Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনামূল্যে চিকিৎসার ছয় দশক
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় করপোরেট কর্নার

এমপিদের স্থানীয় উন্নয়নে জড়িত না হওয়ার পরামর্শ ফরাসউদ্দিনের

সংবাদ বিজ্ঞপ্তি
agamir somoy
প্রকাশ: ১২ জুলাই ২০২৬, ১৯:১৭
এমপিদের স্থানীয় উন্নয়নে জড়িত না হওয়ার পরামর্শ ফরাসউদ্দিনের

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে ‘অষ্টম নেহরীন খান স্মৃতি বক্তৃতা’ অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার বিশ্ববিদ্যালয়ের মঞ্জুর এলাহী অডিটোরিয়ামে আয়োজিত এই অনুষ্ঠানে মূল বক্তা ছিলেন জ্যেষ্ঠ অর্থনীতিবিদ এবং বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ ফরাসউদ্দিন।

‘সাংবিধানিক সংস্কার ও গণতান্ত্রিক শাসন ব্যবস্থাঃ বাংলাদেশ প্রেক্ষিত’ শিরোনামে দেওয়া বক্তৃতায় তিনি দেশের স্বাধীনতার আকাঙ্ক্ষা অনুযায়ী সমতা, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায়নিষ্ঠতা ভিত্তিক শাসন ব্যবস্থা প্রণয়নের জোর আহ্বান জানান। একই সঙ্গে সুষমভাবে দেশের অগ্রগতি ত্বরান্বিত করার লক্ষ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রস্তাবও তুলে ধরেন তিনি।

অধ্যাপক ফরাসউদ্দিন তার বক্তৃতায় উল্লেখ করেন, সরকারের স্থিতিশীলতার জন্য সাধারণ নির্বাচনে প্রাপ্ত ভোটের আনুপাতিক হারে সংসদ সদস্য পদ নিম্ন কক্ষে নয়, বরং সংসদের উচ্চ কক্ষে বরাদ্দ দেওয়া যেতে পারে। সংবিধান সংশোধন, সরকারের প্রতি অনাস্থা এবং অর্থ বিল ছাড়া অন্য সব ক্ষেত্রে সংসদ সদস্যদের স্বাধীনভাবে ভোট দেওয়ার সুযোগ দেওয়া উচিত বলে তিনি মনে করেন।

আইনপ্রণেতা হিসেবে সংসদ সদস্যদের স্থানীয় প্রশাসনিক ও উন্নয়ন কর্মকাণ্ডে জড়িত না হওয়ার পরামর্শ দেওয়ার পাশাপাশি আর্থিক শৃঙ্খলা রক্ষায় বাংলাদেশ ব্যাংকের গভর্নরের পদটিকে সাংবিধানিক করার পক্ষে মত দেন তিনি। একই সঙ্গে সব সাংবিধানিক পদের নিয়োগ সরাসরি রাষ্ট্রপতির হাতে ন্যস্ত করার এবং প্রশাসন সংস্কারের জন্য একটি দক্ষ ও উচ্চক্ষমতাসম্পন্ন কমিশন গঠনের সুপারিশ করেন।

রাজধানী ঢাকার ওপর চাপ কমাতে ফরাসউদ্দিন আশপাশের শহরতলিকে উন্নত করে দিল্লির মতো একটি মেট্রোপলিটন অথোরিটি গড়ার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন। তার ভাষ্য, অটোমেশনের মাধ্যমে কর-রাজস্ব আহরণ পদ্ধতি চালু করা, প্রশাসনে নিরপেক্ষভাবে পদায়ন এবং ন্যায়নিষ্ঠভাবে দুষ্টের দমন ও শিষ্টের লালন করতে পারলে একটি বৈষম্যহীন দেশ গঠন সম্ভব। এসব সংস্কার ও অগ্রগতি অর্জন করা গেলে আগামী ১০ বছরের মধ্যে বাংলাদেশ ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত হতে পারে বলে তিনি আশা প্রকাশ করেন।

অনুষ্ঠানে স্বাগত ও শুভেচ্ছা বক্তব্য রাখেন ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. শামস রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. ফকরুল আলম, জ্যেষ্ঠ সাংবাদিক সোহরাব হাসান এবং ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির কোষাধ্যক্ষ এয়ার কমডোর (অবসরপ্রাপ্ত) ইশফাক ইলাহী চৌধুরী।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সদস্য, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী এবং প্রয়াত নেহরীন খানের স্বজনরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা প্রয়াত ড. আকবর আলী খানের কন্যা এবং ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির প্রাক্তন ছাত্রী প্রয়াত নেহরীন খানের স্মরণে প্রতি বছর এই বিশেষ বক্তৃতার আয়োজন করা হয়।

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিঅষ্টম নেহরীন খান স্মৃতি বক্তৃতা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    এনসিটির পর সিসিটিও যাচ্ছে বিদেশিদের হাতে

    এনসিটির পর সিসিটিও যাচ্ছে বিদেশিদের হাতে