্নার

বেঙ্গল ব্রিটিশ আইকন সম্মাননায় ভূষিত রাগীব আলীকে লিডিং ইউনিভার্সিটির সংবর্ধনা

সংবাদ বিজ্ঞপ্তি
agamir somoy
প্রকাশ: ১৪ জুলাই ২০২৬, ১৮:৫৪
বেঙ্গল ব্রিটিশ আইকন সম্মাননায় ভূষিত রাগীব আলীকে লিডিং ইউনিভার্সিটির সংবর্ধনা

সংগৃহীত ছবি

লিডিং ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান দানবীর ড. সৈয়দ রাগীব আলী বেঙ্গল ব্রিটিশ আইকন অ্যাওয়ার্ডস-২০২৬-এ সম্মানিত হওয়ায় তাকে সংবর্ধনা দিয়েছে সিলেটের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় লিডিং ইউনিভার্সিটি।

সম্প্রতি যুক্তরাজ্যের পার্লামেন্ট ভবনের হাউস অব লর্ডসের ঐতিহাসিক চলমন্ডলি রুম অ্যান্ড টেরেসে তৃতীয় বেঙ্গল ব্রিটিশ আইকন অ্যাওয়ার্ডস-২০২৬ অনুষ্ঠিত হয়। ব্যবসা, বিনোদন, সমাজসেবা, শিক্ষা, বিজ্ঞান, প্রযুক্তি, ক্রীড়া, ফ্যাশন ও শিল্প-সংস্কৃতিতে অবদানের জন্য বিশিষ্ট ব্যক্তিদের এ সম্মাননা দেওয়া হয়।

এ উপলক্ষে আজ মঙ্গলবার সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের গ্যালারি-১-এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সংবর্ধনার জন্য বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের ধন্যবাদ জানান ড. সৈয়দ রাগীব আলী। তিনি বললেন, ‘সবাইকে সঙ্গে নিয়ে লিডিং ইউনিভার্সিটিকে আরও এগিয়ে নিতে চান। তিনি দেশ ও সমাজের উন্নয়নে কাজ করেই জীবনের বাকি সময় কাটাতে চান। এ জন্য সবার কাছে দোয়া চাই।’

অনুষ্ঠানে উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিন বললেন, ‘শিক্ষা, স্বাস্থ্য ও মানবকল্যাণে ড. রাগীব আলীর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। তিনি শিক্ষাকে জাতির মেরুদণ্ড হিসেবে বিবেচনা করে বহু স্কুল, কলেজ, মাদরাসা, মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছেন। তার দূরদর্শিতা ও কর্মনিষ্ঠা দেশের মানবসম্পদ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তার জীবন ও কর্ম নিয়ে গবেষণা করলে শিক্ষার্থীরা সমাজ ও দেশের জন্য কাজ করার অনুপ্রেরণা পাবে বলেও তিনি মন্তব্য করেন। তিনি ড. রাগীব আলীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।

বিশেষ অতিথির বক্তব্যে ট্রাস্টি বোর্ডের ভাইস চেয়ারম্যান সৈয়দ আব্দুল হাই বললেন, বেঙ্গল ব্রিটিশ আইকন সম্মাননা কেবল বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে দেওয়া হয়। এ সম্মান অর্জনের জন্য তিনি ড. রাগীব আলীর প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানান।

ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন ও সংবর্ধনা আয়োজক কমিটির আহ্বায়ক প্রফেসর ড. বশির আহমেদ ভূঁইয়া জানালেন, ড. রাগীব আলীর নেতৃত্ব ও মানবকল্যাণমূলক কর্মকাণ্ড আন্তর্জাতিক অঙ্গনেও প্রশংসিত হয়েছে। কলা ও আধুনিক ভাষা অনুষদের ডিন প্রফেসর ড. মো. রেজাউল করিমও তার অবদানের কথা তুলে ধরেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মফিজুল ইসলাম।

কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান কাজী মো. জাহিদ হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সচিব ইঞ্জিনিয়ার মো. লুৎফর রহমান, প্রক্টর মো. মাহবুবুর রহমান, পরিচালক (অর্থ ও হিসাব) মোহাম্মদ কবির আহমেদ, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক ও কর্মকর্তারা বক্তব্য দেন। বক্তারা ড. রাগীব আলীর দীর্ঘদিনের অবদান তুলে ধরেন। তাকে রাষ্ট্রীয়ভাবে সম্মাননা দেওয়ারও দাবি জানান।

অনুষ্ঠানে ড. রাগীব আলীর হাতে সম্মাননা স্মারক তুলে দেন উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিন। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদ ও বিভাগের পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। ইংরেজি বিভাগের প্রভাষক উম্মে কুলসুম মিলি তাঁর সম্মানে রচিত মানপত্র পাঠ করেন।

এ সময় আইন বিভাগের সহকারী অধ্যাপক মো. রেজাউল করিম স্বরচিত কবিতা আবৃত্তি করেন। ট্রাস্টি বোর্ডের সেকশন অফিসার (গবেষণা) মো. জসিম উদ্দিন ছড়া পাঠ করেন।

ড. সৈয়দ রাগীব আলী এর আগে শেরে বাংলা জাতীয় স্মৃতিসংসদ পুরস্কার, বাংলাদেশ জাতীয় সাহিত্য-সংস্কৃতি সংসদ পুরস্কার, বাংলাদেশ সাহিত্য-সংস্কৃতি পুরস্কার, মাওলানা আকরাম খাঁ স্মৃতি পদক এবং অধ্যক্ষ দেওয়ান মোহাম্মদ আজরফ শান্তিপদকসহ বিভিন্ন জাতীয় সম্মাননায় ভূষিত হয়েছেন।

ইসলামিক স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ড. ফজলে এলাহী মামুনের পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। পরে ড. রাগীব আলীর জীবন ও কর্মের ওপর একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। দোয়া পরিচালনা করেন ইসলামিক স্টাডিজ বিভাগের প্রভাষক মো. মামুনুর রশিদ। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

লিডিং ইউনিভার্সিটিবেঙ্গল ব্রিটিশ আইকন
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    Advertisement placeholder
    Advertisement placeholder
    সরকার পেল ২ লাখ, বন কর্তাদের ঘুষ ২৩ লাখ

    সরকার পেল ২ লাখ, বন কর্তাদের ঘুষ ২৩ লাখ

    ০২ সেপ্টেম্বর ২০২৬, ২৩:০৪

    এনসিপির ছাত্রসংগঠন ছাত্রশক্তির কেন্দ্রীয় সভাপতির পদত্যাগ

    এনসিপির ছাত্রসংগঠন ছাত্রশক্তির কেন্দ্রীয় সভাপতির পদত্যাগ

    ০২ সেপ্টেম্বর ২০২৬, ২০:৩২

    যুক্তরাষ্ট্র, ভারত ও চীনকে দায়ী করে বন্যার ক্ষতিপূরণ চায় নেপাল

    যুক্তরাষ্ট্র, ভারত ও চীনকে দায়ী করে বন্যার ক্ষতিপূরণ চায় নেপাল

    ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৯:১৪

    জ্বালানি সংকটের কারণ জানালেন প্রধানমন্ত্রী, দেখালেন সমাধানের পথ

    জ্বালানি সংকটের কারণ জানালেন প্রধানমন্ত্রী, দেখালেন সমাধানের পথ

    ০২ সেপ্টেম্বর ২০২৬, ২০:৪৮

    লাম্পি স্কিনে বিপর্যস্ত ঈশ্বরদী, দেড় মাসে আড়াই শতাধিক গরুর মৃত্যু

    লাম্পি স্কিনে বিপর্যস্ত ঈশ্বরদী, দেড় মাসে আড়াই শতাধিক গরুর মৃত্যু

    ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৮

    স্কুল থেকে বিয়ে বাড়ি— ইরানে মার্কিন হামলা থেকে রেহাই পাচ্ছে না কিছুই

    স্কুল থেকে বিয়ে বাড়ি— ইরানে মার্কিন হামলা থেকে রেহাই পাচ্ছে না কিছুই

    ০২ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৪

    কমলাপুরে রেললাইনের পয়েন্টে আটকে গেল কিশোরের পা, আসছিল ট্রেন

    কমলাপুরে রেললাইনের পয়েন্টে আটকে গেল কিশোরের পা, আসছিল ট্রেন

    ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৩:৩৮

    চাপে তিন মন্ত্রণালয়

    চাপে তিন মন্ত্রণালয়

    ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৭

    রামপাল বিদ্যুৎকেন্দ্রে অর্থায়নে আন্তর্জাতিক নির্দেশনা লঙ্ঘনের অভিযোগ বার্কলিসের বিরুদ্ধে

    রামপাল বিদ্যুৎকেন্দ্রে অর্থায়নে আন্তর্জাতিক নির্দেশনা লঙ্ঘনের অভিযোগ বার্কলিসের বিরুদ্ধে

    ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৫

    ২৪ ঘণ্টার মধ্যে ক্ষমা না চাইলে দুদকের বিরুদ্ধে মানহানির মামলা

    ২৪ ঘণ্টার মধ্যে ক্ষমা না চাইলে দুদকের বিরুদ্ধে মানহানির মামলা

    ০২ সেপ্টেম্বর ২০২৬, ২৩:২০

    সাবেক দুই সেনাসদস্যকে ধরতে ইন্টারপোলের রেড নোটিশ

    সাবেক দুই সেনাসদস্যকে ধরতে ইন্টারপোলের রেড নোটিশ

    ০২ সেপ্টেম্বর ২০২৬, ২০:৪৯

    ইউক্রেন ইস্যুতে পুতিনের সঙ্গে ফের বৈঠকে বসতে চান ট্রাম্প, দিলেন যে শর্ত

    ইউক্রেন ইস্যুতে পুতিনের সঙ্গে ফের বৈঠকে বসতে চান ট্রাম্প, দিলেন যে শর্ত

    ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৬

    ঘুষ নেওয়ায় চাকরি হারালেন এনবিআর কর্মকর্তা

    ঘুষ নেওয়ায় চাকরি হারালেন এনবিআর কর্মকর্তা

    ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৯:৫৬

    বেশি দামে এলএনজি কিনছে সরকার

    বেশি দামে এলএনজি কিনছে সরকার

    ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩২

    হাসপাতালে ভর্তি সাংবাদিক ফারজানা রুপা

    হাসপাতালে ভর্তি সাংবাদিক ফারজানা রুপা

    ০২ সেপ্টেম্বর ২০২৬, ২০:৩৩

    advertiseadvertise